শিরোনামঃ
বিআইডব্লিউটিএ শ্রমিক দলের কমিটি ঘিরে পদায়ন ও পদ বাণিজ্যের অভিযোগ মহানগর নাট্যমঞ্চ এখন অপরাধীদের অভয়ারণ্য পিবিআই এর এস আই সৈয়দ দেলোয়ার হোসেন এর একতরফা ও মনগড়া তদন্ত রিপোর্ট সংস্থার কার্যক্রমকে করছে প্রশ্নবিদ্ধ গুলশানের মিছিলে নেতৃত্বে দেওয়া ধর্ষণের আসামি গ্রেপ্তার জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষাবৃত্তি ও ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড পেলেন মতলবের ঝর্ণা অপরাধমুক্ত সমাজ গঠনে ইমাম-মসজিদের ভূমিকা অপরিসীম: জাতীয় ইমাম সম্মেলনে পানি সম্পদ মন্ত্রী মামলা হলেও গ্রেপ্তার নেই: টুঙ্গিপাড়ায় বৃদ্ধার গাছ কেটে বসতভিটা দখলের অভিযোগ পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রায়না চক্রের জুলুম মামলা-কারাবরণ পেরিয়ে ১০ নং পূর্ব ফতেহপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী তোফায়েল পাটোয়ারী নুরুন্নবী দুর্নীতির মহাকবি

বিজয় কেতন নিয়ে ফেরা বাঘিনীদের বরণে প্রস্তুত ছাদখোলা বাস

#
news image

সাফ নারী চ্যাম্পিয়নশিপে ফাইনালে নামার আগেরদিন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের অফিসিয়াল পেজে এক আবেগময়ী স্ট্যাটাস দিয়েছিলেন বাংলাদেশি মিডফিল্ডার সানজিদা আকক্তার। চ্যাম্পিয়ন হওয়ার পর তার স্ট্যাটাসকে ঘিরে শুরু হয় নানান কথন। এবার সেই সুরে তাল মিলিয়ে বাঘিনীদের জন্য তৈরি হচ্ছে ছাদখোলা বাস।

সানজিদা আক্তারের সেই পোস্টটি ছিল অনেক বড়। লেখার এক পর্যায়ে ছিল, ‘ছাদখোলা চ্যাম্পিয়ন বাসে ট্রফি নিয়ে না দাঁড়ালেও চলবে, সমাজের টিপ্পনীকে একপাশে রেখে যে মানুষগুলো আমাদের সবুজ ঘাস ছোঁয়াতে সাহায্য করেছে, তাদের জন্য এটি জিততে চাই। আমাদের এই সাফল্য হয়তো আরো নতুন কিছু সাবিনা, কৃষ্ণা, মারিয়া পেতে সাহায্য করবে। অনুজদের বন্ধুর এই রাস্তাটুকু কিছু হলেও সহজ করে দিয়ে যেতে চাই।’

২২ বছর বয়সী এই বাংলাদেশের ফুটবলারের লেখাগুলো যে, সমাজের প্রথাগত গোড়ামির বিরুদ্ধে, তা আর বোঝার উপেক্ষা রাখে না। সমাজের টিপ্পনির বিরুদ্ধে মেয়েদের অবস্থান শক্ত করার লক্ষ্যে সাবিনা-সানজিদাদের দেওয়া হবে রাজকীয় সংবর্ধনা। প্রস্তুত হচ্ছে ছাদখোলা বাস।

বাংলাদেশ সরকারের পরিবহন সংস্থা বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি) বাঘিনীদের ছাদখোলা বাসের ব্যবস্থা করে দিচ্ছে। সেই লক্ষ্যে বিআরটিসির মতিঝিল ডিপোর একটি ডাবল ডেকার বাসের ছাদ কাটা শুরু হয়। শুধু তাই নয়, বাসের গায়ে স্টিকারও লাগানো হবে জানা গেছে।

এ বিষয়ে বিআরটিসির চেয়ারম্যান মো. তাজুল ইসলাম জানান, ‘বাংলাদেশের মেয়েরা জাতিকে বড় উপহার দিয়েছে। তাই তাদের কাছে সবাই কৃতজ্ঞ। আমরা তাদের উদ্‌যাপনে সঙ্গী হতে পেরে গর্বিত।’ তিনি আরও বলেন, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় প্রস্তাব দেওয়ার সঙ্গে সঙ্গেই তাঁরা কাজ শুরু করেছেন। আজ রাতের মধ্যে বাস পুরোপুরি প্রস্তুত হয়ে যাবে। আশা করছেন, তাঁদের এই প্রচেষ্টা নারী ফুটবল দল ও ফুটবলপ্রেমীদের জন্য কিছুটা হলেও আনন্দ দেবে।

উল্লেখ্য, কাঠমুন্ডুর দশরথ রঙ্গশালায় অনুষ্ঠিতসাফ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনাল ম্যাচে স্বাগতিক নেপালকে ৩-১ গোল ব্যবধানে হারিয়ে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হওয়ার যোগ্যতা অর্জন করেছে বাংলাদেশ নারী ফুটবল দল।

অনলাইন ডেস্ক

২০ সেপ্টেম্বর, ২০২২,  11:59 PM