শিরোনামঃ
মহানগর নাট্যমঞ্চ এখন অপরাধীদের অভয়ারণ্য পিবিআই এর এস আই সৈয়দ দেলোয়ার হোসেন এর একতরফা ও মনগড়া তদন্ত রিপোর্ট সংস্থার কার্যক্রমকে করছে প্রশ্নবিদ্ধ গুলশানের মিছিলে নেতৃত্বে দেওয়া ধর্ষণের আসামি গ্রেপ্তার জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষাবৃত্তি ও ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড পেলেন মতলবের ঝর্ণা অপরাধমুক্ত সমাজ গঠনে ইমাম-মসজিদের ভূমিকা অপরিসীম: জাতীয় ইমাম সম্মেলনে পানি সম্পদ মন্ত্রী মামলা হলেও গ্রেপ্তার নেই: টুঙ্গিপাড়ায় বৃদ্ধার গাছ কেটে বসতভিটা দখলের অভিযোগ পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রায়না চক্রের জুলুম মামলা-কারাবরণ পেরিয়ে ১০ নং পূর্ব ফতেহপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী তোফায়েল পাটোয়ারী নুরুন্নবী দুর্নীতির মহাকবি রয়েল বিশ্ববিদ্যালয় অব ঢাকা ছাত্রদল কর্তৃক আয়োজিত বৃক্ষরোপণ ও খেলার সামগ্রী বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত

মার্কিন ডলারের বিপরীতে ভারতীয় রুপির রেকর্ড দরপতন

#
news image

মার্কিন ডলারের বিপরীতে ভারতীয় রুপির রেকর্ড দরপতন হয়েছে। এদিকে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদের হার আরও বাড়াতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক। এর মধ্যেই রুপির এমন পতনের খবর এল। বুধবার (২১ সেপ্টেম্বর) ইকোনমিক টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এদিন এক ডলারে ৭৯ দশমিক ৯৭৫০ রুপি পাওয়া যায়। আগের সেশনে পাওয়া যেত ৭৯ দশমিক ৭৫ রুপি। মূলত পুরো সেশনজুড়েই ভারতীয় রুপির পতন দেখা গেছে।

প্রতিবেদনে বলা হয়, ডলার ক্রমেই শক্তিশালী হচ্ছে। তাছাড়া রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যুদ্ধের জন্য রিজার্ভ সেনাদের সমাবেশের নির্দেশনা দিয়েছেন। এতে রুপির ওপর আরও চাপ বাড়ছে।

তাছাড়া ডলারের সূচক দুই দশকের মধ্যে সর্বোচ্চ হয়ে ১১০ দশমিক ৮৭-এ দাঁড়িয়েছে। ফেডের সুদের হার বাড়ানোর পদক্ষেপসহ নান কারণেই ডলারের চাহিদা বেড়েছে।

ধারণা করা হচ্ছে, ৭৫ পয়েন্টভিত্তিতে ফের সুদের হার বাড়াচ্ছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক। এর আগেও কয়েকবার এই হারে বাড়ানো হয়। আশা করা হচ্ছে ১০০ পয়েন্টভিত্তিতে সুদের হার নির্ধারণ করবে না ব্যাংকটি।

সুদরে হারের সিদ্ধান্তের পাশাপাশি বিনিয়োগকারীরা ফেড চেয়ার জেরোম পাওয়েলের সংবাদ সম্মেলন ও সুদের হারের সম্ভাব্য পথে নীতিনির্ধারকদের নতুন অনুমানগুলোর দিকেও নজর রাখবে।

অনলাইন ডেস্ক

২১ সেপ্টেম্বর, ২০২২,  10:58 PM