শিরোনামঃ
বিআইডব্লিউটিএ শ্রমিক দলের কমিটি ঘিরে পদায়ন ও পদ বাণিজ্যের অভিযোগ মহানগর নাট্যমঞ্চ এখন অপরাধীদের অভয়ারণ্য পিবিআই এর এস আই সৈয়দ দেলোয়ার হোসেন এর একতরফা ও মনগড়া তদন্ত রিপোর্ট সংস্থার কার্যক্রমকে করছে প্রশ্নবিদ্ধ গুলশানের মিছিলে নেতৃত্বে দেওয়া ধর্ষণের আসামি গ্রেপ্তার জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষাবৃত্তি ও ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড পেলেন মতলবের ঝর্ণা অপরাধমুক্ত সমাজ গঠনে ইমাম-মসজিদের ভূমিকা অপরিসীম: জাতীয় ইমাম সম্মেলনে পানি সম্পদ মন্ত্রী মামলা হলেও গ্রেপ্তার নেই: টুঙ্গিপাড়ায় বৃদ্ধার গাছ কেটে বসতভিটা দখলের অভিযোগ পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রায়না চক্রের জুলুম মামলা-কারাবরণ পেরিয়ে ১০ নং পূর্ব ফতেহপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী তোফায়েল পাটোয়ারী নুরুন্নবী দুর্নীতির মহাকবি

বিশ্বকাপে ইউক্রেনে যুদ্ধবিরতির আকুতি ফিফা প্রেসিডেন্টের

#
news image

বিশ্বকাপ চলাকালে ইউক্রেনে যুদ্ধবিরতির আকুতি জানালেন বিশ্ব ফুটবল নিয়ন্ত্রক সংস্থা ফিফার প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো। এই সংকটের সমাধানের জন্য সব পক্ষকে এই টুর্নামেন্টকে ‘ইতিবাচক ট্রিগার’ হিসেবে ব্যবহার করতে বললেন তিনি।

ইন্দোনেশিয়ার বালিতে জি ২০-এর নেতাদের সঙ্গে মধ্যাহ্নভোজের সময় এই আহ্বান জানান ইনফান্তিনো। কাতারে মাসব্যাপী হতে যাওয়া বিশ্বকাপকে শান্তির অনন্য মঞ্চ হিসেবে দেখার পরামর্শ তার।

ইনফান্তিনো বলেছেন, ‘আপনাদের সবার কাছে আমার অনুরোধ, বিশ্বকাপ চলাকালে এক মাসের জন্য অস্থায়ী যুদ্ধবিরতি কিংবা কিছু মানবিক পদক্ষেপ অথবা শান্তির প্রথম পদক্ষেপ হিসেবে সংলাপের দিকে যাওয়া যেতে পারে এমন কিছু ভাবুন।’

তিনি আরও বলেন, ‘আপনারা বিশ্বনেতা। ইতিহাসের গতিপথ প্রভাবিত করার সামর্থ্য আপনাদের আছে। ফুটবল ও বিশ্বকাপ আপনাদের ও বিশ্বকে একতা ও শান্তির অনন্য মঞ্চ উপহার দিচ্ছে। পাঁচদিনের মধ্যে শুরু হতে যাওয়া এই প্রতিযোগিতা হতে পারে ইতিবাচক ট্রিগার।’

বিশ্বকাপ শুরু হবে আগামী ২০ নভেম্বর, ফাইনাল ১৮ ডিসেম্বর। ইউক্রেনে হামলার কারণে এই বিশ্বকাপে নিষিদ্ধ করা হয়েছে রাশিয়াকে। ইউক্রেন এই আসরে অংশ নেওয়ার খুব কাছে ছিল, কিন্তু প্লে অফে ওয়েলসের কাছে হেরে যায়। 

অনলাইন ডেস্ক

১৬ নভেম্বর, ২০২২,  2:06 AM