শিরোনামঃ
‘সেদিন জামিন না দিলে ওরা তারেককে মেরেই ফেলত’ ১৬ বছরের নীরব যন্ত্রণা: সাবেক বিচারপতি জয়নুল আবেদীনের বিস্ফোরক ও অশ্রুসজল জবানবন্দি প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান আবারও শিক্ষার হাল ধরলেন ড. আ ন ম এহছানুল হক মিলন ত্রয়োদশ সংসদ নির্বাচন: চাঁদপুরের পাঁচ আসনে চারটিতে বিএনপি এগিয়ে, ফরিদগঞ্জে প্রতিদ্বন্দ্বিতার আভাস মান, স্বীকৃতি ও বৈশ্বিক সংযোগ বর্তমান মহাপরিচালকের নেতৃত্বে বাংলাদেশ অ্যাক্রেডিটেশন বোর্ডের অগ্রযাত্রা জুলাই গণঅভ্যুত্থানকারীদের দায়মুক্তি: নতুন অধ্যাদেশ অনুমোদিত চার লাইনের ব্যালটে লুকানো ৮৪ সিদ্ধান্ত: ভোটাররা কি জানেন ‘হ্যাঁ’ মানে কী? কারাফটকে থেমে গেল শেষ বিদায়: স্ত্রী-সন্তানের মৃত্যুতে ছাত্রলীগ নেতা সাদ্দাম কেন প্যারোলে মুক্তি পেলেন না কারাগারের ফটকে থামানো শেষ বিদায়: বন্দি অবস্থায় স্ত্রী-সন্তানের মরদেহ দেখলেন ছাত্রলীগ নেতা সাদ্দাম তরুণদের সঙ্গে তারেক রহমান: দক্ষ জনশক্তি গঠন ও নারীর ক্ষমতায়নে অঙ্গীকার

বাংলাদেশকে বিনিয়োগ গন্তব্যে পরিণত করতে ভূমিকা রাখবে অর্থনৈতিক অঞ্চল: এফবিসিসিআই সভাপতি

#
news image

দেশের অর্থনৈতিক অঞ্চলগুলোতে দেশি-বিদেশি বিনিয়োগ আকর্ষণের মাধ্যমে বাংলাদেশকে এই অঞ্চলে বিনিয়োগের অন্যতম গন্তব্যে পরিণত করার আহ্বান জানিয়েছেন এফবিসিসিআই সভাপতি মো. জসিম উদ্দিন।

বুধবার (৩১ আগস্ট) দুপুরে এফবিসিসিআই কার্যালয়ে বাংলাদেশ ইকোনমিক জোন ইনভেস্টরস অ্যাসোসিয়েশনের সভাপতি ও বসুন্ধরা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাফওয়ান সোবহান তাসভীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ আহ্বান জানান।

এফবিসিসিআই সভাপতি বলেন, দেশের বিশেষায়িত অর্থনৈতিক অঞ্চলগুলোতে কারখানা স্থাপনে এশিয়ার মধ্যে সবচেয়ে বিনিয়োগবান্ধব নীতি ও অবকাঠামো সহায়তা দিচ্ছে বাংলাদেশ সরকার।

এসব সুবিধা বিশ্ব উদ্যোক্তাদের কাছে যথাযথভাবে তুলে ধরার জন্য ইকোনমিক জোন ইনভেস্টরস অ্যাসোসিয়েশনের প্রতি আহ্বান জানান তিনি।

সাক্ষাতে মিরেরসরাইয়ের বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরসহ অন্যান্য অর্থনৈতিক অঞ্চলের অবকাঠামোগত সুযোগ-সুবিধা ও বিনিয়োগের বর্তমান অবস্থা তুলে ধরেন বাংলাদেশ ইকোনমিক জোন ইনভেস্টরস অ্যাসোসিয়েশনের সভাপতি সাফওয়ান সোবহান তাসভীর।

তিনি বলেন, বাংলাদেশে খেলনা তৈরি, পিভিসি শিল্প ও পেট্রোকেমিক্যাল শিল্পের ব্যাপক সম্ভাবনা রয়েছে।

এফবিসিসিআই সভাপতি জসিম উদ্দিন বলেন, প্রতিবেশী ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্য বাড়াতে স্থলবন্দরগুলোর ভারতীয় অংশের অবকাঠামো উন্নয়ন জরুরি।

সৌজন্য সাক্ষাতে আরও উপস্থিত ছিলেন এফবিসিসিআইয়ের সহ-সভাপতি মো. আমিন হেলালী, মো. হাবীব উল্ল্যাহ ডন, পরিচালক রেজাউল করিম রেজনু, মহাসচিব মোহাম্মদ মাহফুজুল হক, বাংলাদেশ ইকোনমিক জোন ইনভেস্টরস অ্যাসোসিয়েশনের পরিচালক মোহাম্মদ মোস্তফা, সদস্য ইকবাল হোসাইন চৌধুরী ও সচিব মো. রফিকুল ইসলাম।

নিজস্ব প্রতিবেদক

০১ সেপ্টেম্বর, ২০২২,  10:07 PM