শিরোনামঃ
বিআইডব্লিউটিএ শ্রমিক দলের কমিটি ঘিরে পদায়ন ও পদ বাণিজ্যের অভিযোগ মহানগর নাট্যমঞ্চ এখন অপরাধীদের অভয়ারণ্য পিবিআই এর এস আই সৈয়দ দেলোয়ার হোসেন এর একতরফা ও মনগড়া তদন্ত রিপোর্ট সংস্থার কার্যক্রমকে করছে প্রশ্নবিদ্ধ গুলশানের মিছিলে নেতৃত্বে দেওয়া ধর্ষণের আসামি গ্রেপ্তার জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষাবৃত্তি ও ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড পেলেন মতলবের ঝর্ণা অপরাধমুক্ত সমাজ গঠনে ইমাম-মসজিদের ভূমিকা অপরিসীম: জাতীয় ইমাম সম্মেলনে পানি সম্পদ মন্ত্রী মামলা হলেও গ্রেপ্তার নেই: টুঙ্গিপাড়ায় বৃদ্ধার গাছ কেটে বসতভিটা দখলের অভিযোগ পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রায়না চক্রের জুলুম মামলা-কারাবরণ পেরিয়ে ১০ নং পূর্ব ফতেহপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী তোফায়েল পাটোয়ারী নুরুন্নবী দুর্নীতির মহাকবি

স্টেডিয়ামের আবর্জনা পরিষ্কার করে আবারও আলোচনায় জাপানী সমর্থকরা

#
news image

ফিফা  বিশ^কাপে  গ্যালারির  আবর্জনা পরিস্কার  করে আবারো  আলোচনায় জাপানী সমর্থকরা। কাতারে চলমান  ২২তম ফিফা বিশ^কাপে  স্টেডিয়ামের গ্যালারিতে থাাকা আবর্জনা পরিস্কার করে আলোচনায় জাপানের সমর্থকরা। আল বায়িত স্টেডিয়ামে আসরের  উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয়েছিলো স্বাগতিক কাতার-ইকুয়েডর।  ম্যাচটি দেখতে গ্যালারিতে উপস্থতি ছিলো জাপানের সমর্থকরাও। খেলা শেষে অন্যান্য দলের সমর্থকরা মাঠ ছাড়লেও, মাঠ ছাড়েনি জাপানের সমর্থকরা। স্টেডিয়ামের গ্যালারিতে পড়ে থাকা আর্বজনা পরিষ্কার করতে দেখা যায় তাদের। পলিথিন, পানির  বোতল ও খাবারের উচ্ছিষ্ঠাংশ নিজেরাই  পরিস্কার করেছেন  জাপানিরা।

জাপান সমর্থকদের এমন কর্মকান্ড ভিডিও করে সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে আপলোড করেছেন বাহরাইনের এক ইউটিউবার ওমর আল ফারুক। স্টেডিয়াম  পরিস্কার করা একজনের কাছে   ফারুক জানতে চান  , ‘আপনারা কেন এমনটা করছেন?’ জবাবে ঐ জাপানি সমর্থক বলেন, ‘আমরা জাপানি এবং আমরা আবর্জনা ফেলে যাই না এবং আমরা জায়গাকে সম্মান করি।’ এমন কথা শুনে অবাক হন ফারুক। উল্লেখ্য, ২০১৮ সালে রাশিয়া বিশ্বকাপেও অনেকগুলো ম্যাচে এমন দৃষ্টান্ত উপস্থাপন করেছিলেন জাপানের সমর্থকরা। আগামীকাল বিশ^কাপ মিশন শুরু করবে জাপান। দোহার খলিফা ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে জার্মানির মুখোমুখি হবে তারা।

অনলাইন ডেস্ক

২২ নভেম্বর, ২০২২,  11:36 PM