শিরোনামঃ
মহানগর নাট্যমঞ্চ এখন অপরাধীদের অভয়ারণ্য পিবিআই এর এস আই সৈয়দ দেলোয়ার হোসেন এর একতরফা ও মনগড়া তদন্ত রিপোর্ট সংস্থার কার্যক্রমকে করছে প্রশ্নবিদ্ধ গুলশানের মিছিলে নেতৃত্বে দেওয়া ধর্ষণের আসামি গ্রেপ্তার জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষাবৃত্তি ও ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড পেলেন মতলবের ঝর্ণা অপরাধমুক্ত সমাজ গঠনে ইমাম-মসজিদের ভূমিকা অপরিসীম: জাতীয় ইমাম সম্মেলনে পানি সম্পদ মন্ত্রী মামলা হলেও গ্রেপ্তার নেই: টুঙ্গিপাড়ায় বৃদ্ধার গাছ কেটে বসতভিটা দখলের অভিযোগ পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রায়না চক্রের জুলুম মামলা-কারাবরণ পেরিয়ে ১০ নং পূর্ব ফতেহপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী তোফায়েল পাটোয়ারী নুরুন্নবী দুর্নীতির মহাকবি রয়েল বিশ্ববিদ্যালয় অব ঢাকা ছাত্রদল কর্তৃক আয়োজিত বৃক্ষরোপণ ও খেলার সামগ্রী বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত

ঢাকা ইপিজেডে টেক্সটাইল শিল্পে ৩৯ মিলিয়ন ডলার বিনিয়োগ

#
news image

বাংলাদেশি কোম্পানি মেসার্স ট্রেন্ডিং টেক্সটাইলস লিমিটেড ঢাকা ইপিজেডে একটি নিট কম্পোজিট টেক্সটাইল শিল্প স্থাপন করতে যাচ্ছে। সম্পূর্ণ দেশীয় মালিকানাধীন প্রতিষ্ঠানটি ৩৮ দশমিক ৯৯ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করবে যেখানে ২ হাজার ৯৯৩ জন বাংলাদেশি নাগরিকের কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে।
প্রতিষ্ঠানটি বার্ষিক ১৫ মিলিয়ন পিস টি-শার্ট, ট্যাঙ্ক-টপ, পোলো শার্ট, সোয়েট শার্ট, কটন ও সিভিসি ফ্লিস জ্যাকেট ও ট্রাউজারস, হুডি জ্যাকেট, ফ্যান্সি লেডিস ও  চিলড্রেন ওয়্যার এবং স্পোর্টস ওয়্যার উৎপাদন করবে। উল্লেখ্য, ঢাকা ইপিজেডের একটি বন্ধ কারখানা নিলাম প্রক্রিয়ায় বিক্রয়ের মাধ্যমে পুনরায় নতুন মালিকানায় পরিচালনার লক্ষ্যে এই চুক্তি স্বাক্ষরিত হল। 
বেপজার সদস্য (বিনিয়োগ উন্নয়ন) আলী রেজা মজিদ এবং মেসার্স ট্রেন্ডি টেক্সটাইলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক নাফিস মুনতাসির খান আজ ঢাকায় বেপজা কমপ্লেক্সে এ উপলক্ষে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে একটি চুক্তিতে স্বাক্ষর করেন। বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল আবুল কালাম মোহাম্মদ জিয়াউর রহমান চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন্
এসময়  অন্যান্যের মধ্যে বেপজার সদস্য (প্রকৌশল) মোহাম্মদ ফারুক আলম, সদস্য (অর্থ) নাফিসা বানু, নির্বাহী পরিচালক (জনসংযোগ) নাজমা বিন্তে আলমগীর, নির্বাহী পরিচালক (বিনিয়োগ উন্নয়ন) মো. তানভীর হোসেন এবং নির্বাহী পরিচালক (এন্টারপ্রাইজ সার্ভিসেস) মো. খুরশীদ আলম উপস্থিত ছিলেন। 

অনলাইন ডেস্ক

২৩ আগস্ট, ২০২২,  9:53 PM