শিরোনামঃ
বিআইডব্লিউটিএ শ্রমিক দলের কমিটি ঘিরে পদায়ন ও পদ বাণিজ্যের অভিযোগ মহানগর নাট্যমঞ্চ এখন অপরাধীদের অভয়ারণ্য পিবিআই এর এস আই সৈয়দ দেলোয়ার হোসেন এর একতরফা ও মনগড়া তদন্ত রিপোর্ট সংস্থার কার্যক্রমকে করছে প্রশ্নবিদ্ধ গুলশানের মিছিলে নেতৃত্বে দেওয়া ধর্ষণের আসামি গ্রেপ্তার জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষাবৃত্তি ও ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড পেলেন মতলবের ঝর্ণা অপরাধমুক্ত সমাজ গঠনে ইমাম-মসজিদের ভূমিকা অপরিসীম: জাতীয় ইমাম সম্মেলনে পানি সম্পদ মন্ত্রী মামলা হলেও গ্রেপ্তার নেই: টুঙ্গিপাড়ায় বৃদ্ধার গাছ কেটে বসতভিটা দখলের অভিযোগ পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রায়না চক্রের জুলুম মামলা-কারাবরণ পেরিয়ে ১০ নং পূর্ব ফতেহপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী তোফায়েল পাটোয়ারী নুরুন্নবী দুর্নীতির মহাকবি

বড় লোক হলে প্লেন চালিয়ে নেপাল চলে যেতাম: সালাউদ্দিন

#
news image

নারী সাফ চ্যাম্পিয়নশিপে প্রথমবারের মতো ট্রফি জিতেছে বাংলাদেশের মেয়েরা। চ্যাম্পিয়ন হওয়ার পর বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি কাজী সালাউদ্দিনের মন ঢাকায় একটুও টেকেনি। তাইতো জানিয়েছেন, বড়লোক হলে নিজে প্লেন চালিয়ে নেপাল চলে যেতেন।

বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন আবার সাফেরও সভাপতি। দক্ষিণ এশিয়ার ফুটবলের শীর্ষ কর্তা হিসেবে ট্রফি তারই দেওয়ার কথা ছিল। কিন্তু ফাইনালের আগে তার উপস্থিতি মেয়েদের জন্য যাতে বাড়তি চাপ না হয় তাই তিনি নেপাল যাননি।

সাফের ট্রফি জয় উপলক্ষে বাফুফে মঙ্গলবার বিকেলে এক সংবাদ সম্মেলন আয়োজন করে। সেখানে কথা বলেন সভাপতি সালাউদ্দিন। এ সময় তিনি নিজে প্লেন চালিয়ে নেপাল যাওয়ার আকাঙ্খা প্রকাশ করেন।

সালাউদ্দিন বলেন, ‘আমি বলেছি কাপটা নিজ হাতে আমার দেশকে দিতে পারলে এর থেকে গর্ব কিছু হবে না। যখন টিম জিতছে আমি যদি ওরকম বড়লোক হতাম, প্লেন নিজে চালিয়া ওখানে নাইমা যাইতাম। কালকে আমার ভাবটা এরকম ছিল।’

নেপালে যখন খেলা চলে সালাউদ্দিন ঢাকায় বসে খেলা দেখছিলেন। তিন তিনবার নেপালের টিকিট করেও যাননি বাফুফে সভাপতি। কারণ, একটাই মেয়েরা যাতে বাড়তি চাপ অনুভব না করে। তাইতো নিজ হাতে ট্রফি দেওয়ার লোভ সামলে দেশে বসেই খেলা দেখেন।

নেপালের কাঠমান্ডুর দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে গতকাল অনুষ্ঠিত ফাইনালে চারবারের ফাইনালিস্ট নেপালকে ৩-১ গোলে উড়িয়ে দিয়ে প্রথমবার সাফের শিরোপা জিতেছে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল। এর আগে একবার ফাইনালে উঠলেও ভারতের কাছে হেরে হয় স্বপ্নভঙ্গ। এবার আর তা হয়নি। টুর্নামেন্টের শুরু থেকে কর্তৃত্ব দেখিয়ে জয় ছিনিয়ে আনে মেয়েরা।

এদিকে কাল দুপুর ১টা ৫০ মিনিটে মেয়েরা ঢাকায় পৌঁছাবে। তাদের বরণ করে নেওয়ার জন্য ব্যাপক প্রস্তুতি নিচ্ছে বাফুফে ও যুব ক্রীড়া মন্ত্রণালয়। তাদের ছাদ খোলা বাসে করে নিয়ে আসা হবে বাফুফে ভবনে। সেখানে তাদের সঙ্গে বসবেন বাফুফে সভাপতি। বিমানবন্দরে তাদের বরণ করবেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী।

অনলাইন ডেস্ক

২০ সেপ্টেম্বর, ২০২২,  11:15 PM