শিরোনামঃ
মহানগর নাট্যমঞ্চ এখন অপরাধীদের অভয়ারণ্য পিবিআই এর এস আই সৈয়দ দেলোয়ার হোসেন এর একতরফা ও মনগড়া তদন্ত রিপোর্ট সংস্থার কার্যক্রমকে করছে প্রশ্নবিদ্ধ গুলশানের মিছিলে নেতৃত্বে দেওয়া ধর্ষণের আসামি গ্রেপ্তার জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষাবৃত্তি ও ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড পেলেন মতলবের ঝর্ণা অপরাধমুক্ত সমাজ গঠনে ইমাম-মসজিদের ভূমিকা অপরিসীম: জাতীয় ইমাম সম্মেলনে পানি সম্পদ মন্ত্রী মামলা হলেও গ্রেপ্তার নেই: টুঙ্গিপাড়ায় বৃদ্ধার গাছ কেটে বসতভিটা দখলের অভিযোগ পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রায়না চক্রের জুলুম মামলা-কারাবরণ পেরিয়ে ১০ নং পূর্ব ফতেহপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী তোফায়েল পাটোয়ারী নুরুন্নবী দুর্নীতির মহাকবি রয়েল বিশ্ববিদ্যালয় অব ঢাকা ছাত্রদল কর্তৃক আয়োজিত বৃক্ষরোপণ ও খেলার সামগ্রী বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত

সিরামিক এক্সপো শুরু ২৪ নভেম্বর, থাকবে ১৫ দেশের ২০০ ব্র্যান্ড

#
news image

ঢাকায় তিন দিনব্যাপী ‘সিরামিক এক্সপো বাংলাদেশ ২০২২’ শুরু হচ্ছে আগামী ২৪ নভেম্বর। আন্তর্জাতিক কনভেনশন সেন্টার বসুন্ধরায় (আইসিসিবি) এশিয়ার অন্যতম এ সিরামিক মেলা অনুষ্ঠিত হবে। এতে বাংলাদেশসহ বিশ্বের ১৫ দেশের ৯০টি প্রতিষ্ঠানের ২০০ ব্র্যান্ড অংশ নিচ্ছে। বাংলাদেশ সিরামিক ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিসিএমইএ) তৃতীয়বারের মতো এ মেলার আয়োজন করতে যাচ্ছে।

শনিবার (১৯ নভেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সিরামিক ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মো. সিরাজুল ইসলাম মোল্লা। এসময় মেলার বিভিন্ন দিক তুলে ধরেন সংগঠনের সাধারণ সম্পাদক ইরফান উদ্দিন। উপস্থিত ছিলেন বিসিএমইএ’র বিভিন্ন পর্যায়ের নেতারা।

সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামী ২৪ নভেম্বর আন্তর্জাতিক কনভেনশন সেন্টার বসুন্ধরায় মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। আর হোটেল রেডিসন ব্লুতে মেলার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান।

তিন দিনব্যাপী এ প্রদর্শনী দর্শনার্থী ও ক্রেতা-বিক্রেতাসহ সবার জন্য উন্মুক্ত থাকবে। মেলা চলবে প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত। মেলার প্রিন্সিপাল স্পন্সর হিসেবে রয়েছে আকিজ সিরামিকস, প্লাটিনাম স্পন্সর শেলটেক সিরামিকস ও ডিবিএল সিরামিকস এবং কো-স্পন্সরস হিসেবে থাকছে মীর সিরামিক, আবুল খায়ের সিরামিক, বিএইচএল সিরামিক, এইচএলটি ডিএলটি টেকনোলোজি ও সাকমি।

ওয়েম কমিউনিকেশনের সার্বিক ব্যবস্থাপনায় এক্সপোতে একই ছাদের নিচে থাকছে ১৫ দেশের ৯০ প্রতিষ্ঠান ও ২০০ ব্র্যান্ড। এছাড়া অংশ নেবেন ৩০০ আন্তর্জাতিক প্রতিনিধি ও ক্রেতা।

মেলার তিনদিনে থাকছে পাঁচটি সেমিনার, জব ফেয়ার, বিটুবি এবং বিটুসি মিটিং, রাফেল ড্র, আকর্ষণীয় গিফট, লাইভ ডেমোনস্ট্রেশন, স্পট অর্ডার এবং নতুন পণ্যের মোড়ক উম্মোচনের সুযোগ।

অনলাইন ডেস্ক

১৯ নভেম্বর, ২০২২,  9:47 PM