শিরোনামঃ
মহানগর নাট্যমঞ্চ এখন অপরাধীদের অভয়ারণ্য পিবিআই এর এস আই সৈয়দ দেলোয়ার হোসেন এর একতরফা ও মনগড়া তদন্ত রিপোর্ট সংস্থার কার্যক্রমকে করছে প্রশ্নবিদ্ধ গুলশানের মিছিলে নেতৃত্বে দেওয়া ধর্ষণের আসামি গ্রেপ্তার জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষাবৃত্তি ও ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড পেলেন মতলবের ঝর্ণা অপরাধমুক্ত সমাজ গঠনে ইমাম-মসজিদের ভূমিকা অপরিসীম: জাতীয় ইমাম সম্মেলনে পানি সম্পদ মন্ত্রী মামলা হলেও গ্রেপ্তার নেই: টুঙ্গিপাড়ায় বৃদ্ধার গাছ কেটে বসতভিটা দখলের অভিযোগ পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রায়না চক্রের জুলুম মামলা-কারাবরণ পেরিয়ে ১০ নং পূর্ব ফতেহপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী তোফায়েল পাটোয়ারী নুরুন্নবী দুর্নীতির মহাকবি রয়েল বিশ্ববিদ্যালয় অব ঢাকা ছাত্রদল কর্তৃক আয়োজিত বৃক্ষরোপণ ও খেলার সামগ্রী বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত

সেপ্টেম্বর মাসের টিসিবির পণ্য বিক্রি শুরু

#
news image

সেপ্টেম্বর মাসের এক কোটি ফ্যামিলি কার্ডধারী নিম্ন আয়ের পরিবারের মাঝে সরকারি বিপণন সংস্থা টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম শুরু হয়েছে।
আজ রোববার ঢাকায় এই কার্যক্রম উদ্বোধন করেন বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ।
এসময় বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এ কে এম আলী আহাদ খান, টিসিবির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মো. আরিফুল হাসান, উত্তর সিটি কর্পোরেশনের ২৪ নং ওয়ার্ডের কমিশনার সফিউল্লাহ সফি প্রমূখ উপস্থিত ছিলেন।
বিক্রয় কার্যক্রম উদ্বোধন শেষে তপন কান্তি ঘোষ সাংবাদিকদের বলেন, টিসিবির মাধ্যমে প্রায় ৫ কোটি মানুষ উপকৃত হচ্ছেন। প্রতি মাসেই পণ্য দেওয়া হচ্ছে। তিনি বলেন, মাসে একবার করে পণ্য দিতে বছরে প্রায় ৫ হাজার ২শ’ কোটি টাকা ভর্তুকি প্রয়োজন হয়। সব দিক চিন্তা করে ও টিসিবির সক্ষমতা বিবেচনায় নিয়ে ভবিষ্যতে মাসে ২ বার পণ্য দেওয়া যায় কিনা সরকার সেটি গুরুত্বের সাথে চিন্তা করছে।
প্রতি কার্ডধারী ব্যক্তি ২ লিটার তেল, ২ কেজি মশুর ডাল এবং ১ কেজি চিনি ৪০৫ টাকার প্যাকেজে পাচ্ছেন।
ঢাকার প্রায় ৩শ’ ডিলার এবং দেশব্যাপী ৩ হাজার ৫শ’ ডিলারের মাধ্যমে মাসব্যাপী বিক্রয় কার্যক্রম চলছে।
টিসিবি সূত্র জানায়, পেয়াজ দেশের বাইরে থেকে আসার পর মহানগরীতে বিক্রি করা হবে। এছাড়া সয়াবিন তেল ১১০ টাকা লিটার, ডাল ৬৫ টাকা কেজি এবং চিনি ৫৫ টাকা কেজিতে বিক্রি করছে টিসিবি।

অনলাইন ডেস্ক

১১ সেপ্টেম্বর, ২০২২,  10:36 PM