শিরোনামঃ
মহানগর নাট্যমঞ্চ এখন অপরাধীদের অভয়ারণ্য পিবিআই এর এস আই সৈয়দ দেলোয়ার হোসেন এর একতরফা ও মনগড়া তদন্ত রিপোর্ট সংস্থার কার্যক্রমকে করছে প্রশ্নবিদ্ধ গুলশানের মিছিলে নেতৃত্বে দেওয়া ধর্ষণের আসামি গ্রেপ্তার জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষাবৃত্তি ও ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড পেলেন মতলবের ঝর্ণা অপরাধমুক্ত সমাজ গঠনে ইমাম-মসজিদের ভূমিকা অপরিসীম: জাতীয় ইমাম সম্মেলনে পানি সম্পদ মন্ত্রী মামলা হলেও গ্রেপ্তার নেই: টুঙ্গিপাড়ায় বৃদ্ধার গাছ কেটে বসতভিটা দখলের অভিযোগ পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রায়না চক্রের জুলুম মামলা-কারাবরণ পেরিয়ে ১০ নং পূর্ব ফতেহপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী তোফায়েল পাটোয়ারী নুরুন্নবী দুর্নীতির মহাকবি রয়েল বিশ্ববিদ্যালয় অব ঢাকা ছাত্রদল কর্তৃক আয়োজিত বৃক্ষরোপণ ও খেলার সামগ্রী বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত

জ্বালানি চাহিদা মেটাতে ভ্রাতৃপ্রতিম সৌদি সহযোগিতা আশা করছে বাংলাদেশ

#
news image

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে বৈশ্বিক জ্বালানি সংকটের মধ্যে বিদ্যুৎ চাহিদা মেটাতে বাংলাদেশ তেল-সমৃদ্ধ ভ্রাতৃপ্রতীম সৌদি আরব থেকে সহযোগিতার আশা প্রকাশ করেছেন। বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত এসা ইউসুফ এসা আলদুহাইলান এখানে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তার সঙ্গে সাক্ষাৎকালে তিনি এ আহ্বান জানান। পররাষ্ট্রমন্ত্রীও রাষ্ট্রদূতকে এলএনজি খাতে সৌদি সম্ভাব্য বিনিয়োগের বিষয়টি খতিয়ে দেখার আহ্বান জানান। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে। সৌদি রাষ্ট্রদূত বিষয়টি সংশ্লিষ্ট সৌদি কতৃপক্ষের কাছে তুলে ধরবেন বলে আশ্বাস দেন।

বৈঠকে তারা বিদ্যুৎ এবং নবায়নযোগ্য জ্বালানিসহ বিদ্যমান এবং সম্ভাব্য বিনিয়োগ উদ্যোগসহ বিভিন্ন বিষয়ে আলোচনা ও পর্যালোচনা করেন এবং সৌদি আরব থেকে জ্বালানি খাতে বাংলাদেশে বিবেচনাধীন প্রস্তাব নিয়েও আলোচনা করেন। আসন্ন যৌথ অর্থনৈতিক কমিশনের বৈঠক বিষয়েও মন্ত্রীকে অবহিত করেন, কমিশনের বৈঠক ৩০-৩১ অক্টোবর ২০২২ তারিখে রিয়াদে অনুষ্ঠিত হবে। রাষ্ট্রদূত সৌদি স্বরাষ্ট্র উপমন্ত্রীর নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে বাংলাদেশ সফরের অগ্রগতি সম্পর্কে পররাষ্ট্র মন্ত্রীকে অবহিত করেন।

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী সৌদি আরবের বর্তমান নেতৃত্বের অধীনে অগ্রগতি ও উন্নয়নের প্রশংসা করেন এবং যুবরাজ মোহাম্মদ বিন সালমান বিন আব্দুল আজিজকে সৌদি আরবের প্রধানমন্ত্রী হিসেবে সাম্প্রতিক নিয়োগকে স্বাগত জানিয়েছেন। মুসলিম বিশ্বে তার গতিশীল ভূমিকার জন্য নতুন নেতৃত্বকে অভিনন্দন জানিয়ে মোমেন বলেন, সৌদির নতুন প্রধানমন্ত্রীকে এখানে স্বাগতম জানাতে বাংলাদেশের মানুষ অধীর অপেক্ষা করছে। ক্রমাগত সমর্থন এবং দিক নির্দেশনায় দ্বিপাক্ষিক সম্পর্ক নতুন উচ্চতায় এগিয়ে নিতে বহুপাক্ষিক ফোরামে সৌদি আরবের প্রতি বাংলাদেশের মূল্যবান সমর্থনের জন্য সৌদি রাষ্ট্রদূত পররাষ্ট্রমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

অনলাইন ডেস্ক

২৭ অক্টোবর, ২০২২,  10:11 PM