শিরোনামঃ
মামলা-কারাবরণ পেরিয়ে ১০ নং পূর্ব ফতেহপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী তোফায়েল পাটোয়ারী নুরুন্নবী দুর্নীতির মহাকবি রয়েল বিশ্ববিদ্যালয় অব ঢাকা ছাত্রদল কর্তৃক আয়োজিত বৃক্ষরোপণ ও খেলার সামগ্রী বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত ক্ষমতার আড়ালে শিল্প সাম্রাজ্য: পুলিশ কর্মকর্তার ছায়ায় বেনামে ৯৫ কোটি টাকার সম্পদের অভিযোগ হালাল খাদ্য: বৈশ্বিক বাস্তবতা, বিজ্ঞান, অর্থনীতি ও বাংলাদেশের সম্ভাবনা - মোহা. আমিনুল ইসলাম ২২ শ্রাবণ: চিরজাগ্রত রবীন্দ্রনাথ ঠাকুর ফ্যাসিবাদের শাসনামলে সাড়ে চার হাজারেরও বেশি মানুষকে বিনা বিচারে ‘ক্রসফায়ারের’ নামে পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছে ---- আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান জলবায়ু পরিবর্তনের অভিঘাত: বিপন্ন মানুষ, বিপন্ন পৃথিবী ইউপি চেয়ারম্যান পদে ন্যূনতম স্নাতক যোগ্যতা চেয়ে রুল জারি বন্যা মোকাবেলায় খাল খনন কর্মসূচি যুগান্তকারী পদক্ষেপ, বাস্তবচিত্র ফুটে উঠেছে

প্রথম খেলোয়াড় হিসেবে ঘরের মাঠে টানা তিন হ্যাটট্রিকের রেকর্ড গড়লেন হালান্ড

#
news image

রোববার ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে প্রিমিয়ার লিগে ইতিহাদ স্টেডিয়ামে ৬-৩ গোলের দূরন্ত এক জয় তুলে নিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি। এই ম্যাচে সিটির হয়ে হ্যাটট্রিক করেছেন আর্লিং হালান্ড ও ফিল ফোডেন। আর এর মাধ্যমে প্রিমিয়ার লিগে প্রথম খেলোয়াড় হিসেবে ঘরের মাঠে টানা তিন ম্যাচে হ্যাটট্রিকের রেকর্ড গড়েছেন হালান্ড। 
৩৪ মিনিটে গোলের মাধ্যমে নরওয়েজিয়ান এই স্ট্রাইকার তার গোলে খাতা খুলেছেন। কেভিন ডি ব্রুইনার ক্রসে পোস্টের খুব কাছে থেকে হেডের সাহায্যে তিনি বল জালে জড়ান। তিন মিনিট পর ম্যানচেস্টার ইউনাইটেডের দুই সেন্টার-ব্যাকের মাঝ দিয়ে ডি ব্রুইনার আরো একটি ক্রসে হালান্ড বাম পায়ের ফিনিশিংয়ে নিজের দ্বিতীয় গোল করেন। ৬৪ মিনিটে বাম উইং থেকে সার্জিও গোমেজের ক্রসে ২২ বছর বয়সী হালান্ড হ্যাটট্রিক পূরণ করেন। এর ফলে ১৯৭০ সালে ফ্রান্সিস লি’র পর সিটির প্রথম খেলোয়াড় হিসেবে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে হ্যাটট্রিকের কৃতিত্ব দেখালেন হালান্ড। ইতিহাসে তৃতীয় সিটি খেলোয়াড় হিসেবে হালান্ড ম্যানচেস্টার ডার্বিতে হ্যাটট্রিক করলেন। ১৯২১ সালে সর্বপ্রথম হোরাসে বার্নেস এই কৃতিত্ব অর্জণ করেছিলেন। হালান্ডের ৯ মিনিট পর একই কৃতিত্ব করে দেখিয়েছেন ফোডেন। 
উল্ফসের বিপক্ষে ৩-০ গোলের জয়ের ম্যাচটিতে গোল করে হালান্ড প্রিমিয়ার লিগে প্রথম সাত ম্যাচে সর্বোচ্চ ১১ গোল করার নতুন রেকর্ড গড়েছিলেন হালান্ড। এই তালিকায় তিনি পিছনে ফেলেছিলেন কভেন্ট্রি সিটির ফরোয়ার্ড মিক কুইন্সকে। 
ম্যানচেস্টার সিটির হয়ে হালান্ডের অর্জন : 
প্রিমিয়ার লিগ : 
ম্যাচ- ৮, গোল- ১৪, এ্যাসিস্ট- ৩
চ্যাম্পিয়ন্স লিগ :
ম্যাচ-২, গোল- ৩, এ্যাসিস্ট- ০
কমিউনিটি শিল্ড :
ম্যাচ- ১, গোল- ০, এ্যাসিস্ট- ০
মোট :
ম্যাচ- ১১, গোল- ১৭, এ্যাসিস্ট- ৩

অনলাইন ডেস্ক

০৩ অক্টোবর, ২০২২,  9:04 PM