শিরোনামঃ
বিআইডব্লিউটিএ শ্রমিক দলের কমিটি ঘিরে পদায়ন ও পদ বাণিজ্যের অভিযোগ মহানগর নাট্যমঞ্চ এখন অপরাধীদের অভয়ারণ্য পিবিআই এর এস আই সৈয়দ দেলোয়ার হোসেন এর একতরফা ও মনগড়া তদন্ত রিপোর্ট সংস্থার কার্যক্রমকে করছে প্রশ্নবিদ্ধ গুলশানের মিছিলে নেতৃত্বে দেওয়া ধর্ষণের আসামি গ্রেপ্তার জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষাবৃত্তি ও ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড পেলেন মতলবের ঝর্ণা অপরাধমুক্ত সমাজ গঠনে ইমাম-মসজিদের ভূমিকা অপরিসীম: জাতীয় ইমাম সম্মেলনে পানি সম্পদ মন্ত্রী মামলা হলেও গ্রেপ্তার নেই: টুঙ্গিপাড়ায় বৃদ্ধার গাছ কেটে বসতভিটা দখলের অভিযোগ পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রায়না চক্রের জুলুম মামলা-কারাবরণ পেরিয়ে ১০ নং পূর্ব ফতেহপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী তোফায়েল পাটোয়ারী নুরুন্নবী দুর্নীতির মহাকবি

বাফুফের বার্ষিক আয় ৩৩ কোটি, নতুন বছরের বাজেট ৪১ কোটি

#
news image

বাংলাদেশ ফুটবল ফেডারশেনর (বাফুফে) গত বছরের আয়-ব্যয়ের হিসেব জানানো হয়েছে আজ। গত বছর বাফুফের কার্যক্রম নিয়ে দুই-একজন ছাড়া প্রায় সবাই সন্তুষ্ট বলে জানিয়েছেন সভাপতি কাজী সালাউদ্দিন।

গত বছর বাফুফের ব্যয় হয়েছে ৩৩ কোটি ৭৯ লাখ ৪১ হাজার টাকা, আয় ২৮ কোটি ৮০ লাখ আট হাজার টাকা। ঘাটতি ছিল প্রায় পাঁচ কোটি টাকা। নতুন আর্থিক বছরে ৪১ কোটি ৯৫ লাখ টাকার বাজেট করেছে বাফুফে। যেখানে আট কোটি টাকার ঘাটতি রয়েছে। এই ঘাটতি পুষিয়ে নেওয়ার ব্যাপারে আশাবাদী বাফুফে সভাপতি।

শনিবার রাজধানীর একটি হোটেলে বাফুফের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সেখানে কাজী সালাউদ্দিন বলেন, ‘কংগ্রেস খুবই শান্তিপূর্ণ হয়েছে। তাদেরকে এবার বিস্তারিত বুঝিয়ে দেওয়া হয়েছে, কিভাবে কি হচ্ছে, আর্থিক বিষয়, প্ল্যানিং-সব বিষয় তাদের সামনে তুলে ধরা হয়েছে। কংগ্রেস শেষ হওয়ার পর উনারা যখন কথা বলেছেন, তাদেরকে সন্তুষ্ট দেখা গেছে। অবশ্যই দু-একজন তো থাকবেই, যারা সন্তুষ্ট হবে না। কিন্তু সার্বিকভাবে সবাই সন্তুষ্ট। ’

সম্ভাব্য ঘাটতি পুষিয়ে নেওয়ার ব্যাপারে বাফুফে সভাপতির ভাষ্য, ‘গতবারের অডিট-এক মিনিটের মধ্যে পাস হয়েছে। অডিটটা দেখেই তারা বলেছে সব ঠিকঠাক আছে। অডিট রিপোর্ট নিয়ে কেউ প্রশ্ন তোলেনি, তারা আমাদের উপর ছেড়ে দিয়েছে, আমাদেরই দায়িত্ব এটা জোগাড় করা। যেহেতু আমরাই অর্থ জোগাড় করি-এ কারণে কেউ কোনো প্রশ্ন তোলেনি। আমরা আশা করি, এই ঘাটতি আমরা পুষিয়ে নিতে পারব। ’ 

বার্ষিক সাধারণ সভায় ছেলে ও মেয়েদের সাফ চ্যাম্পিয়নশিপ নিয়েও আলোচনা হয়েছে। এই ব্যাপারে সালাউদ্দিন জানান, ‘কেউ তোলেনি (ফুটবলের সাফল্য-ব্যর্থতা নিয়ে প্রশ্ন তোলেনি)। আমিই বলেছি। সবশেষ সাফে মেয়েদের সাফল্যের কথা বলেছি। ছেলেদের দল নিয়ে কাজ হচ্ছে বলেও জানিয়েছি। আশা করি, ছেলেদের ফুটবলেও আমরা ফল পাব।’ 

অনলাইন ডেস্ক

৩০ অক্টোবর, ২০২২,  12:41 AM