শিরোনামঃ
বিআইডব্লিউটিএ শ্রমিক দলের কমিটি ঘিরে পদায়ন ও পদ বাণিজ্যের অভিযোগ মহানগর নাট্যমঞ্চ এখন অপরাধীদের অভয়ারণ্য পিবিআই এর এস আই সৈয়দ দেলোয়ার হোসেন এর একতরফা ও মনগড়া তদন্ত রিপোর্ট সংস্থার কার্যক্রমকে করছে প্রশ্নবিদ্ধ গুলশানের মিছিলে নেতৃত্বে দেওয়া ধর্ষণের আসামি গ্রেপ্তার জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষাবৃত্তি ও ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড পেলেন মতলবের ঝর্ণা অপরাধমুক্ত সমাজ গঠনে ইমাম-মসজিদের ভূমিকা অপরিসীম: জাতীয় ইমাম সম্মেলনে পানি সম্পদ মন্ত্রী মামলা হলেও গ্রেপ্তার নেই: টুঙ্গিপাড়ায় বৃদ্ধার গাছ কেটে বসতভিটা দখলের অভিযোগ পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রায়না চক্রের জুলুম মামলা-কারাবরণ পেরিয়ে ১০ নং পূর্ব ফতেহপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী তোফায়েল পাটোয়ারী নুরুন্নবী দুর্নীতির মহাকবি

মুস্তাফিজকে টেস্টে ফেরাতে আগ্রহ কম

#
news image

মুস্তাফিজুর রহমান শেষ টেস্ট খেলেছেন ২০২১ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। একপ্রকার জোর করেই খেলানো হয় তাকে। ইচ্ছার বিরুদ্ধে খেলায় পারফরম্যান্স খুব একটা ভালো ছিল না। সামনে টেস্ট দলে নেওয়া হলেও যে ভালো খেলবেন সে নিশ্চয়তা নেই।
এরপরও বাঁহাতি এ পেসারকে টেস্টে ফেরানোর প্রশ্ন উঠছে সম্প্রতি। তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম চোটে পড়ায় ফিজকে টেস্ট দলে ফেরানোর দাবি জোরালো হচ্ছে। বিশেষ করে ওয়েস্ট ইন্ডিজ সফরের টেস্ট দলে বাঁহাতি এ পেসারকে নেওয়া হবে কিনা জানতে চাওয়া হয় প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু ও অধিনায়ক মুমিনুল হকের কাছে। 
এই দু'জনই বল ঠেলে দেন বিসিবির কোর্টে। প্রধান নির্বাচক জানান, ঢাকায় ফিরে এ ব্যাপারে সিদ্ধান্ত নেবেন তাঁরা। মুমিনুল বোর্ডের ওপর সিদ্ধান্ত নেওয়ার ভার চাপালেও পরোক্ষে বুঝিয়ে দেন মুস্তাফিজকে প্রয়োজন নেই তাঁর, 'আমি জানি না মুস্তাফিজ কয়টা টেস্ট খেলেছে। আর বাংলাদেশের কোনো পেসারই অভিজ্ঞ না। সবাই মিলে ২০টা টেস্ট খেলেছে কিনা জানি না। আমার কাছে মনে হচ্ছে, এখন অভিজ্ঞতা খুব একটা মেটার করছে না ওঁদের কাছে। আর মুস্তাফিজের বিষয়ে বোর্ড সিদ্ধান্ত নেবে। আমাদের প্রথম সারির দুজন পেসার ইনজুরড। এখন সে (মুস্তাফিজ) খেলতে পারলে তো ভালোই হয়। তবে তার ব্যাপারে অনেক কিছুই দেখার আছে- ফিটনেস, কতদিন লাল বলে খেলে না, এগুলো।'
এর আগে কাটার মাস্টারের টেস্ট খেলা-না খেলাবিষয়ক আলোচনাকে বারবার উসকে দিচ্ছে পেসারদের ইনজুরি। বিশেষ করে তাসকিন আহমেদ ও শরীফুল ইসলামের ইনজুরির কারণে মুস্তাফিজের ওপর টেস্ট খেলার চাপ বাড়ছে। তাসকিন কাঁধের ইনজুরিতে, শরীফুল আঙুলের ইনজুরিতে পড়ে ওয়েস্ট ইন্ডিজ সফরের দুই টেস্টের সিরিজ থেকেও ছিটকে গেছেন।
দুই সেরা পেসারকে হারিয়ে বিপাকে বাংলাদেশ দল। তাই বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে লাল বলে না থাকলেও এই ফরম্যাটে মুস্তাফিজকে ফিরতেই হচ্ছে। জাতীয় দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নুর কথায় স্পষ্ট, ক্যারিবিয়ানেই সাদা পোশাকের ক্রিকেটে ফিরছেন ২৬ বছর বয়সী এই তরুণ।
গতকাল চট্টগ্রামে এ প্রসঙ্গে প্রধান নির্বাচক বলেছেন, ‘মুস্তাফিজের সঙ্গে আগামী সিরিজ নিয়ে আমার কথা হয়েছে। মুস্তাফিজকে টেস্ট দলে অবশ্যই প্রত্যাশা করি। খেলোয়াড়দের সেরা মুহূর্তে দলে অবশ্যই দরকার। যদি দরকার হয় অবশ্যই ওকে ডাকা হবে। অবশ্যই এ নিয়ে আলোচনা করব।’

প্রভাতী খবর ডেস্ক

২১ মে, ২০২২,  9:03 PM