শিরোনামঃ
‘সেদিন জামিন না দিলে ওরা তারেককে মেরেই ফেলত’ ১৬ বছরের নীরব যন্ত্রণা: সাবেক বিচারপতি জয়নুল আবেদীনের বিস্ফোরক ও অশ্রুসজল জবানবন্দি প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান আবারও শিক্ষার হাল ধরলেন ড. আ ন ম এহছানুল হক মিলন ত্রয়োদশ সংসদ নির্বাচন: চাঁদপুরের পাঁচ আসনে চারটিতে বিএনপি এগিয়ে, ফরিদগঞ্জে প্রতিদ্বন্দ্বিতার আভাস মান, স্বীকৃতি ও বৈশ্বিক সংযোগ বর্তমান মহাপরিচালকের নেতৃত্বে বাংলাদেশ অ্যাক্রেডিটেশন বোর্ডের অগ্রযাত্রা জুলাই গণঅভ্যুত্থানকারীদের দায়মুক্তি: নতুন অধ্যাদেশ অনুমোদিত চার লাইনের ব্যালটে লুকানো ৮৪ সিদ্ধান্ত: ভোটাররা কি জানেন ‘হ্যাঁ’ মানে কী? কারাফটকে থেমে গেল শেষ বিদায়: স্ত্রী-সন্তানের মৃত্যুতে ছাত্রলীগ নেতা সাদ্দাম কেন প্যারোলে মুক্তি পেলেন না কারাগারের ফটকে থামানো শেষ বিদায়: বন্দি অবস্থায় স্ত্রী-সন্তানের মরদেহ দেখলেন ছাত্রলীগ নেতা সাদ্দাম তরুণদের সঙ্গে তারেক রহমান: দক্ষ জনশক্তি গঠন ও নারীর ক্ষমতায়নে অঙ্গীকার

কোম্পানির রিটার্ন দাখিলের সময় ১৫ জুন পর্যন্ত বৃদ্ধি

#
news image

কোম্পানি শ্রেণির করদাতার ২০২১-২০২২ কর বছরের আয়কর রিটার্ন দাখিলের সময়সীমা আগামী ১৫ জুন পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে।
মূলত কোম্পানি শ্রেণির আয়কর দাখিলের সময় শেষ হয়েছে গত জানুয়ারিতে। তবে অনেক কোম্পানিই ইতোমধ্যে আবেদন করে সময় নিয়েছে। অনেক আবার রিটার্ন দাখিল করেনি। তাছাড়া ব্যবসায়ীদের দাবিও ছিল সময় বৃদ্ধি করার। যে কারণে সময় বৃদ্ধি করা হয়েছে।
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দ্বিতীয় সচিব মো. মহিদুল ইসলাম চৌধুরী সই করা আদেশ সূত্রে এসব তথ্য জানা গেছে। গত মঙ্গলবার (১৭ মে) এনবিআরের জনসংযোগ দপ্তর সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
আদেশে বলা হয়েছে, কোম্পানি শ্রেণীর করদাতার ২০২১-২০২২ কর বছরের আয়কর রিটার্ন দাখিলের সময়সীমা আয়কর অধ্যাদেশে প্রদত্ত ক্ষমতাবলে আগামী ১৫ জুন পর্যন্ত বর্ধিত করা হলো।
এনবিআর সূত্রে জানা যায়, কোম্পানি শ্রেণির করদাতারা তাদের আয় বছর শেষের পরে সাত মাস সময় পান আয়কর রিটার্ন দাখিলের জন্য। দেশের অধিকাংশ কোম্পানির আয় বছর অর্থবছরের (জুলাই থেকে জুন) সঙ্গে মিলিয়ে। আর ব্যাংক, বিমা, আর্থিক প্রতিষ্ঠান ও বহুজাতিক কোম্পানিগুলো পঞ্জিকা বছরের (জানুয়ারি-ডিসেম্বর) সঙ্গে মিলিয়ে আয় বছর ঠিক করে।
দু'একটি বহুজাতিক কোম্পানি রয়েছে যাদের আয় বছর এপ্রিল থেকে মার্চ মাস। তবে ব্যাংক, বিমা, আর্থিক প্রতিষ্ঠান ও বহুজাতিক কোম্পানিগুলো বেশিরভাগ ক্ষেত্রে নির্ধারিত সময়ের মধ্যে আয়কর রিটার্ন দাখিল করে। যে কারণে এনবিআর দেশীয় অন্য কোম্পানির আয় বছর অর্থাৎ জুলাই থেকে জুন সময়কে কোম্পানির আয় বছর বিবেচনা করে রিটার্ন দাখিলের সময় নির্ধারণ করে। সেই হিসাবে ২০২১-২২ কোম্পানি শ্রেণির আয়কর দাখিলের সময় শেষ হয়েছে গত জানুয়ারিতে। দেশে প্রায় ২৫ হাজার কোম্পানি রিটার্ন দাখিল করে থাকে।
অন্যদিকে ব্যক্তি শ্রেণির করদাতারা সাধারণভাবে ৩০ নভেম্বর পর্যন্ত আয়কর রিটার্ন দাখিল করতে পারেন। এরপরও আবেদনের প্রেক্ষিতে রিটার্ন দাখিলের সুযোগ থাকে করাদাতাদের।

নিজস্ব প্রতিবেদক

১৯ মে, ২০২২,  9:32 PM