শিরোনামঃ
মামলা-কারাবরণ পেরিয়ে ১০ নং পূর্ব ফতেহপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী তোফায়েল পাটোয়ারী নুরুন্নবী দুর্নীতির মহাকবি রয়েল বিশ্ববিদ্যালয় অব ঢাকা ছাত্রদল কর্তৃক আয়োজিত বৃক্ষরোপণ ও খেলার সামগ্রী বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত ক্ষমতার আড়ালে শিল্প সাম্রাজ্য: পুলিশ কর্মকর্তার ছায়ায় বেনামে ৯৫ কোটি টাকার সম্পদের অভিযোগ হালাল খাদ্য: বৈশ্বিক বাস্তবতা, বিজ্ঞান, অর্থনীতি ও বাংলাদেশের সম্ভাবনা - মোহা. আমিনুল ইসলাম ২২ শ্রাবণ: চিরজাগ্রত রবীন্দ্রনাথ ঠাকুর ফ্যাসিবাদের শাসনামলে সাড়ে চার হাজারেরও বেশি মানুষকে বিনা বিচারে ‘ক্রসফায়ারের’ নামে পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছে ---- আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান জলবায়ু পরিবর্তনের অভিঘাত: বিপন্ন মানুষ, বিপন্ন পৃথিবী ইউপি চেয়ারম্যান পদে ন্যূনতম স্নাতক যোগ্যতা চেয়ে রুল জারি বন্যা মোকাবেলায় খাল খনন কর্মসূচি যুগান্তকারী পদক্ষেপ, বাস্তবচিত্র ফুটে উঠেছে

জয়পুরহাটে ৮১৬ হেক্টর জমিতে পেঁয়াজ চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ

#
news image

খাদ্য উৎপাদনে উদ্বৃত্ত জেলা জয়পুরহাটে ২০২২-২৩ রবি ফসল চাষ মৌসুমে ৮১৬ হেক্টর জমিতে কন্দ পেঁয়াজ চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্র জানায়, জেলায় পেঁয়াজ চাষ সফল করতে ইতোমধ্যে ব্যাপক কর্মসূচি হাতে নিয়েছে স্থানীয় কৃষি বিভাগ। জেলায় ৮১৬ হেক্টর জমিতে কন্দ পেঁয়াজ চাষের লক্ষ্যমাত্রা ধার্য করা হলেও ইতোমধ্যে আগাম জাত হিসেবে ১১২ হেক্টর জমিতে কন্দ পেঁয়াজ চাষ সম্পন্ন হয়েছে। এতে পেঁয়াজের উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে প্রায় ১০ হাজার মেট্রিক টন। উপজেলা ভিত্তিক কন্দ পেঁয়াজ চাষের লক্ষ্যমাত্রার মধ্যে রয়েছে জয়পুরহাট সদর উপজেলায় ৩ শ ১০ হেক্টর, পাঁচবিবিতে ৪ শ ১৫ হেক্টর, আক্কেলপুরে ৩৬ হেক্টর, ক্ষেতলাল উপজেলায় ৩৫ হেক্টর ও কালাই উপজেলায় ২০ হেক্টর জমিতে। বর্তমানে বাজারে কন্দ পেঁয়াজ উঠতে শুরু করায় চারা পেঁয়াজের উপর চাপ কমেছে। স্থানীয় নাম পাতা পেঁয়াজ। প্রতি কেজি পাতা পেঁয়াজ বিক্রি হচ্ছে ৫৯ থেকে ৬০ টাকা কেজি। রোপা আমন ধান কাটা-মাড়াই শেষে স্থানীয় কৃষকরা এখন পেঁয়াজ চাষের প্রস্তুতি শুরু করেছে। জেলায় পেঁয়াজ চাষ সফল করতে মাঠ পর্যায়ে কৃষকদের উদ্বুদ্ধ করাসহ  প্রয়োজনীয় পরামর্শ প্রদান করা হচ্ছে বলে জানান, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক কৃষিবিদ মো: শফিকুল ইসলাম।

নিজস্ব প্রতিবেদক

১৫ নভেম্বর, ২০২২,  10:15 PM