শিরোনামঃ
মহানগর নাট্যমঞ্চ এখন অপরাধীদের অভয়ারণ্য পিবিআই এর এস আই সৈয়দ দেলোয়ার হোসেন এর একতরফা ও মনগড়া তদন্ত রিপোর্ট সংস্থার কার্যক্রমকে করছে প্রশ্নবিদ্ধ গুলশানের মিছিলে নেতৃত্বে দেওয়া ধর্ষণের আসামি গ্রেপ্তার জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষাবৃত্তি ও ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড পেলেন মতলবের ঝর্ণা অপরাধমুক্ত সমাজ গঠনে ইমাম-মসজিদের ভূমিকা অপরিসীম: জাতীয় ইমাম সম্মেলনে পানি সম্পদ মন্ত্রী মামলা হলেও গ্রেপ্তার নেই: টুঙ্গিপাড়ায় বৃদ্ধার গাছ কেটে বসতভিটা দখলের অভিযোগ পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রায়না চক্রের জুলুম মামলা-কারাবরণ পেরিয়ে ১০ নং পূর্ব ফতেহপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী তোফায়েল পাটোয়ারী নুরুন্নবী দুর্নীতির মহাকবি রয়েল বিশ্ববিদ্যালয় অব ঢাকা ছাত্রদল কর্তৃক আয়োজিত বৃক্ষরোপণ ও খেলার সামগ্রী বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত

তিন বছরে বাংলাদেশকে ৯.০৫ বিলিয়ন ডলার ঋণ দেবে এডিবি

#
news image

স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উন্নয়নশীল দেশে উত্তরণের জন্য আগামী তিন বছরে (২০২৩, ২০২৪, ২০২৫ মেয়াদে) বাংলাদেশকে ৯ দশমিক শূন্য ৫ বিলিয়ন মার্কিন ডলার ঋণ সহায়তা দেবে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। এ ঋণের পরিমাণ গত তিন বছরের তুলনায় ৮৪ দশমিক ৭ শতাংশ বেশি। গত জুলাইয়ে বাংলাদেশ সরকারের সংশ্লিষ্ট বিভাগকে এ তথ্য জানায় সংস্থাটি।

এডিবির বরাদ্দ ঋণের পরিকল্পনা অনুযায়ী, ২০২৩ সালে ৩ দশমিক ২৯ বিলিয়ন ডলার, ২০২৪ সালে ৩ দশমিক ২১ বিলিয়ন ডলার এবং ২০২৫ সালে ২ দশমিক ৫৫ বিলিয়ন ডলার ঋণ পাবে বাংলাদেশ।

ঋণের এ অর্থের মধ্যে ৬৯ দশমিক ৫ শতাংশ দেশের মাথাপিছু জিডিপির ক্রমবর্ধমান অনুপাতে বাজারভিত্তিক শর্তে দেওয়া হবে। এর আগের ৩ বছরে এ ধরনের ঋণের পরিমাণ ছিল ৫৭ দশমিক ৫ শতাংশ।

এই শর্তে বাংলাদেশ যে পরিমাণ অর্থ ঋণ পাবে সেটি পাঁচ বছরের গ্রেস পিরিয়ডসহ ২৫ বছরের মধ্যে পরিশোধ করতে হবে। এর জন্য সুদের হার হবে লন্ডন ইন্টারব্যাংক অফার রেটের (এলআইওআর) সঙ্গে অতিরিক্ত দশমিক ৭৫ শতাংশ। এছাড়া ঋণের বাকি অর্থ পরিশোধের সময়সীমা একই থাকলেও সুদের হার হবে ২ শতাংশ।

স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণের পথে বাংলাদেশ। এরই মধ্যে জাতিসংঘ অর্থনৈতিক ও সামাজিক পরিষদের (ইকোসক) কমিটি ফর ডেভেলপমেন্ট পলিসি (সিডিপি) বাংলাদেশকে এলডিসি থেকে উত্তরণের সুপারিশ করেছে।

জাতিসংঘের সাধারণ পরিষদে সুপারিশটি গ্রহণ করা হলেও চূড়ান্ত স্বীকৃতি পেতে বাংলাদেশকে ২০২৬ সাল পর্যন্ত অপেক্ষা করতে হবে। সবকিছু ঠিক থাকলে ওই বছরের সাধারণ অধিবেশনে বাংলাদেশ এলডিসি থেকে উত্তরণের স্বীকৃতি পাবে।

অনলাইন ডেস্ক

১২ সেপ্টেম্বর, ২০২২,  11:30 PM