শিরোনামঃ
দুর্নীতির সংবাদ প্রকাশের জেরে ১০ সাংবাদিকের বিরুদ্ধে মামলা, হয়রানির অভিযোগ অনিয়ম ও দুর্নীতির পাহাড়, , রয়েল ইউনিভার্সিটি ঢাকা দেখার কেউ নেই,,,, ​বিয়ানীবাজারে পথরোধ করে হামলা: কুরবানির গরু কেনার টাকাসহ লাখ টাকার মালামাল ছিনতাই, থানায় মামলা উন্নয়নের কফিনে কোটি টাকার লাশ: এলজিইডিতে "ভূতুড়ে প্রকল্প" সাম্রাজ্যের নেপথ্যে শেখ মোহাম্মদ নুরুল ইসলাম! পাবনা সিভিল সার্জন অফিসের টেন্ডারে অনিয়মের অভিযোগ, তদন্ত দাবি ফরিদগঞ্জ সরকারি ডিগ্রি কলেজে অনিয়মের অভিযোগে আলোচনায় অধ্যাপক শাহ মোঃ মাছুম মিয়া আন্তর্জাতিক মানের ল্যাব ছাড়া নির্ভরযোগ্য স্বাস্থ্যসেবা সম্ভব নয়: বিএবি কর্মশালা প্রতিমন্ত্রী হতে পারে মাওলানা শামীম সকলের সময়ের নির্বাহী সম্পাদককে হত্যার হুমকি রায়পুরায় মেঘনা গ্রুপের থাবায় ফসলি, অকৃষি, সরকারি খাস জমি ও কাঁকন নদী

সাতক্ষীরায় কৃষকদের মধ্যে আশার আলো জ্বেলেছে আগাম জাতের ব্রি-ধান ৭৫

#
news image

ষড়ঋতুর রঙ্গমঞ্চে এখনও আসেনি হেমন্ত। ভরা বরষায় এবার ভাসেনি জলাঙ্গীর ঢেউয়ে ভেজা বাংলা। শ্রাবণের আকাশ থেকে নামেনি বারিধারা। অনাবৃষ্টির আকাশ থেকে নেমে আসা খরায় পুড়েছে পুরো
প্রকৃতি। কাঙ্খিত বৃষ্টিপাতের অভাবে কৃষক আমন চাষ করতে পারেনি। ফলে যে মাঠে থাকার কথা সবুজের সমারোহ, সেই মাঠ ধূ-ধূ করছে। তাই কার্তিকের নবান্নের দেশে এবার হয়তো ফসলভরা মাঠ সাজিয়ে আসবে না হেমন্ত। দক্ষিণাঞ্চলীয় জেলা সাতক্ষীরাসহ গোটা দেশের কৃষকদের মধ্যে যখন এমনই শঙ্কা, ঠিক তখনই ব্রি-ধান ৭৫ জাতের আমন ধান আশার আলো জ্বেলেছে বলে দাবি করেছে কৃষি বিভাগ।
জেলার তালা উপজেলায় আমন মৌসুমে ব্রি-ধান ৭৫ জাতের আগাম চাষ করে কৃষক রফিকুল ইসলাম সাফল্য পাওয়ায় এমনটি দাবি করেন কৃষি কর্মকর্তা সেতু ইসলাম। তিনি বলেন, আমনের আগাম জাত ব্রি ধান ৭৫ চাষ করে হেক্টর প্রতি প্রায় সাড়ে ছয় টন করে ফলন হয়েছে। 
তালার উপ-সহকারী কৃষি কর্মকর্তা সেতু ইসলাম গতকাল কৃষক মো. রফিকুল ইসলামের জমিতে ব্রি-৭৫ জাতের ধান কর্তন পরিদর্শন করেন। তিনি জানান, ব্রি-ধান ৭৫ চাষে নতুন জাত হিসেবেও কৃষকেরা ভালো সাফল্য পাচ্ছেন।
কৃষক  রফিকুল বলেন, আমি যে কোনো নতুন কৃষি প্রযুক্তি সবার আগে ব্যবহার করার চেষ্টা করি। এবারও ব্রি-ধান ৭৫ জাত আগাম রোপণ করি। এতে ভালো ফলন পেয়েছি। হেক্টর প্রতি প্রায় সাড়ে ৬ টন ফলন হয়েছে। তিনি জানান, এবছর আমি প্রায় ৬ বিঘা জমিতে ব্রি-ধান ৭৫ জাতের ধান রোপন করেছি। ফলনও অনেক ভালো হয়েছে। পোকামাকড়ের বালাই নেই আর সুগন্ধি জাতের এ ধান চাষের পরও সরিষা চাষের সুযোগ থাকে । 
তালা উপজেলা কৃষি কর্মকর্তা হাজিরা খাতুন বলেন, এবছর তালা উপজেলায় ৭৪০ হেক্টর জমিতে ব্রি-ধান ৭৫ জাতের আবাদ হয়েছে। এধানের আয়ুষ্কাল কম হওয়ায়, ধান কেটে কৃষকেরা দ্রুত তেলজাতীয় ফসলের আবাদ করতে পারেন। নতুন এই জাতের ফলনও ভালো হওয়ায় কৃষকরা উৎসাহিত হচ্ছেন বলে মন্তব্য করেন তিনি।

নিজস্ব প্রতিবেদক

০১ অক্টোবর, ২০২২,  8:48 PM