শিরোনামঃ
বিআইডব্লিউটিএ শ্রমিক দলের কমিটি ঘিরে পদায়ন ও পদ বাণিজ্যের অভিযোগ মহানগর নাট্যমঞ্চ এখন অপরাধীদের অভয়ারণ্য পিবিআই এর এস আই সৈয়দ দেলোয়ার হোসেন এর একতরফা ও মনগড়া তদন্ত রিপোর্ট সংস্থার কার্যক্রমকে করছে প্রশ্নবিদ্ধ গুলশানের মিছিলে নেতৃত্বে দেওয়া ধর্ষণের আসামি গ্রেপ্তার জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষাবৃত্তি ও ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড পেলেন মতলবের ঝর্ণা অপরাধমুক্ত সমাজ গঠনে ইমাম-মসজিদের ভূমিকা অপরিসীম: জাতীয় ইমাম সম্মেলনে পানি সম্পদ মন্ত্রী মামলা হলেও গ্রেপ্তার নেই: টুঙ্গিপাড়ায় বৃদ্ধার গাছ কেটে বসতভিটা দখলের অভিযোগ পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রায়না চক্রের জুলুম মামলা-কারাবরণ পেরিয়ে ১০ নং পূর্ব ফতেহপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী তোফায়েল পাটোয়ারী নুরুন্নবী দুর্নীতির মহাকবি

পিরোজপুরে ৬৩ হাজার ৭৫৮ হেক্টর জমিতে জমিতে আমন চাষ হয়েছে

#
news image

জেলায় চলতি মৌসুমে ৬৩ হাজার ৭৫৮ হেক্টর জমিতে আমন ধান চাষ করা হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর পিরোজপুরের উপ-পরিচালকের কার্যালয়ে সুত্র মতে গত বছর এ জেলায় ৬১ হাজার ৬৩৫ হেক্টর জমিতে আমন ধান চাষ করা হলেও  এ বছর গত বছরের চেয়ে ২ হাজার ৭২৩ হেক্টর অধিক জমিতে আমন ধান চাষ করা হয়েছে। এ বছর আমন চাল উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ১ লক্ষ ১২ হাজার ৯২০ মেট্রিক টন। যেখানে গত বছর উৎপাদন হয়েছিল ১ লক্ষ ২ হাজার ২ মেট্রিক টন। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পিরোজপুরের উপ-পরিচালক ড. মোঃ নজরুল ইসলাম সিকদার জানান,আবহাওয়া অনুকূলে থাকলে চলতি বছরেও আমন চাল উৎপাদনের লক্ষ্যমাত্রা শুধু অর্জন নয় অতিক্রমও সম্ভব হবে। উপ-সহকারী কৃষি কর্মকর্তারা সার্বক্ষণিক মাঠে গিয়ে কৃষকদের পোকা-মাকড় দমনসহ আমন ধানের ক্ষেত এর পরিচর্যা বিষয়ে পরামর্শ দিয়ে যাচ্ছেন। কৃষকরাও বিভিন্ন ধরনের সরকারি সহযোগিতা এবং সারের দাম ক্রয় ক্ষমতার মধ্যে থাকায় আমন ধান চাষে আন্তরিক রয়েছে। ফলে আমন চাষের জমির পরিমাণ প্রতিবছর বৃদ্ধি পাচ্ছে। এছাড়া জেলার প্রায় সর্বত্রই পাওয়ার টিলার দিয়ে চাষাবাদ করার সুযোগ রয়েছে বিধায় কৃষকরা  চাষাবাদে অধিক আকৃষ্ট হচ্ছে।

নিজস্ব প্রতিবেদক

২০ অক্টোবর, ২০২২,  10:40 PM