শিরোনামঃ
‘সেদিন জামিন না দিলে ওরা তারেককে মেরেই ফেলত’ ১৬ বছরের নীরব যন্ত্রণা: সাবেক বিচারপতি জয়নুল আবেদীনের বিস্ফোরক ও অশ্রুসজল জবানবন্দি প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান আবারও শিক্ষার হাল ধরলেন ড. আ ন ম এহছানুল হক মিলন ত্রয়োদশ সংসদ নির্বাচন: চাঁদপুরের পাঁচ আসনে চারটিতে বিএনপি এগিয়ে, ফরিদগঞ্জে প্রতিদ্বন্দ্বিতার আভাস মান, স্বীকৃতি ও বৈশ্বিক সংযোগ বর্তমান মহাপরিচালকের নেতৃত্বে বাংলাদেশ অ্যাক্রেডিটেশন বোর্ডের অগ্রযাত্রা জুলাই গণঅভ্যুত্থানকারীদের দায়মুক্তি: নতুন অধ্যাদেশ অনুমোদিত চার লাইনের ব্যালটে লুকানো ৮৪ সিদ্ধান্ত: ভোটাররা কি জানেন ‘হ্যাঁ’ মানে কী? কারাফটকে থেমে গেল শেষ বিদায়: স্ত্রী-সন্তানের মৃত্যুতে ছাত্রলীগ নেতা সাদ্দাম কেন প্যারোলে মুক্তি পেলেন না কারাগারের ফটকে থামানো শেষ বিদায়: বন্দি অবস্থায় স্ত্রী-সন্তানের মরদেহ দেখলেন ছাত্রলীগ নেতা সাদ্দাম তরুণদের সঙ্গে তারেক রহমান: দক্ষ জনশক্তি গঠন ও নারীর ক্ষমতায়নে অঙ্গীকার

বেসরকারি খাতের সুযোগ তৈরিতে সহায়তা করছে সরকার: পলক

#
news image

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন,বর্তমান সরকারের ব্যবসানীতির মূল উদ্দেশ্য হচ্ছে, ব্যবসাবান্ধব পরিবেশ সৃষ্টির মাধ্যমে বেসরকারি খাতের সুযোগ তৈরিতে সহায়তা করা। তিনি বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের অত্যন্ত মূল্যবান ২টি সম্পদ মাটি এবং মানুষকে গুরুত্ব দিতে বলেছেন। বিশ্বের অন্যতম উন্নত দেশ জাপানেও আমরা দেখেছি যে তারাও মাটি এবং মানুষকে প্রাধান্য দিয়ে তাদের অর্থনীতিকে শক্তিশালী করতে সক্ষম হয়েছে।’
গতকাল রাতে রাজধানীর গুলশানের লেকশোর হোটেলে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) আয়োজিত ‘বেসিস জাপান ডে ২০২২’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। পলক বলেন, ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ তৈরির লক্ষ্যে সিটিজেন, ইকোনমি, সরকার এবং সোসাইটি এই ৪টি বিষয়কে প্রাধান্য দেওয়া হচ্ছে। জনগণের জীবনকে আরো সহজ করতে এআই, রোবোটিক, বিগ ডেটা অ্যানালিটিক ইত্যাদির ব্যবহারও শুরু করা হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মাসুদ বিন মোমেন, ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি, এবং জাইকা বাংলাদেশ অফিসের চিফ  প্রেজেন্টেটিভ ইচিগুচি তোমহাইদ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বেসিস সভাপতি রাসেল টি আহমেদের সভাপতিত্বে এই অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বেসিস জাপান ডেস্ক’র চেয়ারম্যান ও বেসিস পরিচালক একেএম আহমেদুল ইসলাম বাবু।

এছাড়াও  অনুষ্ঠানে ডিজিটাল ট্রান্সফরমেশন ঃ স্কোপ ফর জাপান-বাংলাদেশ কোলাবরেশন’র ওপর একটি প্রেজেন্টেশন উপস্থাপন করেন জেটরো বাংলাদেশের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ ইউজি আনদো।  সবশেষে, এ অনুষ্ঠানে  বেসিস এবং মিয়াজাকি বিশ্ববিদ্যালয়ের মধ্যে একটি সহযোগিতা চুক্তি স্বাক্ষরিত হয়।

অনলাইন ডেস্ক

২২ নভেম্বর, ২০২২,  11:26 PM