শিরোনামঃ
‘সেদিন জামিন না দিলে ওরা তারেককে মেরেই ফেলত’ ১৬ বছরের নীরব যন্ত্রণা: সাবেক বিচারপতি জয়নুল আবেদীনের বিস্ফোরক ও অশ্রুসজল জবানবন্দি প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান আবারও শিক্ষার হাল ধরলেন ড. আ ন ম এহছানুল হক মিলন ত্রয়োদশ সংসদ নির্বাচন: চাঁদপুরের পাঁচ আসনে চারটিতে বিএনপি এগিয়ে, ফরিদগঞ্জে প্রতিদ্বন্দ্বিতার আভাস মান, স্বীকৃতি ও বৈশ্বিক সংযোগ বর্তমান মহাপরিচালকের নেতৃত্বে বাংলাদেশ অ্যাক্রেডিটেশন বোর্ডের অগ্রযাত্রা জুলাই গণঅভ্যুত্থানকারীদের দায়মুক্তি: নতুন অধ্যাদেশ অনুমোদিত চার লাইনের ব্যালটে লুকানো ৮৪ সিদ্ধান্ত: ভোটাররা কি জানেন ‘হ্যাঁ’ মানে কী? কারাফটকে থেমে গেল শেষ বিদায়: স্ত্রী-সন্তানের মৃত্যুতে ছাত্রলীগ নেতা সাদ্দাম কেন প্যারোলে মুক্তি পেলেন না কারাগারের ফটকে থামানো শেষ বিদায়: বন্দি অবস্থায় স্ত্রী-সন্তানের মরদেহ দেখলেন ছাত্রলীগ নেতা সাদ্দাম তরুণদের সঙ্গে তারেক রহমান: দক্ষ জনশক্তি গঠন ও নারীর ক্ষমতায়নে অঙ্গীকার

ভারতের মধ্যপ্রদেশে দুটি গ্রামে ভালুকের হামলায় আহত চার, গুরুতর এক

#
news image

রবিবার সাতসকালেই দু’টি গ্রামে ঢুকে হামলা চালাল এক ভালুক। ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের বেতুল জেলার সিওনি এবং সিহর গ্রামে। ভালুকের হামলায় আহত হয়েছেন চার গ্রামবাসী। তাঁদের মধ্যে এক জনের অবস্থা আশঙ্কাজনক।

প্রত্যক্ষদর্শীরা আনন্দবাজার প্রত্রিকাকে জানান, ভোরের আলো ফুটতেই প্রথমে সিওনি গ্রামে ঢুকে পড়ে একটি ভালুক। প্রাণীটিকে দেখার পরই গ্রামে আতঙ্ক ছড়ায়। সেই সময় মাঠে শৌচকর্ম করছিলেন কয়েক জন। তাঁদের উপর হামলা চালায় ভালুকটি। কয়েক জন প্রাণে বেঁচে পালাতে সক্ষম হলেও দু’জন আহত হয়েছেন।
সিওনি গ্রামে হামলা চালানোর পর ভালুকটি পাশের গ্রামে ঢোকে। সেখানেও আরও দু’জনের উপর হামলা চালায়। পুলিশ জানিয়েছে আহতরা হলেন, অজয় আদাচি, জঙ্গল আদাচি, মুন্নি আদাচি এবং তামবাজি বারাসকর।

আহতদের উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু সেখান থেকে তাঁদের জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, আহতদের মধ্যে এক জনের অবস্থা গুরুতর। ভালুকের হামলার খবর পেয়ে বেতুল বন দফতর থেকে একটি দল ভালুকটিকে ধরার জন্য ওই দুই গ্রামে পৌঁছেছে। ভালুকটিকে ধরে জঙ্গলে ফেরানোর ব্যবস্থা করছেন বনকর্মীরা।

খ.প্র/বিপ্লব

প্রভাতী খবর ডেস্ক:

১৮ এপ্রিল, ২০২২,  6:36 AM

news image
হামলাকারি সেই ভাল্লুক। ছবি: টুইটার