শিরোনামঃ
বিআইডব্লিউটিএ শ্রমিক দলের কমিটি ঘিরে পদায়ন ও পদ বাণিজ্যের অভিযোগ মহানগর নাট্যমঞ্চ এখন অপরাধীদের অভয়ারণ্য পিবিআই এর এস আই সৈয়দ দেলোয়ার হোসেন এর একতরফা ও মনগড়া তদন্ত রিপোর্ট সংস্থার কার্যক্রমকে করছে প্রশ্নবিদ্ধ গুলশানের মিছিলে নেতৃত্বে দেওয়া ধর্ষণের আসামি গ্রেপ্তার জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষাবৃত্তি ও ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড পেলেন মতলবের ঝর্ণা অপরাধমুক্ত সমাজ গঠনে ইমাম-মসজিদের ভূমিকা অপরিসীম: জাতীয় ইমাম সম্মেলনে পানি সম্পদ মন্ত্রী মামলা হলেও গ্রেপ্তার নেই: টুঙ্গিপাড়ায় বৃদ্ধার গাছ কেটে বসতভিটা দখলের অভিযোগ পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রায়না চক্রের জুলুম মামলা-কারাবরণ পেরিয়ে ১০ নং পূর্ব ফতেহপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী তোফায়েল পাটোয়ারী নুরুন্নবী দুর্নীতির মহাকবি

তামিম-এনামুলের জোড়া সেঞ্চুরিতে উড়ে গেল রূপগঞ্জ

#
news image

ঢাকা লিগের সুপার লিগ পর্বে দুর্দান্ত ব্যাটিং করছেন প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের তারকা ওপেনার তামিম ইকবাল। 

মঙ্গলবার সাভার বিকেএসপির মাঠে রুবেল হোসেন ও প্রাইম ব্যাংকের আফগান পেসার করিম জানাতের তোপের মুখে পড়ে ৪৯.৪ ওভারে ২২৯ রানে অলআউট হয় রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাব। দলের হয়ে সর্বোচ্চ ৮৫ রান করেন সাদ সায়েম। ৫৮ রান করেন অধিনায়ক মার্শাল আইয়ুব। প্রাইম ব্যাংক দলের হয়ে রুবেল আর করিম জানাত ৪টি করে উইকেট নেন। 

টার্গেট তাড়া করতে নেমে তামিম ইকবাল ও এনামুল হক বিজয়ের অনবদ্য ব্যাটিংয়ে কোনো উইকেট না হারিয়েই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় প্রাইম ব্যাংক। ৮৪ বলে ১১টি চার আর ৬টি ছক্কায় অপরাজিত ১১২ রান করেন বিজয়। চলতি লিগে এদিন সেঞ্চুরি করার মধ্য দিয়ে রেকর্ড এক হাজার রানের মাইলফলক স্পর্শ করেন তিনি। 

আর তামিম ৮১ বল মোকাবেলা করে ৯টি চার আর ৭টি ছক্কায় অপরাজিত ১০৯ রান করেন। এদিন সেঞ্চুরি করার মধ্য দিয়ে লিস্ট ‘এ’ ক্রিকেটে ২০তম শতক হাঁকানোর মধ্য দিয়ে ১০ হাজার রানের মাইলফলক স্পর্শ করেন তামিম।

আগের ম্যাচে শেখ জামালের বিপক্ষে ৮৫ বলে ১০টি চার আর ৪ ছক্কায় ৯০ রান করেন তামিম। সেই ম্যাচে এনামুল হক বিজয়ের সঙ্গে ওপেনিংয়ে গড়েন ১২১ রানের জুটি। এনামুল ফেরেন ৫২ রানে। প্রাইম ব্যাংক ২৩৩ রান তাড়ায় ৫৮ বল হাতে রেখেই ৮ উইকেটের বড় জয় পায়। 

এদিন বিজয়-তামিমের জোড়া সেঞ্চুরির সুবাদে ১৪০ বল হাতে রেখেই ১০ উইকেটের বিশাল জয় পায় প্রাইম ব্যাংক। 

সংক্ষিপ্ত স্কোর:

রূপগঞ্জ:   ৪৯.৪ ওভারে ২২৯/১০ রান (মার্শাল ৫৮, নাসিম ৮৫, জাকির ২৫, ইমরানুজ্জামান ২৩; করিম জানাত ৪/৪০, রুবেল ৪/৪৫)।

প্রাইম ব্যাংক: ২৬.৪ ওভারে ২৩৪/০ রান (এনামুল হক বিজয় ১১২*, তামিম ইকবাল ১০৯*)

ফল: প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব ১০ উইকেট জয়ী।

ম্যান অব দা ম্যাচ: এনামুল হক বিজয়।

স্পোর্টস ডেস্ক:

২৭ এপ্রিল, ২০২২,  12:48 AM