শিরোনামঃ
মহানগর নাট্যমঞ্চ এখন অপরাধীদের অভয়ারণ্য পিবিআই এর এস আই সৈয়দ দেলোয়ার হোসেন এর একতরফা ও মনগড়া তদন্ত রিপোর্ট সংস্থার কার্যক্রমকে করছে প্রশ্নবিদ্ধ গুলশানের মিছিলে নেতৃত্বে দেওয়া ধর্ষণের আসামি গ্রেপ্তার জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষাবৃত্তি ও ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড পেলেন মতলবের ঝর্ণা অপরাধমুক্ত সমাজ গঠনে ইমাম-মসজিদের ভূমিকা অপরিসীম: জাতীয় ইমাম সম্মেলনে পানি সম্পদ মন্ত্রী মামলা হলেও গ্রেপ্তার নেই: টুঙ্গিপাড়ায় বৃদ্ধার গাছ কেটে বসতভিটা দখলের অভিযোগ পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রায়না চক্রের জুলুম মামলা-কারাবরণ পেরিয়ে ১০ নং পূর্ব ফতেহপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী তোফায়েল পাটোয়ারী নুরুন্নবী দুর্নীতির মহাকবি রয়েল বিশ্ববিদ্যালয় অব ঢাকা ছাত্রদল কর্তৃক আয়োজিত বৃক্ষরোপণ ও খেলার সামগ্রী বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত

দুই মাসের মধ্যে ভোজ্যতেলের দাম কমবে: বাণিজ্যমন্ত্রী

#
news image

আগামী দুই মাসের মধ্যে ভোজ্যতেল সয়াবিনের দাম আরও এক ধাপ কমবে বলে আশা প্রকাশ করেছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। তিনি বলেন, বিশ্ববাজারে সয়াবিন তেলের দাম কমেছে। কিন্তু দেশে ডলারের দাম বৃদ্ধি পাওয়ায় আমরা সেই সুবিধা কাজে লাগাতে পারছি না। ডলারের দামের সঙ্গে তেলের দাম সমন্বয় করা হচ্ছে। দুই মাসের মধ্যে তেলের দাম কমে আসবে বলে আশা করছি। শনিবার (১০ সেপ্টেম্বর) ভারত সফর শেষে রংপুর নগরের সেন্ট্রাল রোডের নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রীর ভারত সফর ফলপ্রসূ হয়েছে জানিয়ে বাণিজ্যমন্ত্রী বলেন, বাংলাদেশে বড় ধরনের বিনিয়োগ করতে আগ্রহী হয়েছেন ভারতের ব্যবসায়ীরা। তারা প্রধানমন্ত্রীর সঙ্গে সরাসরি কথা বলে বিনিয়োগের জন্য নানা দাবি করেছেন। প্রধানমন্ত্রী তাদের দাবিগুলো শুনেছেন। তারা বাংলাদেশে জ্বালানি, ট্রান্সপোর্ট ও অ্যাগ্রো প্রসেসিং কার্যক্রমে বিনিয়োগে আগ্রহী। এ ছাড়া আদানি গ্রুপ সাড়ে ৪৪ হাজার কোটি টাকা বিনিয়োগ করতে চাচ্ছে।

তিনি বলেন, ভারতের প্রধানমন্ত্রী ব্যবসা-বাণিজ্যসহ বিভিন্ন কাজে বাংলাদেশকে আরও কাছে পাওয়ার আশা প্রকাশ করেছেন। বাংলাদেশ ভারতের অন্যতম প্রধান অংশীদার বলেও তিনি উল্লেখ করেছেন। এর আগে সকালে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি ভারত সফর শেষে সৈয়দপুর বিমানবন্দর আসেন। সেখান থেকে সরাসরি রংপুর নগরের সেন্ট্রাল রোডের বাসভবনে পৌঁছান। এ সময় দলের নেতা-কর্মীরা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

অনলাইন ডেস্ক

১০ সেপ্টেম্বর, ২০২২,  11:09 PM