শিরোনামঃ
বিআইডব্লিউটিএ শ্রমিক দলের কমিটি ঘিরে পদায়ন ও পদ বাণিজ্যের অভিযোগ মহানগর নাট্যমঞ্চ এখন অপরাধীদের অভয়ারণ্য পিবিআই এর এস আই সৈয়দ দেলোয়ার হোসেন এর একতরফা ও মনগড়া তদন্ত রিপোর্ট সংস্থার কার্যক্রমকে করছে প্রশ্নবিদ্ধ গুলশানের মিছিলে নেতৃত্বে দেওয়া ধর্ষণের আসামি গ্রেপ্তার জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষাবৃত্তি ও ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড পেলেন মতলবের ঝর্ণা অপরাধমুক্ত সমাজ গঠনে ইমাম-মসজিদের ভূমিকা অপরিসীম: জাতীয় ইমাম সম্মেলনে পানি সম্পদ মন্ত্রী মামলা হলেও গ্রেপ্তার নেই: টুঙ্গিপাড়ায় বৃদ্ধার গাছ কেটে বসতভিটা দখলের অভিযোগ পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রায়না চক্রের জুলুম মামলা-কারাবরণ পেরিয়ে ১০ নং পূর্ব ফতেহপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী তোফায়েল পাটোয়ারী নুরুন্নবী দুর্নীতির মহাকবি

ছোঁয়াচে রোগ চোখ ওঠার লক্ষ্মণ ও প্রতিকার

#
news image

হঠাৎ লক্ষ্য করলেন চোখ লাল হয়ে আছে, কিছুটা ফুলেছে, অস্বস্তি হচ্ছে, এমনকি কম দেখছেন। সাধারণত একে আমরা ‘চোখ ওঠা’ বলি। চিকিৎসাবিজ্ঞানের ভাষায় এটি কনজাংটিভাইটিস বা চোখের আবরণ কনজাংটিভার প্রদাহ। সম্প্রতি এই রোগের প্রাদুর্ভাব লক্ষ্য করা যাচ্ছে। গরমে, বর্ষায় এই রোগের প্রকোপ বাড়ে। রোগটি ছোঁয়াচে। ফলে দ্রুত অন্যদের মধ্যে ছড়িয়ে পড়ে। 

চোখ ওঠার লক্ষ্মণ ও প্রতিকার নিয়ে রাইজিংবিডির সঙ্গে কথা বলেছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কমিউনিটি অপথামোলজি বিভাগের বিভাগীয় প্রধান ও চক্ষু বিশেষজ্ঞ অধ্যাপক ড. শওকত কবির। 

এই বিশেষজ্ঞ জানান, বর্তমানে রোগটি অনেকের মধ্যে লক্ষ্য করা যাচ্ছে। এটি সাধারণ ব্যাকটেরিয়াজনিত; বর্তমানে যেটি হচ্ছে সেটি সিজনাল ফ্লু। 

লক্ষণ:

*  চোখ লাল হয়ে ব্যথা হয়
* চোখের পাতা ফুলে যায়
* চোখে চুলকানি হতে পারে
* চোখ দিয়ে পানি পড়তে পারে
* সাময়িক সময়ের জন্য চোখে কম দেখতে পারেন
* চোখে ময়লা জমে থাকতে পারে

প্রতিকার:

* চোখ কচলানো যাবে না
* স্বাস্থ্যবিধি মানতে হবে
* পরিষ্কার-পরিচ্ছন্ন থাকতে হবে
* চশমা পরতে হবে এমন নয়, তবে এ সময় পরলে ভালো। রোদের তাপ, ধুলাবালি থেকে চোখ রক্ষা পাবে 
* হাত হ্যান্ডওয়াশ দিয়ে ভালোভাবে পরিষ্কার করতে হবে
* চোখ ভেজা থাকলে টিস্যু পেপার দিয়ে মুছে নিতে হবে। ব্যবহারের পর টিস্যু পেপার অবশ্যই ময়লার ঝুড়িতে ফেলে দিতে হবে
* আক্রান্ত ব্যক্তি থেকে দূরত্ব বজায় রাখতে হবে। আক্রান্ত ব্যক্তির ব্যবহৃত পোশাক, তোয়ালে, বালিশ শেয়ার করা যাবে না
* দ্রুত ডাক্তারের পরামর্শ নিতে হবে

এই বিশেষজ্ঞ আরও জানান, এই রোগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে। অবহেলা করলে অনেক সময় অবস্থার অবনতি হতে পারে। কর্ণিয়ার ক্ষতি হতে পারে। 

প্রভাতী খবর ডেস্ক

২৬ সেপ্টেম্বর, ২০২২,  10:17 PM