শিরোনামঃ
মামলা হলেও গ্রেপ্তার নেই: টুঙ্গিপাড়ায় বৃদ্ধার গাছ কেটে বসতভিটা দখলের অভিযোগ পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রায়না চক্রের জুলুম মামলা-কারাবরণ পেরিয়ে ১০ নং পূর্ব ফতেহপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী তোফায়েল পাটোয়ারী নুরুন্নবী দুর্নীতির মহাকবি রয়েল বিশ্ববিদ্যালয় অব ঢাকা ছাত্রদল কর্তৃক আয়োজিত বৃক্ষরোপণ ও খেলার সামগ্রী বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত ক্ষমতার আড়ালে শিল্প সাম্রাজ্য: পুলিশ কর্মকর্তার ছায়ায় বেনামে ৯৫ কোটি টাকার সম্পদের অভিযোগ হালাল খাদ্য: বৈশ্বিক বাস্তবতা, বিজ্ঞান, অর্থনীতি ও বাংলাদেশের সম্ভাবনা - মোহা. আমিনুল ইসলাম ২২ শ্রাবণ: চিরজাগ্রত রবীন্দ্রনাথ ঠাকুর ফ্যাসিবাদের শাসনামলে সাড়ে চার হাজারেরও বেশি মানুষকে বিনা বিচারে ‘ক্রসফায়ারের’ নামে পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছে ---- আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান জলবায়ু পরিবর্তনের অভিঘাত: বিপন্ন মানুষ, বিপন্ন পৃথিবী

পাকিস্তানের নতুন স্পিকার রাজা পারভেজ আশরাফ

#
news image

বিনা প্রতিদ্বন্দ্বিতায় পাকিস্তানের জাতীয় পরিষদের ২২তম স্পিকার নির্বাচিত হয়েছেন পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) নেতা রাজা পারভেজ আশরাফ।

গত শনিবার তিনি শপথ নিয়েছেন বলে জানিয়েছে পাকিস্তানের সংবাদমাধ্যম দ্য ডন ও জিও টিভি। স্পিকার পদের জন্য আশরাফ ছাড়া কেউই মনোনয়নপত্র জমা দেননি। বিনা প্রতিদ্বন্দ্বিতায় পদ লাভের পর পিএমএল-এন এর আয়াজ সাদিক আশরাফকে শপথ পাঠ করান। এরপর স্পিকারের চেয়ারে বসে আশরাফ সংক্ষিপ্ত বক্তব্য দেন। তাঁকে এই পদের যোগ্য মনে করার জন্য নিজ দলের নেতাদের ধন্যবাদ জানান তিনি।

ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ও পার্লামেন্টের অন্য সদস্যদেরও। সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবে ভোটগ্রহণের কয়েক মিনিট আগে পাকিস্তান পার্লামেন্টের স্পিকার আসাদ কায়সার পদত্যাগ করেন। তখন থেকে স্পিকারের পদ খালি ছিল।

প্রখ/ সাদ্দাম

আন্তর্জাতিক ডেস্ক

১৭ এপ্রিল, ২০২২,  7:15 AM