শিরোনামঃ
মহানগর নাট্যমঞ্চ এখন অপরাধীদের অভয়ারণ্য পিবিআই এর এস আই সৈয়দ দেলোয়ার হোসেন এর একতরফা ও মনগড়া তদন্ত রিপোর্ট সংস্থার কার্যক্রমকে করছে প্রশ্নবিদ্ধ গুলশানের মিছিলে নেতৃত্বে দেওয়া ধর্ষণের আসামি গ্রেপ্তার জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষাবৃত্তি ও ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড পেলেন মতলবের ঝর্ণা অপরাধমুক্ত সমাজ গঠনে ইমাম-মসজিদের ভূমিকা অপরিসীম: জাতীয় ইমাম সম্মেলনে পানি সম্পদ মন্ত্রী মামলা হলেও গ্রেপ্তার নেই: টুঙ্গিপাড়ায় বৃদ্ধার গাছ কেটে বসতভিটা দখলের অভিযোগ পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রায়না চক্রের জুলুম মামলা-কারাবরণ পেরিয়ে ১০ নং পূর্ব ফতেহপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী তোফায়েল পাটোয়ারী নুরুন্নবী দুর্নীতির মহাকবি রয়েল বিশ্ববিদ্যালয় অব ঢাকা ছাত্রদল কর্তৃক আয়োজিত বৃক্ষরোপণ ও খেলার সামগ্রী বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত

মিডল্যান্ড ব্যাংকের আইপিও অনুমোদন

#
news image

মিডল্যান্ড ব্যাংকের ৭০ কোটি টাকার প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) অনুমোদন করেছে পুঁজিবাজারের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

বুধবার (২১ সেপ্টেম্বর) বিএসইসির কমিশন সভায় এ অনুমোদন দেওয়া হয়েছে। সভা শেষে বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম এ তথ্য জানান।

তিনি জানান, মিডল্যান্ড ব্যাংক শেয়ারবাজার ৭ কোটি সাধারণ শেয়ার ইস্যুর মাধ্যমে ৭০ কোটি টাকা উত্তোলন করবে। এ ক্ষেত্রে প্রতিটি শেয়ারের মূল্য নির্ধারণ করা হয়েছে ১০ টাকা। শেয়ারবাজার থেকে উত্তোলন করা অর্থ ব্যাংকটি সরকারি সিকিউরিটিজে ও পুঁজিবাজারে তালিকাভুক্ত সিকিউরিটিজে বিনিয়োগ এবং আইপিও খরচ খাতে ব্যয় করবে।

২০২১ সালের ৩১ ডিসেম্বর নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, পুনর্মূল্যায়ন ছাড়া ব্যাংকটির নেট অ্যাসেট ভ্যালু দাঁড়িয়েছে ১৩ টাকা এবং শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ৯০ পয়সা। আর বিগত ৫ বছরের ভারিত গড় হারে শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ১ টাকা ৭ পয়সা। কোম্পানিটিকে আইপিওতে আনতে ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে নিয়োজিত রয়েছে লংকাবাংলা ইনভেস্টমেন্ট লিমিটেড।

পুঁজিবাজারে তালিকাভুক্তির আগে মিডল্যান্ড ব্যাংকের প্রত্যেক পরিচালককে এককভাবে ২ শতাংশ শেয়ার ধারণ করতে হবে। সেইসঙ্গে পরিচালকদের সম্মিলিতভাবে ৩০ শতাংশ শেয়ার ধারণ নিশ্চিত করতে হবে। এছাড়া তালিকাভুক্তির আগেই করপোরেট গভর্নেন্স গাইডলাইন অনুযায়ী স্বাধীন পরিচালক নিয়োগের শর্ত দেওয়া হয়েছে ব্যাংকটিকে।

অনলাইন ডেস্ক

২১ সেপ্টেম্বর, ২০২২,  11:02 PM