শিরোনামঃ
মহানগর নাট্যমঞ্চ এখন অপরাধীদের অভয়ারণ্য পিবিআই এর এস আই সৈয়দ দেলোয়ার হোসেন এর একতরফা ও মনগড়া তদন্ত রিপোর্ট সংস্থার কার্যক্রমকে করছে প্রশ্নবিদ্ধ গুলশানের মিছিলে নেতৃত্বে দেওয়া ধর্ষণের আসামি গ্রেপ্তার জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষাবৃত্তি ও ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড পেলেন মতলবের ঝর্ণা অপরাধমুক্ত সমাজ গঠনে ইমাম-মসজিদের ভূমিকা অপরিসীম: জাতীয় ইমাম সম্মেলনে পানি সম্পদ মন্ত্রী মামলা হলেও গ্রেপ্তার নেই: টুঙ্গিপাড়ায় বৃদ্ধার গাছ কেটে বসতভিটা দখলের অভিযোগ পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রায়না চক্রের জুলুম মামলা-কারাবরণ পেরিয়ে ১০ নং পূর্ব ফতেহপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী তোফায়েল পাটোয়ারী নুরুন্নবী দুর্নীতির মহাকবি রয়েল বিশ্ববিদ্যালয় অব ঢাকা ছাত্রদল কর্তৃক আয়োজিত বৃক্ষরোপণ ও খেলার সামগ্রী বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত

বৈধ চ্যানেলে রেমিটেন্স পাঠাতে উদ্ধুদ্ধকরণ উঠোন বৈঠক রূপালী ব্যাংকের

#
news image

বৈধ পথে ব্যাংকিং চ্যানেলে রেমিটেন্স প্রেরণে উদ্বুদ্ধ করতে ৫’শ প্রবাসীর পরিবারকে নিয়ে উঠোন বৈঠক করেছে রূপালী ব্যাংকের যশোর এস এম আর রোড শাখা। একই বৈঠকে বিদেশ গমনেচ্ছ ুশতাধিক যুবক অংশগ্রহণ করেন।
বৃহস্পতিবার যশোর সদর উপজেলার কাশিমপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে উঠোন বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত প্রবাসীদের পরিবারের সদস্যদের ব্যাংকিং চ্যানেলে বৈধ পথে রেমিটেন্স গ্রহণের আহবান জানান ব্যাংক কর্মকর্তারা। তারা হুন্ডির মাধ্যমে রেমিটেন্স প্রেরণের ক্ষতিকর দিক তুলে ধরেন।
ব্যাংক কর্মকর্তারা বলেন, ব্যাংকিং চ্যানেলে রেমিটেন্স পাঠালে ২ দশমিক ৫ শতাংশ প্রণোদনা পাওয়া যায়। তারা সরকারের দেওয়া এই প্রণোদনা সুবিধা গ্রহণের আহবান জানান।
রূপালী ব্যাংকের এস এম আর রোড শাখার ব্যবস্থাপক মো. শহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রূপালী ব্যাংকের খুলনা বিভাগীয় প্রধান ও মহাব্যবস্থাপক হেমন্ত কুমার দাশ। অনুষ্ঠানে ব্যাংকের আঞ্চলিক উপ-মহাব্যবস্থাপক রোকনুজ্জামান ও কাশিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শরিফুল ইসলাম প্রমূখ বক্তব্য রাখেন।
উল্লেখ্য, রূপালী ব্যাংকের এস এম আর রোড শাখা বিদেশ গমনেচ্ছু যুবকদের অভিবাসন ঋণ এবং ফুল চাষীসহ অন্যান্য ক্ষুদ্র উদ্যোক্তাদের মাঝে উদ্ভাবনীমূলক ঋণ বিতরণের ক্ষেত্রে বেশ সাফল্য পেয়েছে।

অনলাইন ডেস্ক

০৮ সেপ্টেম্বর, ২০২২,  10:20 PM