শিরোনামঃ
বিআইডব্লিউটিএ শ্রমিক দলের কমিটি ঘিরে পদায়ন ও পদ বাণিজ্যের অভিযোগ মহানগর নাট্যমঞ্চ এখন অপরাধীদের অভয়ারণ্য পিবিআই এর এস আই সৈয়দ দেলোয়ার হোসেন এর একতরফা ও মনগড়া তদন্ত রিপোর্ট সংস্থার কার্যক্রমকে করছে প্রশ্নবিদ্ধ গুলশানের মিছিলে নেতৃত্বে দেওয়া ধর্ষণের আসামি গ্রেপ্তার জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষাবৃত্তি ও ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড পেলেন মতলবের ঝর্ণা অপরাধমুক্ত সমাজ গঠনে ইমাম-মসজিদের ভূমিকা অপরিসীম: জাতীয় ইমাম সম্মেলনে পানি সম্পদ মন্ত্রী মামলা হলেও গ্রেপ্তার নেই: টুঙ্গিপাড়ায় বৃদ্ধার গাছ কেটে বসতভিটা দখলের অভিযোগ পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রায়না চক্রের জুলুম মামলা-কারাবরণ পেরিয়ে ১০ নং পূর্ব ফতেহপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী তোফায়েল পাটোয়ারী নুরুন্নবী দুর্নীতির মহাকবি

একশ’ কোটি টাকার শেখ কামাল আইটি ট্রেনিং সেন্টারের কাজ শিগগিরই শুরু: পলক

#
news image

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, দেশের শেরপুর জেলা সদরে একশত কোটি টাকা ব্যয়ে শেখ কামাল আইটি ট্রেনিং সেন্টারের কাজ শিগগিরই শুরু হবে। তিনি বলেন, ‘আমরা যদি ২০৪১ সাল নাগাদ প্রধানমন্ত্রীর ভিশন বাস্তবায়ন চলমান রাখতে পারি; তাহলে বাংলাদেশ হবে উন্নত দেশ।’ আজ শেরপুরের নালিতাবাড়ীর কাকরকান্দি এলাকার ক্ষুদ্র-নৃগোষ্ঠীর ফ্রিল্যান্সার তৃষ্ণা দিও’র সেন্টার পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী একথা বলেন। তিনি আরো বলেন, বর্তমানে করোনা পরিস্থিতির পরে ইউক্রেন-রাশিয়া যুদ্ধের ফলে যে অর্থনৈতিক মন্দা তৈরি হয়েছে এই সংকট মোকাবিলার জন্য আওয়ামী লীগ সরকারকেই প্রয়োজন। তাই শেখ হাসিনার বিকল্প চিন্তা কেউ করে না। আওয়ামী লীগ সরকার ধৈর্য ও সাহসিকতার সাথে সবকিছু মোকাবিলা করছে বলেও উল্লেখ করেন তিনি। এসময় উপস্থিত ছিলেন আইসিটি বিভাগের মহাপরিচালক গোলাম মোস্তফা, ইনফো সরকার-৩ প্রকল্প পরিচালক বিকর্ণ কুমার ঘোষ, শেরপুরের জেলা প্রশাসক সাহেলা আক্তার, পুলিশ সুপার মো. কামরুজ্জামান, উপজেলা চেয়ারম্যান মকছেদুর রহমান লেবুসহ স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ। 

অনলাইন ডেস্ক

২০ অক্টোবর, ২০২২,  10:32 PM