শিরোনামঃ
দুর্নীতির সংবাদ প্রকাশের জেরে ১০ সাংবাদিকের বিরুদ্ধে মামলা, হয়রানির অভিযোগ অনিয়ম ও দুর্নীতির পাহাড়, , রয়েল ইউনিভার্সিটি ঢাকা দেখার কেউ নেই,,,, ​বিয়ানীবাজারে পথরোধ করে হামলা: কুরবানির গরু কেনার টাকাসহ লাখ টাকার মালামাল ছিনতাই, থানায় মামলা উন্নয়নের কফিনে কোটি টাকার লাশ: এলজিইডিতে "ভূতুড়ে প্রকল্প" সাম্রাজ্যের নেপথ্যে শেখ মোহাম্মদ নুরুল ইসলাম! পাবনা সিভিল সার্জন অফিসের টেন্ডারে অনিয়মের অভিযোগ, তদন্ত দাবি ফরিদগঞ্জ সরকারি ডিগ্রি কলেজে অনিয়মের অভিযোগে আলোচনায় অধ্যাপক শাহ মোঃ মাছুম মিয়া আন্তর্জাতিক মানের ল্যাব ছাড়া নির্ভরযোগ্য স্বাস্থ্যসেবা সম্ভব নয়: বিএবি কর্মশালা প্রতিমন্ত্রী হতে পারে মাওলানা শামীম সকলের সময়ের নির্বাহী সম্পাদককে হত্যার হুমকি রায়পুরায় মেঘনা গ্রুপের থাবায় ফসলি, অকৃষি, সরকারি খাস জমি ও কাঁকন নদী

মেক্সিকোর সাথে ড্র করলো পোল্যান্ড, লিওয়ানদোস্কির পেনাল্টি মিস

#
news image

স্ট্রাইকার রবার্ট লিওয়ানদোস্কি পেনাল্টি মিসের খেসারত দিলো পোল্যান্ড। ২২তম ফিফা বিশ^কাপে গ্রুপ-সি’তে নিজেদের প্রথম ম্যাচে মেক্সিকোর সাথে আজ দিনের তৃতীয় ম্যাচে  গোলশূন্য ড্র করেছে  পোল্যান্ড। ৫৪ মিনিটে পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হন লিওয়ানদোস্কি। দোহার ৯৭৪ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের সপ্তম মিনিটে প্রথম গোলের  সুযোগ পেয়েছিলো পোল্যান্ড। মিডফিল্ডার পিওটর জিয়েলিনিস্কির ক্রসে হেড করেছিলেন স্ট্রাইকার রবার্ট লিওয়ানদো¯ির হেড লক্ষ্যভ্রষ্ট হলে এগিয়ে যাওয়া হয়নি পোলিশদের। ম্যাচের ২৬ মিনিটে গোছানো একটি আক্রমন করে মেক্সিকো। মিডফিল্ডার হেক্টর হেরেরার ক্রসে দারুন হেডে বল পোল্যান্ডের গোলমুখেই রেখেছিলেন স্ট্রাইকার এ্যালেক্সিস ভেগার। কিন্তু দারুণ দক্ষতায় বলটি রুখে দেন প্রতিপক্ষের গোলরক্ষক ওজিনে সিজিসনি।

প্রথমার্ধের বাকী সময়ে বল দখলের লড়াই করলে, আক্রমন করতে না পারায় গোলশূন্য শেষ হয় প্রথমার্ধ । এই অর্ধে ৬টি শট নিয়েছিল মেক্সিকো। ১টিও টার্গেটে ছিলো না। পোল্যান্ড মাত্র ১টি শট নেয় সেটি ছিলো টার্গেটহীন। ম্যাচের ৬৩ শতাংশ বল মেক্সিকোন দখলেই ছিলো। দ্বিতীয়ার্ধের শুরুর দিকেই ৫৪ মিনিটে পেনাল্টি পায় পোল্যান্ড। নিজেদের বক্সের ভেতর মেক্সিকোর ডিফেন্ডার হেক্টর মোরেনো শার্ট টেনে ধরেন লিওয়ানদোস্কির । ভিডিও অ্যসিস্ট্যান্ট রেফারির সহায়তায় (ভিএআর) পেনাল্টি পায় পোল্যান্ড। কিন্তু পেনাল্টি কিকে গোল করতে ব্যর্থ লিওয়ানদোস্কি। তার  শটটি বা-দিকে ঝাঁপিয়ে পড়ে  আটকে দেন মেক্সিকোর গোলরক্ষক গুইলারমো ওচোয়া।

৮০ মিনিটে মেক্সিকোর ডিফেন্ডা জেসুস গালারডোর পাস থেকে ডি বক্সে বল পেয়ে ডান পায়ে শট নেন ভেগা। কিন্তু  তা  রুখে দেন পোল্যান্ডের গোলরক্ষক।
ম্যাচের বাকী শেষ সময়ে আক্রমন করলেও কোন দলই বল খুঁজে পায়নি। আর শেষ পর্যন্ত ড্র নিয়ে মাঠ ছাড়তে হয় দুই দলকে । পেনাল্টি মিসের আক্ষেপটা বেশিই কষ্ট দিয়েছে পোল্যান্ড ও লিওয়ানদোস্কিকে এটি বলার অপেক্ষা রাখে না। আগামী ২৬ নভেম্বর এডুকেশন সিটি স্টেডিয়ামে নিজেদের দ্বিতীয় ম্যাচে সৌদি আরবের মুখোমুখি হবে পোল্যান্ড। একই দিন লুসাইল স্টেডিয়ামে আর্জেন্টিনার বিপক্ষে খেলবে মেক্সিকো।

অনলাইন ডেস্ক

২৩ নভেম্বর, ২০২২,  9:49 PM