শিরোনামঃ
বিআইডব্লিউটিএ শ্রমিক দলের কমিটি ঘিরে পদায়ন ও পদ বাণিজ্যের অভিযোগ মহানগর নাট্যমঞ্চ এখন অপরাধীদের অভয়ারণ্য পিবিআই এর এস আই সৈয়দ দেলোয়ার হোসেন এর একতরফা ও মনগড়া তদন্ত রিপোর্ট সংস্থার কার্যক্রমকে করছে প্রশ্নবিদ্ধ গুলশানের মিছিলে নেতৃত্বে দেওয়া ধর্ষণের আসামি গ্রেপ্তার জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষাবৃত্তি ও ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড পেলেন মতলবের ঝর্ণা অপরাধমুক্ত সমাজ গঠনে ইমাম-মসজিদের ভূমিকা অপরিসীম: জাতীয় ইমাম সম্মেলনে পানি সম্পদ মন্ত্রী মামলা হলেও গ্রেপ্তার নেই: টুঙ্গিপাড়ায় বৃদ্ধার গাছ কেটে বসতভিটা দখলের অভিযোগ পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রায়না চক্রের জুলুম মামলা-কারাবরণ পেরিয়ে ১০ নং পূর্ব ফতেহপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী তোফায়েল পাটোয়ারী নুরুন্নবী দুর্নীতির মহাকবি

ওমিক্রনের নতুন সাব-ভ্যারিয়েন্ট ‘এক্স বি বি’

#
news image

করোনাভাইরাসের ওমিক্রন ভ্যারিয়েন্টের নতুন সাব-ভ্যারিয়েন্ট ‘এক্স বি বি’ শনাক্ত হয়েছে বলে জানা গেছে। ইতোপূর্বে এই ভ্যারিয়েন্টটি সিঙ্গাপুরে উল্লেখযোগ্য সংখ্যক মানুষের মধ্যে সংক্রমণ ঘটিয়েছে। এ ছাড়াও ভারত, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া এবং হংকংসহ অন্তত ১৭টি দেশের মানবদেহে এই সাব-ভ্যারিয়েন্টের অস্তিত্ব পাওয়া গেছে। রোববার (২৩ অক্টোবর) আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশ (আইসিডিডিআর,বি)- এর প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানা গেছে।

আইসিডিডিআর,বি জানায়, ১০ সেপ্টেম্বর থেকে ১৪ অক্টোবর পর্যন্ত আইসিডিডিআর,বি ৯২টি সার্স-কোভ জিনোম সিকোয়েন্স করেছে। এতে তারা দেখেছে, ভাইরাস সময়ের সঙ্গে পরিবর্তিত হচ্ছে। জিনোম সিকোয়েন্সের প্রথম দুই সপ্তাহে ১০ থেকে ২৩ সেপ্টেম্বর ওমিক্রন বিএ.-২ ৮৪ শতাংশ এবং বিএ.-৫ ১৬ শতাংশ শনাক্ত করা হয়েছিল।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এই সাব ভ্যারিয়েন্টের বেশিরভাগই একটি নতুন-সাবভ্যারিয়েন্ট ‘এক্স বি বি’ দ্বারা প্রতিস্থাপিত হয়েছে। যা গত তিন সপ্তাহে (২৪ সেপ্টেম্বর থেকে ১৪ অক্টোবর) সারাদেশে ছড়িয়ে থাকা ভাইরাসগুলোর ৮৫ শতাংশ গঠন করেছিল। গবেষণা চলাকালে করোনাভাইরাসের ওমিক্রন ভ্যারিয়েন্টের নতুন সাব-ভ্যারিয়েন্ট ‘এক্স বি বি’ ছাড়াও আরেকটি নতুন সাব-ভ্যারিয়েন্ট শনাক্ত করা হয়েছে বলেও আইসিডিডিআর,বির বিজ্ঞপ্তিতে জানা গেছে। 

অনলাইন ডেস্ক

২৩ অক্টোবর, ২০২২,  8:53 PM