শিরোনামঃ
‘সেদিন জামিন না দিলে ওরা তারেককে মেরেই ফেলত’ ১৬ বছরের নীরব যন্ত্রণা: সাবেক বিচারপতি জয়নুল আবেদীনের বিস্ফোরক ও অশ্রুসজল জবানবন্দি প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান আবারও শিক্ষার হাল ধরলেন ড. আ ন ম এহছানুল হক মিলন ত্রয়োদশ সংসদ নির্বাচন: চাঁদপুরের পাঁচ আসনে চারটিতে বিএনপি এগিয়ে, ফরিদগঞ্জে প্রতিদ্বন্দ্বিতার আভাস মান, স্বীকৃতি ও বৈশ্বিক সংযোগ বর্তমান মহাপরিচালকের নেতৃত্বে বাংলাদেশ অ্যাক্রেডিটেশন বোর্ডের অগ্রযাত্রা জুলাই গণঅভ্যুত্থানকারীদের দায়মুক্তি: নতুন অধ্যাদেশ অনুমোদিত চার লাইনের ব্যালটে লুকানো ৮৪ সিদ্ধান্ত: ভোটাররা কি জানেন ‘হ্যাঁ’ মানে কী? কারাফটকে থেমে গেল শেষ বিদায়: স্ত্রী-সন্তানের মৃত্যুতে ছাত্রলীগ নেতা সাদ্দাম কেন প্যারোলে মুক্তি পেলেন না কারাগারের ফটকে থামানো শেষ বিদায়: বন্দি অবস্থায় স্ত্রী-সন্তানের মরদেহ দেখলেন ছাত্রলীগ নেতা সাদ্দাম তরুণদের সঙ্গে তারেক রহমান: দক্ষ জনশক্তি গঠন ও নারীর ক্ষমতায়নে অঙ্গীকার

রাঙ্গামাটিতে ফুটবল তারকা রুপনা চাকমার জন্য ঘর নির্মাণের নির্দেশ প্রধানমন্ত্রীর

#
news image

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাফ উইমেন্স চ্যাম্পিয়নশিপ, ২০২২ এর শিরোপা বিজয়ী বাংলাদেশ নারী ফুটবল দলের একজন গর্বিত সদস্য রুপনা চাকমার জন্য তার নিজ শহর রাঙ্গামাটিতে একটি ঘর নির্মাণ করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন। বাংলাদেশ সাফ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনালে স্বাগতিক নেপালকে ৩-১ গোলে হারিয়েছে।
প্রধানমন্ত্রী বর্তমানে জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৭তম সম্মেলনে যোগ দিতে নিউইয়র্কে অবস্থান করছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে রুপনা চাকমার  জীর্ণ কুটিরের ছবি ভাইরাল হলে তা প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে এবং তিনি এই নির্দেশ দেন।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বাসসকে বিষয়টি নিশ্চিত করে জানান যে, যুক্তরাষ্ট্রে অবস্থানরত প্রধানমন্ত্রী রুপনা চাকমার ঘর নির্মাণের নির্দেশ দিয়েছেন। রুপনা চাকমা সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপের সেরা  গোলরক্ষক হয়েছেন।
রাঙ্গামাটির জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান রুপনা চাকমা ও ঋতুপূর্ণাকে শুভেচ্ছা জানাতে মিষ্টি, ফল ও ফুল নিয়ে তাদের বাড়িতে যান।

অনলাইন ডেস্ক

২১ সেপ্টেম্বর, ২০২২,  9:35 PM