শিরোনামঃ
বিআইডব্লিউটিএ শ্রমিক দলের কমিটি ঘিরে পদায়ন ও পদ বাণিজ্যের অভিযোগ মহানগর নাট্যমঞ্চ এখন অপরাধীদের অভয়ারণ্য পিবিআই এর এস আই সৈয়দ দেলোয়ার হোসেন এর একতরফা ও মনগড়া তদন্ত রিপোর্ট সংস্থার কার্যক্রমকে করছে প্রশ্নবিদ্ধ গুলশানের মিছিলে নেতৃত্বে দেওয়া ধর্ষণের আসামি গ্রেপ্তার জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষাবৃত্তি ও ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড পেলেন মতলবের ঝর্ণা অপরাধমুক্ত সমাজ গঠনে ইমাম-মসজিদের ভূমিকা অপরিসীম: জাতীয় ইমাম সম্মেলনে পানি সম্পদ মন্ত্রী মামলা হলেও গ্রেপ্তার নেই: টুঙ্গিপাড়ায় বৃদ্ধার গাছ কেটে বসতভিটা দখলের অভিযোগ পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রায়না চক্রের জুলুম মামলা-কারাবরণ পেরিয়ে ১০ নং পূর্ব ফতেহপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী তোফায়েল পাটোয়ারী নুরুন্নবী দুর্নীতির মহাকবি

রেকর্ড ২৫৪ মিলিয়ন ইউরো ক্ষতির পরিমাণ প্রকাশ করলো জুভেন্টাস

#
news image

গত অর্থ বছরে রেকর্ড ২৫৪ মিলিয়ন ইউরো আর্থিক ক্ষতি হয়েছে জুভেন্টাসের। প্রায় এক দশকের মধ্যে প্রথমবারের মত গত মৌসুমে কোন শিরোপা জয় করতে পারেনি তুরিনের জায়ান্টরা। করোনা মহামারি  মিলিয়ে রেকর্ড এই আর্থিক ক্ষতি ভবিষ্যতে জুভেন্টাসের জন্য বড় বিপদের কারন হয়ে দাঁড়াবে বলে সংশ্লিষ্টদের মত।
এক বিবৃতিতে জানানো হয়েছে এই ধারাবাহিকতায় ২০২২-২৩ মৌসুমেও ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। কোভিড-১৯ মহামারি  কাটিয়ে জুভেন্টাসকে ঘুড়ে দাঁড়াতে হলে দলীয় পারফরমেন্সও একটি বড় ব্যপার। এবারের মৌসুমের শুরুটাও মোটেই ভাল হয়নি ইতালিয়ান জায়ান্টদের। সাত ম্যাচ শেষে বর্তমানে সিরি-এ লিগ টেবিলে জুভেন্টাসের অবস্থান অষ্টম। নতুন মৌসুমে টিকিট বিক্রি থেকে ২৩ মিলিয়ন ইউরো আয় করেছে জুভেন্টাস যা প্রাক-মহামারি মৌসুম থেকে কিছুটা কম। মৌসুমী টিকিটধারীদের জন্য কিছুটা হলেও ক্রয়মূল্যে ছাড় দেবার রীতি আছে। চ্যাম্পিয়নশীপ ম্যাচগুলোতেও টিকিটের ব্যপারে বরাবরই আগ্রহ দেখা যায়। কিন্ত মহামারির সময় স্টেডিয়ামগুলো দরজা সমর্থকদের জন্য বন্ধ থাকায় সব কিছুই এলোমেলো হয়ে গেছে। আগামী মৌসুমে অবশ্য কিছুটা হলেও ক্ষতি পুষিয়ে নেবার আশা করছে তুরিনের জায়ান্টরা। ইতোমধ্যেই ক্লাবের শেয়ার বিক্রি করে ৪০০ মিলিয়ন ইউরো আয়ও হয়েছে।

অনলাইন ডেস্ক

২৫ সেপ্টেম্বর, ২০২২,  9:50 PM