শিরোনামঃ
মহানগর নাট্যমঞ্চ এখন অপরাধীদের অভয়ারণ্য পিবিআই এর এস আই সৈয়দ দেলোয়ার হোসেন এর একতরফা ও মনগড়া তদন্ত রিপোর্ট সংস্থার কার্যক্রমকে করছে প্রশ্নবিদ্ধ গুলশানের মিছিলে নেতৃত্বে দেওয়া ধর্ষণের আসামি গ্রেপ্তার জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষাবৃত্তি ও ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড পেলেন মতলবের ঝর্ণা অপরাধমুক্ত সমাজ গঠনে ইমাম-মসজিদের ভূমিকা অপরিসীম: জাতীয় ইমাম সম্মেলনে পানি সম্পদ মন্ত্রী মামলা হলেও গ্রেপ্তার নেই: টুঙ্গিপাড়ায় বৃদ্ধার গাছ কেটে বসতভিটা দখলের অভিযোগ পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রায়না চক্রের জুলুম মামলা-কারাবরণ পেরিয়ে ১০ নং পূর্ব ফতেহপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী তোফায়েল পাটোয়ারী নুরুন্নবী দুর্নীতির মহাকবি রয়েল বিশ্ববিদ্যালয় অব ঢাকা ছাত্রদল কর্তৃক আয়োজিত বৃক্ষরোপণ ও খেলার সামগ্রী বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত

মার্ভেল, ডিজনি ও স্টার ওয়ার্সের ফাঞ্চাইজ নিয়ে এলো ইয়োলো

#
news image

বাংলাদেশে প্রথমবারের মতো আন্তর্জাতিক ব্র্যান্ড মার্ভেল, ডিজনি ও স্টার ওয়ার্সে’র ফাঞ্চাইজি নিয়ে এসেছে দেশের ফ্যাশান ও লাইফস্টাইল ব্র্যান্ড ইয়েলো।
‘অ্যাসেম্বল দ্যা ফোর্স অব হ্যাপিনেস’ শীর্ষক উদ্বোধনী অনুষ্ঠানের মধ্যদিয়ে বৃহস্পতিবার রাতে ইয়েলোর গুলশান অ্যাভিনিউ ফ্লাগশিপ স্টোরে ব্র্যান্ড তিনটির যাত্রা শুরু হয়েছে।
আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বেক্সিমকো গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ও গ্রুপ ডিরেক্টর সৈয়দ নাভেদ হোসেন।
এছাড়াও ইয়েলোর এক্সিকিউটিভ ডিরেক্টর শেহরিয়ার বার্নি ও হেড অব রিটেইল অপারেশন’স হাদি এস এ চৌধুরী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
সৈয়দ নাভেদ অনুষ্ঠানে বলেন, স্বনামধন্য এই সব আন্তর্জাতিক ব্যবসার সাথে ফাঞ্চাইজি হিসেবে যুক্ত হতে পেরে আমরা সম্মানিতবোধ করছি। ইয়োলো নিত্য নতুন পণ্য, অত্যাধুনিক স্টোর ডিজাইন এবং প্রতিশ্রুতিবদ্ধ গ্রাহক পরিষেবার মাধ্যমে দেশবাসিকে আন্তর্জাতিক মানের কেনাকাটার অভিজ্ঞতা দিচ্ছে।
বাংলাদেশে ডিজনি, মার্ভেল ও স্টার ওয়ার্স-এর অফিসিয়াল মার্চেন্ডাইজ এখন শুধুমাত্র ইয়োলো আউটলেট এবং ই-কমার্স প্ল্যাটফর্মে পাওয়া যাবে বলে অনুষ্ঠানে জানানো হয়।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ওয়াল্ট ডিজনি কোম্পানী-ডিজনি নামে খ্যাত আমেরিকান এই বহুজাতিক গণমাধ্যম এবং বিনোদন সংস্থা ১৯২৩ সালের ১৬ অক্টোবর ওয়াল্ট এবং রয় ও ডিজনি নামের দুই ভাই প্রতিষ্ঠা করেন। কোম্পানিটি মিকি মাউসের মতো আইকনিক চরিত্র তৈরী করে অ্যানিমেশন শিল্পে নিজেকে প্রতিষ্ঠিত করেছে।
মার্ভেল এন্টারটেইনমেন্ট ১৯৯৮ সালে প্রতিষ্ঠিত আমেরিকান বিনোদন সংস্থা। মার্ভেল মূলত কমিক্স বইয়ের পাশাপাশি ‘মার্ভেল সিনেমাটিক ইউনিভার্স’ (এমসিইউ) সিনেমা এবং টেলিভিশন বা স্ট্রিমিং অনুষ্ঠানের জন্য বহুল পরিচিত।

অনলাইন ডেস্ক

৩০ সেপ্টেম্বর, ২০২২,  10:51 PM