শিরোনামঃ
বিআইডব্লিউটিএ শ্রমিক দলের কমিটি ঘিরে পদায়ন ও পদ বাণিজ্যের অভিযোগ মহানগর নাট্যমঞ্চ এখন অপরাধীদের অভয়ারণ্য পিবিআই এর এস আই সৈয়দ দেলোয়ার হোসেন এর একতরফা ও মনগড়া তদন্ত রিপোর্ট সংস্থার কার্যক্রমকে করছে প্রশ্নবিদ্ধ গুলশানের মিছিলে নেতৃত্বে দেওয়া ধর্ষণের আসামি গ্রেপ্তার জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষাবৃত্তি ও ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড পেলেন মতলবের ঝর্ণা অপরাধমুক্ত সমাজ গঠনে ইমাম-মসজিদের ভূমিকা অপরিসীম: জাতীয় ইমাম সম্মেলনে পানি সম্পদ মন্ত্রী মামলা হলেও গ্রেপ্তার নেই: টুঙ্গিপাড়ায় বৃদ্ধার গাছ কেটে বসতভিটা দখলের অভিযোগ পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রায়না চক্রের জুলুম মামলা-কারাবরণ পেরিয়ে ১০ নং পূর্ব ফতেহপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী তোফায়েল পাটোয়ারী নুরুন্নবী দুর্নীতির মহাকবি

উত্তরাঞ্চলে গত ১০ মাসে ২৬ লাখ কেজি চা বেশি উৎপাদন

#
news image

দেশের উত্তরাঞ্চলে চলতি বছর ১ জানুয়ারি থেকে গত ৩১ অক্টোবর পর্যন্ত ১০ মাসে ২৬ লাখ কেজি চা বেশি উৎপাদন হয়েছে। চলতি মৌসুমে এই ১০ মাসে অর্থাৎ ৩১ অক্টোবর পর্যন্ত  উত্তরাঞ্চলে চা উৎপাদিত হয়েছে ১ কোটি ৪৯ লাখ কেজি। গত বছর একই সময়ে উত্তরাঞ্চলে চা উৎপাদিত হয়েছিল ১ কোটি ২৩ লাখ কেজি। এ পরিসংখ্যানে দেখা যায়, গত বছরের তুলনায় এ বছর ২৬ লাখ কেজি চা বেশি উৎপাদিত হয়েছে।

বাংলাদেশ চা বোর্ডের পঞ্চগড় আঞ্চলিক কার্যালয়ের কীটতত্ব বিভাগের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোহাম্মদ শামীম আল মামুন জানান, উত্তরাঞ্চলের পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর, লালমনিরহাট ও নীলফামারীতে সমতলের ৯টি চা-বাগান ও প্রায় ৮ সহস্রাধিক ক্ষুদ্রায়তন চা বাগানের মোট ১১ হাজার ৪৩৩ দশমিক ৯৪ একর চা আবাদি থেকে উত্তোলিত সবুজ পাতা ২৫ টি চলমান চা কারখানায় গত ১০ মাসে ১ কোটি ৪৯ লাখ কেজি চা উৎপাদিত হয়েছে। যা গত বছরের তুলনায় ২৬ লাখ কেজি বেশি।

ড. মামুন আরো জানান, চলতি চা উৎপাদন মৌসুমে উত্তরাঞ্চলে চা উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১ কোটি ৮০ লাখ কেজি। আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত আরো ৩১ লাখ কেজি চা উৎপাদন করতে পারলেই লক্ষ্যমাত্রা ছাড়িয়ে উত্তরাঞ্চলে চা উৎপাদনে নতুন রেকর্ড সৃষ্টি হবে।

চা বোর্ড সুত্র জানায়, কোভিড পরিস্হিতিতে ২০২১ সালে সঠিক ব্যবস্হাপনার ফলে দেশের উত্তর জনপদে লক্ষ্যমাত্রা ছাড়িয়ে চা উৎপাদন হয়েছিল ১ কোটি ৪৫ লাখ ৪০ হাজার কেজি। যা দেশের উত্তর জনপদের চা শিল্পের জন্য ছিল সর্বোচ্চ রেকর্ড।

অনলাইন ডেস্ক

১৯ নভেম্বর, ২০২২,  10:22 PM