শিরোনামঃ
দুর্নীতির সংবাদ প্রকাশের জেরে ১০ সাংবাদিকের বিরুদ্ধে মামলা, হয়রানির অভিযোগ অনিয়ম ও দুর্নীতির পাহাড়, , রয়েল ইউনিভার্সিটি ঢাকা দেখার কেউ নেই,,,, ​বিয়ানীবাজারে পথরোধ করে হামলা: কুরবানির গরু কেনার টাকাসহ লাখ টাকার মালামাল ছিনতাই, থানায় মামলা উন্নয়নের কফিনে কোটি টাকার লাশ: এলজিইডিতে "ভূতুড়ে প্রকল্প" সাম্রাজ্যের নেপথ্যে শেখ মোহাম্মদ নুরুল ইসলাম! পাবনা সিভিল সার্জন অফিসের টেন্ডারে অনিয়মের অভিযোগ, তদন্ত দাবি ফরিদগঞ্জ সরকারি ডিগ্রি কলেজে অনিয়মের অভিযোগে আলোচনায় অধ্যাপক শাহ মোঃ মাছুম মিয়া আন্তর্জাতিক মানের ল্যাব ছাড়া নির্ভরযোগ্য স্বাস্থ্যসেবা সম্ভব নয়: বিএবি কর্মশালা প্রতিমন্ত্রী হতে পারে মাওলানা শামীম সকলের সময়ের নির্বাহী সম্পাদককে হত্যার হুমকি রায়পুরায় মেঘনা গ্রুপের থাবায় ফসলি, অকৃষি, সরকারি খাস জমি ও কাঁকন নদী

বিএসপিএ ক্রীড়া পুরস্কার বর্ষসেরা ক্রিকেটার মিরাজ, ফুটবলার তপু বর্মণ

#
news image

করোনার কারণে গত বছর দেওয়া হয়নি কুল-বিএসপিএ ক্রীড়া পুরস্কার। তবে এ বছর আবার পুরস্কার দিচ্ছে বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন (বিএসপিএ)। গতকাল (মঙ্গলবার) বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিএও) মিলনায়তনে ঘোষণা করা হয়েছে পুরস্কারপ্রাপ্ত ও মনোনীত খেলোয়াড়দের তালিকা।  
এ বছর বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কার পাচ্ছেন মেহেদী হাসান মিরাজ, বর্ষসেরা ফুটবলার হয়েছেন তপু বর্মণ। বর্ষসেরা ক্রীড়াবিদের সংক্ষিপ্ত তালিকায় এবার মনোনয়ন পেয়েছেন মিরাজ, তপু ও আর্চার দিয়া সিদ্দিকী। 
এ ছাড়া পপুলার চয়েস অ্যাওয়ার্ডের সংক্ষিপ্ত তালিকায় মিরাজ ও তপুর সঙ্গে আছেন ক্রিকেটার শারমিন আক্তার সুপ্তা। এই দুই বিভাগের বিজয়ীর নাম অনুষ্ঠানের দিন ঘোষণা করা হবে।
এ বছর ১৬টি বিভাগে মোট ১৯ জন বর্তমান ও সাবেক ক্রীড়াবিদ, সংগঠক এবং পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানকে পুরস্কৃত করা হবে। ২০ থেকে ৩০ মে পর্যন্ত বিএসপিএর অফিশিয়াল ওয়েবসাইটে িি.িনংঢ়ধ.পড়স.নফ গিয়ে পপুলার চয়েস অ্যাওয়ার্ডের ভোট দেওয়া যাবে।
এ নিয়ে ষষ্ঠবারের মতো স্কয়ার টয়লেট্রিজ এ আয়োজনের পৃষ্ঠপোষকতা করছে। আগামী ৩ জুন রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলের বলরুমে ২০২০ সালে আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী বাংলাদেশ দলকে সংবর্ধনার পাশাপাশি ২০২১ সালে বিভিন্ন খেলায় সেরা পারফরমারদের পুরস্কৃত করা হবে।

প্রভাতী খবর ডেস্ক

১৯ মে, ২০২২,  9:21 PM