শিরোনামঃ
বিআইডব্লিউটিএ শ্রমিক দলের কমিটি ঘিরে পদায়ন ও পদ বাণিজ্যের অভিযোগ মহানগর নাট্যমঞ্চ এখন অপরাধীদের অভয়ারণ্য পিবিআই এর এস আই সৈয়দ দেলোয়ার হোসেন এর একতরফা ও মনগড়া তদন্ত রিপোর্ট সংস্থার কার্যক্রমকে করছে প্রশ্নবিদ্ধ গুলশানের মিছিলে নেতৃত্বে দেওয়া ধর্ষণের আসামি গ্রেপ্তার জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষাবৃত্তি ও ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড পেলেন মতলবের ঝর্ণা অপরাধমুক্ত সমাজ গঠনে ইমাম-মসজিদের ভূমিকা অপরিসীম: জাতীয় ইমাম সম্মেলনে পানি সম্পদ মন্ত্রী মামলা হলেও গ্রেপ্তার নেই: টুঙ্গিপাড়ায় বৃদ্ধার গাছ কেটে বসতভিটা দখলের অভিযোগ পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রায়না চক্রের জুলুম মামলা-কারাবরণ পেরিয়ে ১০ নং পূর্ব ফতেহপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী তোফায়েল পাটোয়ারী নুরুন্নবী দুর্নীতির মহাকবি

লিজেন্ডস ক্রিকেট লিগে খেলবেন না মাশরাফি

#
news image

জ্যেষ্ঠ ও সাবেক ক্রিকেট তারকাদের ফ্রাঞ্চাইজিভিত্তিক টুর্নামেন্ট লিজেন্ডস ক্রিকেট লিগের দ্বিতীয় আসরে খেলার কথা ছিল মাশরাফি বিন মর্তুজার। ইন্ডিয়া ক্যাপিটালস নামের ফ্র্যাঞ্চাইজি ১৫ জনের যে স্কোয়াড ঘোষণা করেছিল, সেখানে নাম ছিল বাংলাদেশ জাতীয় দলের সাবেক এই অধিনায়কের। কিন্তু 'নড়াইল এক্সপ্রেস' জানিয়ে দিয়েছেন, এবারের আসরে খেলছেন না তিনি।

মাশরাফির লিজেন্ডস ক্রিকেটে না খেলার কারণ হিসেবে আনুষ্ঠানিক কোনো ঘোষণা না এলেও বেশ কয়েকটি গণমাধ্যম জানিয়েছে, কিছু দায়বদ্ধতা এবং ব্যক্তিগত ব্যস্ততার কারণে নাম প্রত্যাহার করে নিয়েছেন নড়াইল-২ আসনের নির্বাচিত এই সংসদ সদস্য। তবে পরের আসরে খেলার আগ্রহ প্রকাশ করেছেন তিনি। মাশরাফি ছাড়াও এবারের আসর থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন ভারতীয় দলের সাবেক অধিনায়ক ও ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলীও।

তারকাবহুল ইন্ডিয়া ক্যাপিটালসে জ্যাক ক্যালিস ও মিচেল জনসনের মতো সাবেক তারকা ক্রিকেটাররা। দলটির নেতৃত্ব দেবেন সাবেক ভারতীয় ওপেনার গৌতম গম্ভীর। এখনও আনুষ্ঠানিকভাবে অবসর না নিলেও প্লেয়ার্স ড্রাফট থেকে মাশরাফিকে দলে ভিড়িয়েছিল ইন্ডিয়া ক্যাপিটালস। মাশরাফি না খেললেও এই দলে আছেন - রবি বোপারা, প্রবীণ তাম্বে, দীনেশ রামদিন, আসগর আফগান, লিয়াম প্ল্যাঙ্কেট, হ্যামিল্টন মাসাকাদজা, জন মুনি, রস টেইলর, পারভেজ মাহরুফের মতো সাবেক ও বর্তমান তারকা ক্রিকেটাররা।

ইন্ডিয়া ক্যাপিটালস এবারের আসরে আর অংশ নেবে মানিপাল টাইগার্স, গুজরাট জায়ান্টস ও বিলওয়ারা কিংস। ৪ দলের এই টুর্নামেন্ট শুরু হবে ২০ সেপ্টেম্বর, শেষ হবে ৮ অক্টোবর। ম্যাচগুলো অনুষ্ঠিত হবে কলকাতা, লক্ষ্ণৌ, দিল্লি, যোধপুর, কটাক ও রাজকোটে।

প্রভাতী খবর ডেস্ক

০৪ সেপ্টেম্বর, ২০২২,  11:11 PM