শিরোনামঃ
রয়েল বিশ্ববিদ্যালয় অব ঢাকা ছাত্রদল কর্তৃক আয়োজিত বৃক্ষরোপণ ও খেলার সামগ্রী বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত ক্ষমতার আড়ালে শিল্প সাম্রাজ্য: পুলিশ কর্মকর্তার ছায়ায় বেনামে ৯৫ কোটি টাকার সম্পদের অভিযোগ হালাল খাদ্য: বৈশ্বিক বাস্তবতা, বিজ্ঞান, অর্থনীতি ও বাংলাদেশের সম্ভাবনা - মোহা. আমিনুল ইসলাম ২২ শ্রাবণ: চিরজাগ্রত রবীন্দ্রনাথ ঠাকুর ফ্যাসিবাদের শাসনামলে সাড়ে চার হাজারেরও বেশি মানুষকে বিনা বিচারে ‘ক্রসফায়ারের’ নামে পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছে ---- আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান জলবায়ু পরিবর্তনের অভিঘাত: বিপন্ন মানুষ, বিপন্ন পৃথিবী ইউপি চেয়ারম্যান পদে ন্যূনতম স্নাতক যোগ্যতা চেয়ে রুল জারি বন্যা মোকাবেলায় খাল খনন কর্মসূচি যুগান্তকারী পদক্ষেপ, বাস্তবচিত্র ফুটে উঠেছে শিক্ষার্থীরা রাজপথে, নাকি পেছনে রাজনীতির ছায়া? জল দুর্গ গড়তে ঢাকার মেয়র প্রার্থী হবেন শামীম আহমদ

মালয়েশিয়া থেকে আসা রেমিট্যান্সে সিটি ব্যাংক দেবে ২ শতাংশ বাড়তি প্রণোদনা

#
news image

মালয়েশিয়া প্রবাসী বাংলাদেশীরা সেখানে অবস্থিত সিটি ব্যাংকের শতভাগ সাবসিডিয়ারি প্রতিষ্ঠান সিবিএল মানি ট্রান্সফারের মাধ্যমে দেশে সিটি ব্যাংকে তাদের রেমিট্যান্সের টাকা পাঠালে পাবেন ২ শতাংশ বাড়তি প্রণোদনা। এই অঙ্ক প্রবাসী রেমিট্যান্সের ওপরে সরকারের দেওয়া ২.৫ শতাংশ প্রণোদনার অতিরিক্ত। তারা ‘সিটি রেমিট’ নামের মোবাইল রেমিট্যান্স অ্যাপটি ব্যবহার করে কর্মস্থলে বা ঘরে বসেই টাকা পাঠাতে পারবেন বাংলাদেশে। 

গতকাল মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের আনকাসা হোটেলে সিটি ব্যাংকের সহযোগী প্রতিষ্ঠান সিবিএল মানি ট্রান্সফার এসডিএন বিএইচডি, মালয়েশিয়ার ‘সিটি রেমিট’ মোবাইল রেমিট্যান্স অ্যাপ উদ্বোধনী অনুষ্ঠানে এই ঘোষণা দেন ব্যাংকটির চেয়ারম্যান আজিজ আল কায়সার। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. গোলাম সারওয়ার এবং সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মাসরুর আরেফিন, সিবিএল মানি ট্রান্সফার এসডিএন বিএইচডি মালয়েশিয়ার পরিচালক ফারুক সোবহান ও দাতো গুরচরণ সিং। মিডিয়ার প্রতিনিধিসহ শতাধিক প্রবাসী বাংলাদেশী এই অনুষ্ঠানে অংশ নেন। 

রাষ্ট্রদূত আশা প্রকাশ করেন, দেশে প্রবাসী রেমিট্যান্সের প্রবাহ কমে যাওয়া এবং ডলার সঙ্কটের প্রেক্ষাপটে সিটি ব্যাংক চেয়ারম্যানের এই ঘোষণা রেমিট্যান্স প্রবাহ বাড়াতে অনেক সাহায্য করবে। তিনি সিটি ব্যাংকের তরফ থেকে এই বাড়তি ব্যয় নিতে রাজি হওয়ার ভূয়সী প্রশংসা করেন এবং অন্যান্য ব্যাংককেও রেমিট্যান্সের ওপরে একইরকম বাড়তি প্রণোদনা দেওয়ার কথা বিবেচনা করা আহ্বান জানান। 
ব্যাংকের চেয়ারম্যান ও ব্যাংকের এমডি দুজনেই তাদের বক্তব্যে হুন্ডির মাধ্যমে টাকা না পাঠানোর জন্য প্রবাসীদেরকে অনুরোধ জানান এবং দেশ গঠনে ভূমিকা রাখার ওপর গুরুত্বারোপ করেন।

‘সিটি রেমিট’ নামের ক্রস-বর্ডার ব্যাংকিং রেমিট্যান্স চ্যানেল অ্যাপটির মাধ্যমে মালয়েশিয়ায় বসবাসকারী বাংলাদেশীসহ ৭টির বেশি দেশের প্রবাসীরা মালয়েশিয়ায় অবস্থিত সিবিএল মানি ট্রান্সফারের ১৫টি শাখার যে কোনোটিতে গিয়ে অথবা অনলাইন ব্যাংক অ্যাকাউন্ট ব্যবহার করে দেশে টাকা পাঠাতে সক্ষম হবেন। এই অ্যাপ ব্যবহার করে যে কোনো প্রবাসী গ্রাহক তাঁর মালয়েশীয় ব্যাংক অ্যাকাউন্ট থেকে ক্যাশ পিক-আপ, অ্যাকাউন্ট ট্রান্সফার এবং মোবাইল ওয়ালেটের মাধ্যমে দেশে তাৎক্ষণিক ও নিরাপদে টাকা পাঠাতে পারবেন।

‘হুন্ডিকে না বলুন’ শীর্ষক এই অনুষ্ঠানে ঘোষিত ২ শতাংশ বাড়তি প্রণোদনা আগামী রোববার ২৩ অক্টোবর থেকে কার্যকরী হয়ে পরবর্তী তিন মাসের জন্য প্রযোজ্য থাকবে। 

অনলাইন ডেস্ক

১৮ অক্টোবর, ২০২২,  12:28 AM