শিরোনামঃ
মহানগর নাট্যমঞ্চ এখন অপরাধীদের অভয়ারণ্য পিবিআই এর এস আই সৈয়দ দেলোয়ার হোসেন এর একতরফা ও মনগড়া তদন্ত রিপোর্ট সংস্থার কার্যক্রমকে করছে প্রশ্নবিদ্ধ গুলশানের মিছিলে নেতৃত্বে দেওয়া ধর্ষণের আসামি গ্রেপ্তার জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষাবৃত্তি ও ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড পেলেন মতলবের ঝর্ণা অপরাধমুক্ত সমাজ গঠনে ইমাম-মসজিদের ভূমিকা অপরিসীম: জাতীয় ইমাম সম্মেলনে পানি সম্পদ মন্ত্রী মামলা হলেও গ্রেপ্তার নেই: টুঙ্গিপাড়ায় বৃদ্ধার গাছ কেটে বসতভিটা দখলের অভিযোগ পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রায়না চক্রের জুলুম মামলা-কারাবরণ পেরিয়ে ১০ নং পূর্ব ফতেহপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী তোফায়েল পাটোয়ারী নুরুন্নবী দুর্নীতির মহাকবি রয়েল বিশ্ববিদ্যালয় অব ঢাকা ছাত্রদল কর্তৃক আয়োজিত বৃক্ষরোপণ ও খেলার সামগ্রী বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত

আর্থিক প্রতিষ্ঠান হিসেবে কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদন পেলো নগদ

#
news image

নন-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠান হিসেবে অনুমোদন পেয়েছে বাংলাদেশ ডাক বিভাগের মোবাইল আর্থিক লেনদেন সহযোগী প্রতিষ্ঠান-নগদ। কিছু শর্তসাপেক্ষে নগদকে এই অনুমোদন দেওয়া হয়েছে। নামকরণ করা হয়েছে নগদ ফাইন্যান্স প্রাইভেট কোম্পানি লিমিটেড। এ নিয়ে বাংলাদেশে আর্থিক প্রতিষ্ঠানের সংখ্যা দাঁড়ালো ৩৫টি।

মঙ্গলবার (৩০ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের ৪২৪তম পর্ষদ সভায় কার্যক্রম পরিচালনার জন্য এলওআই (লেটার অফ ইন্টেন্ট) লাইসেন্স দিয়েছে বাংলাদেশ ব্যাংক। বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. সিরাজুল ইসলাম। তিনি বলেন, ‘কিছু শর্তসাপেক্ষে নগদকে আর্থিক প্রতিষ্ঠান হিসেবে এলওআই  দেওয়া হয়েছে।’

সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার।

প্রসঙ্গত, দেশের মোবাইল ব্যাংকিং কার্যক্রম পরিচালনার জন্য যেকোনও ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের অঙ্গপ্রতিষ্ঠান (সাবসিডিয়ারি) হতে হয়। কিন্তু নগদ কোনও ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের সাবসিডিয়ারি নয়। তাই তারা এতদিন কেন্দ্রীয় ব্যাংকের লাইসেন্স পায়নি।  এখন আর্থিক প্রতিষ্ঠান হিসেবে প্রাথমিক অনুমোদন পেলো নগদ।  এখন থেকে সাবসিডিয়ারি প্রতিষ্ঠান হিসেবে সারা দেশে মোবাইল ব্যাংকিং পরিচালনা করবে প্রতিষ্ঠানটি।

উল্লেখ্য, নগদ ছাড়াও দেশের মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসেস (এমএফএস) সেবা প্রতিষ্ঠান আরও ১৩টি প্রতিষ্ঠান রয়েছে।

প্রভাতী খবর ডেস্ক

৩১ আগস্ট, ২০২২,  1:14 AM