শিরোনামঃ
মহানগর নাট্যমঞ্চ এখন অপরাধীদের অভয়ারণ্য পিবিআই এর এস আই সৈয়দ দেলোয়ার হোসেন এর একতরফা ও মনগড়া তদন্ত রিপোর্ট সংস্থার কার্যক্রমকে করছে প্রশ্নবিদ্ধ গুলশানের মিছিলে নেতৃত্বে দেওয়া ধর্ষণের আসামি গ্রেপ্তার জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষাবৃত্তি ও ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড পেলেন মতলবের ঝর্ণা অপরাধমুক্ত সমাজ গঠনে ইমাম-মসজিদের ভূমিকা অপরিসীম: জাতীয় ইমাম সম্মেলনে পানি সম্পদ মন্ত্রী মামলা হলেও গ্রেপ্তার নেই: টুঙ্গিপাড়ায় বৃদ্ধার গাছ কেটে বসতভিটা দখলের অভিযোগ পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রায়না চক্রের জুলুম মামলা-কারাবরণ পেরিয়ে ১০ নং পূর্ব ফতেহপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী তোফায়েল পাটোয়ারী নুরুন্নবী দুর্নীতির মহাকবি রয়েল বিশ্ববিদ্যালয় অব ঢাকা ছাত্রদল কর্তৃক আয়োজিত বৃক্ষরোপণ ও খেলার সামগ্রী বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত

রিটার্ন দাখিল করতে আগামীকাল থেকে আয়কর তথ্য সেবা মাস শুরু

#
news image

করদাতাদের সেবা প্রদান ও আয়কর রিটার্ন দাখিলের সুবিধার্থে আগামীকাল থেকে শুরু হচ্ছে আয়কর তথ্য সেবা মাস। আগামীকাল জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম ‘আয়কর তথ্য সেবা মাস-২০২২’ এর আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। এনবিআরের জনসংযোগ কর্মকর্তা সৈয়দ এ মু’মেন আজ বাসসকে জানান, নভেম্বর মাসে দেশব্যাপী ৩১টি করাঞ্চলের ৬৪৯টি সার্কেলে করদাতারা চলতি ২০২২-২৩ করবর্ষের আয়কর রিটার্ন দাখিল করতে পারবেন। সেখানে মেলার পরিবেশে যাবতীয় সেবা নিশ্চিত করা হবে; যাতে তারা নিজ নিজ করাঞ্চলে গিয়ে নির্বিঘেœ রিটার্ন দাখিল ও অন্যান্য কর সেবা গ্রহণ করতে পারেন।
তিনি বলেন, করসেবা মাস উপলক্ষে ১ নভেম্বর থেকে করাঞ্চলগুলোতে বিশেষ সেবা দেওয়া শুরু হবে এবং চলবে ৩০ নভেম্বর পর্যন্ত। এনবিআরের আয়োজনে এবার করমেলা হচ্ছে না। কিন্তু, প্রত্যেক করাঞ্চলে করদাতারা করমেলার ন্যায় বাড়তি সেবা পাবেন বলে তিনি উল্লেখ করেন। এদিকে, দেশবাসীর মধ্যে করসচেতনতা তৈরির লক্ষ্যে বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে রাজস্ব প্রশাসন। আয়কর বিষয়ক বিশেষ পোস্টার ও উৎসাহব্যঞ্জক শ্লোগান সম্বলিত স্টিকার, বর্ণিল ফেস্টুন ও ব্যানার বিভিন্ন করাঞ্চলে স্থাপন করা হবে। করাঞ্চলের ই-টিআইএন রেজিস্ট্রেশন বুথে নতুন করদাতারা প্রয়োজনীয় তথ্য প্রদান সাপেক্ষে নতুন ই-টিআইএন নিবন্ধন এবং বর্তমান করদাতারা পুন:নিবন্ধন নিতে পারবেন। এছাড়া ই-পেমেন্টের মাধ্যমে করদাতারা অনলাইনে আয়কর পরিশোধ করতে পারবেন।

অনলাইন ডেস্ক

০১ নভেম্বর, ২০২২,  12:36 AM