শিরোনামঃ
রয়েল বিশ্ববিদ্যালয় অব ঢাকা ছাত্রদল কর্তৃক আয়োজিত বৃক্ষরোপণ ও খেলার সামগ্রী বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত ক্ষমতার আড়ালে শিল্প সাম্রাজ্য: পুলিশ কর্মকর্তার ছায়ায় বেনামে ৯৫ কোটি টাকার সম্পদের অভিযোগ হালাল খাদ্য: বৈশ্বিক বাস্তবতা, বিজ্ঞান, অর্থনীতি ও বাংলাদেশের সম্ভাবনা - মোহা. আমিনুল ইসলাম ২২ শ্রাবণ: চিরজাগ্রত রবীন্দ্রনাথ ঠাকুর ফ্যাসিবাদের শাসনামলে সাড়ে চার হাজারেরও বেশি মানুষকে বিনা বিচারে ‘ক্রসফায়ারের’ নামে পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছে ---- আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান জলবায়ু পরিবর্তনের অভিঘাত: বিপন্ন মানুষ, বিপন্ন পৃথিবী ইউপি চেয়ারম্যান পদে ন্যূনতম স্নাতক যোগ্যতা চেয়ে রুল জারি বন্যা মোকাবেলায় খাল খনন কর্মসূচি যুগান্তকারী পদক্ষেপ, বাস্তবচিত্র ফুটে উঠেছে শিক্ষার্থীরা রাজপথে, নাকি পেছনে রাজনীতির ছায়া? জল দুর্গ গড়তে ঢাকার মেয়র প্রার্থী হবেন শামীম আহমদ

এলএনজি ক্রয়-বিক্রয়ের প্রতিষ্ঠান বাড়লো ৮টি

#
news image

জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অধীন পেট্রোবাংলা কর্তৃক স্পট মার্কেট থেকে এলএনজি ক্রয় ও বিক্রয়ের প্রতিষ্ঠানের সংখ্যা আরও ৮টি বাড়ানোর নীতিগত অনুমোদন দিয়েছে সরকার। বৃহস্পতিবার (৩ নভেম্বর) অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ সংক্রান্ত প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়েছে।

সভা শেষে অনুমোদিত প্রস্তাবগুলোর বিস্তারিত সাংবাদিকদের তুলে ধরেন মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সাইদ মাহবুব। তিনি জানান, আজকে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ২৪তম এবং সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ৩২তম সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিতে একটি প্রস্তাবের নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে।

অতিরিক্ত সচিব বলেন, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অধীন পেট্রোবাংলা কর্তৃক স্পট মার্কেট থেকে মাস্টার সেল অ্যান্ড পারচেজ অ্যাগ্রিমেন্ট (এমএসপিএ) স্বাক্ষরকারী প্রতিষ্ঠানের সংখ্যা আরও ৮টি বাড়িয়ে চুক্তি সম্পাদনের প্রস্তাব নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে।

৮টি প্রতিষ্ঠান হলো: জাপানের এলএনজি জাপান কর্পোরেশন, সোকার ট্রেডিং ইউকে লিমিটেড, কোরিয়ার পোক্সো ইন্টারন্যাশনাল কর্পোরেশন, কাতার এনার্জি ট্রেডিং এলএলসি, জাপানের ইনপেক্স কর্পোরেশন, সিঙ্গাপুরের প্যাভিলিয়ন এনার্জি ট্রেডিং অ্যান্ড সাপ্লাই পিটিই লিমিটেড, পেট্রোচীনা ইন্টারন্যাশনাল প্রাইভেট লিমিটেড এবং পিটিটি ইন্টারন্যাশনাল ট্রেডিং প্রাইভেট লিমিটেড।

এলএনজি কেনার জন্য কোম্পানির সংখ্যা বাড়ানো হলো। কিন্তু এলএনজি কেনা এখন বন্ধ—এমন প্রশ্নের জাবাবে অতিরিক্ত সচিব বলেন, আওতা বাড়ানোর জন্য মন্ত্রণালয় প্রস্তাব এনেছে। আগে ছিল ১৬টি প্রতিষ্ঠান। এখন নতুন করে আরও ৮টি প্রতিষ্ঠানকে যুক্ত করেছে। ভবিষ্যতে যখন কেনার কার্যক্রম চালাবে তখন এই ২৪টি প্রতিষ্ঠান কার্যক্রম চালাবে। প্রতিযোগিতা বাড়ানোর জন্য এটা করা হয়েছে।

খুব শিগগিরই কি এলএনজি কেনা হবে কিনা জানতে চাইলে তিনি বলেন, এরকম কিছু সভায় আলোচনা হয়নি।

এছাড়া মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর অসমাপ্ত কর্মসূচিসহ অন্যান্য কর্মসূচি বাস্তবায়নের জন্য অনুষ্ঠানের বিভিন্ন সেবা ক্রয়ে সরাসরি ক্রয় পদ্ধতিতে ক্রয়ের নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে।

অনলাইন ডেস্ক

০৩ নভেম্বর, ২০২২,  11:40 PM