শিরোনামঃ
মহানগর নাট্যমঞ্চ এখন অপরাধীদের অভয়ারণ্য পিবিআই এর এস আই সৈয়দ দেলোয়ার হোসেন এর একতরফা ও মনগড়া তদন্ত রিপোর্ট সংস্থার কার্যক্রমকে করছে প্রশ্নবিদ্ধ গুলশানের মিছিলে নেতৃত্বে দেওয়া ধর্ষণের আসামি গ্রেপ্তার জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষাবৃত্তি ও ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড পেলেন মতলবের ঝর্ণা অপরাধমুক্ত সমাজ গঠনে ইমাম-মসজিদের ভূমিকা অপরিসীম: জাতীয় ইমাম সম্মেলনে পানি সম্পদ মন্ত্রী মামলা হলেও গ্রেপ্তার নেই: টুঙ্গিপাড়ায় বৃদ্ধার গাছ কেটে বসতভিটা দখলের অভিযোগ পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রায়না চক্রের জুলুম মামলা-কারাবরণ পেরিয়ে ১০ নং পূর্ব ফতেহপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী তোফায়েল পাটোয়ারী নুরুন্নবী দুর্নীতির মহাকবি রয়েল বিশ্ববিদ্যালয় অব ঢাকা ছাত্রদল কর্তৃক আয়োজিত বৃক্ষরোপণ ও খেলার সামগ্রী বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত

ইউরোপে ৫ মাসে ৯.৫৮ বিলিয়ন ডলারের পোশাক রপ্তানি

#
news image

ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোতে চলতি বছরের জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত ৯ দশমিক ৫৮ বিলিয়ন মার্কিন ডলারের পোশাক রপ্তানি করেছে বাংলাদেশ। ইউরোপীয় পরিসংখ্যান সংস্থা ইউরোস্ট্যাটের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। রোববার (২৮ আগস্ট) গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) পরিচালক মো. মহিউদ্দিন রুবেল।

তিনি জানান, ২০২২ সালের জানুয়ারি থেকে মে মাসে ইউরোপীয় ইউনিয়নে পোশাক আমদানির সর্বশেষ পরিসংখ্যান প্রকাশ করা হয়েছে। পরিসংখ্যান অনুযায়ী, উল্লিখিত সময়ে বাংলাদেশ থেকে ইউরোপীয় ইউনিয়নের পোশাক রপ্তানি ৪৪.৯৫ শতাংশ বেড়ে ৯.৫৮ বিলিয়ন মার্কিন ডলারে দাঁড়িয়েছে। এ সময়ে ইউরোপীয় ইউনিয়নে পোশাক আমদানি ২৪.৩৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে। চীন থেকে ইউরোপীয় ইউনিয়নে পোশাক রপ্তানি ২০.৬৭ শতাংশ বেড়ে ১০.১৯ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে।

উল্লেখযোগ্য প্রবৃদ্ধি অর্জন করা অন্যান্য দেশগুলোর মধ্যে কম্বোডিয়া ৩২.৬৮ শতাংশ, পাকিস্তান ২৯.২৮ শতাংশ, ইন্দোনেশিয়া ২৫.৩৬ শতাংশ, ভিয়েতনাম ২২.৩৪ শতাংশ এবং মরক্কো ২০.০৫ শতাংশ। এখন পর্যন্ত ইইউর আমদানির পরিসংখ্যান ইইউ’র বাজারে বাংলাদেশের পোশাকের ভালো অবস্থান নির্দেশ করে। কিন্তু, সাম্প্রতিক ভূ-রাজনৈতিক উত্তেজনার কারণে খুচরা বিক্রেতারা ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতিতে বিশ্ব বাজারের সঙ্গে খাপ খাইয়ে নিতে সংগ্রাম করছে। অনেক ইউরোপীয় ব্র্যান্ডের খুচরা বিক্রি হ্রাস পেয়েছে, যা তাদের ইনভেন্টরি স্টক বাড়িয়েছে। এই সমস্ত কারণ বিবেচনা করে, আগামীতে ইইউ বাজারে আমাদের রপ্তানি হ্রাসের আশঙ্কা আছে।

প্রভাতী খবর ডেস্ক

২৮ আগস্ট, ২০২২,  10:51 PM