শিরোনামঃ
বিআইডব্লিউটিএ শ্রমিক দলের কমিটি ঘিরে পদায়ন ও পদ বাণিজ্যের অভিযোগ মহানগর নাট্যমঞ্চ এখন অপরাধীদের অভয়ারণ্য পিবিআই এর এস আই সৈয়দ দেলোয়ার হোসেন এর একতরফা ও মনগড়া তদন্ত রিপোর্ট সংস্থার কার্যক্রমকে করছে প্রশ্নবিদ্ধ গুলশানের মিছিলে নেতৃত্বে দেওয়া ধর্ষণের আসামি গ্রেপ্তার জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষাবৃত্তি ও ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড পেলেন মতলবের ঝর্ণা অপরাধমুক্ত সমাজ গঠনে ইমাম-মসজিদের ভূমিকা অপরিসীম: জাতীয় ইমাম সম্মেলনে পানি সম্পদ মন্ত্রী মামলা হলেও গ্রেপ্তার নেই: টুঙ্গিপাড়ায় বৃদ্ধার গাছ কেটে বসতভিটা দখলের অভিযোগ পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রায়না চক্রের জুলুম মামলা-কারাবরণ পেরিয়ে ১০ নং পূর্ব ফতেহপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী তোফায়েল পাটোয়ারী নুরুন্নবী দুর্নীতির মহাকবি

সিপিএল: প্রথম কোয়ালিফাইয়ারে ব্যর্থ সাকিব

#
news image

টানা দুই ম্যাচের সেরা খেলোয়াড় হবার পর ক্যারিবীয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) প্রথম কোয়ালিফাইয়ারে ব্যাট-বল হাতে ব্যর্থ হয়েছেন গায়ানা আমাজন ওয়ারিয়র্সের হয়ে খেলা বাংলাদেশের সাকিব আল হাসান।
গতরাতে টুর্নামেন্টের প্রথম কোয়ালিফাইয়ারে বার্বাডোজ রয়্যালসের বিপক্ষে ম্যাচে বল হাতে ৩ ওভারে ২২ রানে ১ উইকেট নেন সাকিব। আর ব্যাট হাতে ২ বল খেলে করেন মাত্র ১ রান।
সাকিবের ব্যর্থতার ম্যাচে বার্বাডোজের কাছে ৮৭ রানের বিশাল ব্যবধানে হারের লজ্জা পায় গায়ানা।
গায়ানার মাঠে টস হেরে প্রথমে ব্যাট করে ৫ উইকেটে ১৯৫ রানের সংগ্রহ পায় বার্বাডোজ। ওপেনার রাকিম কর্নওয়েল ২টি চার ও ১১টি ছক্কায় ৫৪ বলে ৯১ রান করেন। কর্নওয়েলকে ইনিংসের ১৭তম ওভারের দ্বিতীয় বলে শিকার করেন সাকিব।
জবাবে ১০৮ রানেই গুটিয়ে যায় সাকিবের গায়ানা। দলের পক্ষে সর্বোচ্চ ৩৭ রান করেন অধিনায়ক শিমরোন হেটমায়ার।
এবারের সিপিএলে গায়ানার হয়ে সপ্তম ম্যাচ থেকে খেলা শুরু করেন সাকিব। নিজের প্রথম দুই ম্যাচে ব্যাট হাতে গোল্ডন ডাক ও বল হাতে ৬৩ রানে ৩ উইকেট নিয়েছিলেন সাকিব। ব্যর্থতার বৃত্ত থেকে বেরিয়ে এসে পরের দুই ম্যাচেই সেরা খেলোয়াড় হয়েছিলেন সাকিব।
আজ রাতে দ্বিতীয় কোয়ালিফাইয়ারে জ্যামাইকা তালাওয়ামের মুখোমুখি হবে গায়ানা।

অনলাইন ডেস্ক

২৮ সেপ্টেম্বর, ২০২২,  10:23 PM