শিরোনামঃ
বিআইডব্লিউটিএ শ্রমিক দলের কমিটি ঘিরে পদায়ন ও পদ বাণিজ্যের অভিযোগ মহানগর নাট্যমঞ্চ এখন অপরাধীদের অভয়ারণ্য পিবিআই এর এস আই সৈয়দ দেলোয়ার হোসেন এর একতরফা ও মনগড়া তদন্ত রিপোর্ট সংস্থার কার্যক্রমকে করছে প্রশ্নবিদ্ধ গুলশানের মিছিলে নেতৃত্বে দেওয়া ধর্ষণের আসামি গ্রেপ্তার জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষাবৃত্তি ও ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড পেলেন মতলবের ঝর্ণা অপরাধমুক্ত সমাজ গঠনে ইমাম-মসজিদের ভূমিকা অপরিসীম: জাতীয় ইমাম সম্মেলনে পানি সম্পদ মন্ত্রী মামলা হলেও গ্রেপ্তার নেই: টুঙ্গিপাড়ায় বৃদ্ধার গাছ কেটে বসতভিটা দখলের অভিযোগ পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রায়না চক্রের জুলুম মামলা-কারাবরণ পেরিয়ে ১০ নং পূর্ব ফতেহপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী তোফায়েল পাটোয়ারী নুরুন্নবী দুর্নীতির মহাকবি

‘ওয়ান লাভ’ আর্মব্যান্ড ইস্যু আদালতে গড়াচ্ছে

#
news image

‘ওয়ান লাভ’ আর্মব্যান্ড ইস্যু নিয়ে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফাকে আদালতে নিচ্ছে জার্মানি। ফিফার নিষেধাজ্ঞার বৈধতার বিরুদ্ধ স্পোর্ট আরবিট্রেশন অব কোর্টে আপিল করতে যাচ্ছে জার্মানি ফুটবল ফেডারেশন।

তবে ফিফা নির্দেশ মেনে আজ বুধবার জাপানের বিপক্ষে ওয়ান লাভ আর্মব্যান্ড পরবেন না জার্মানির অধিনায়ক ম্যানুয়েল ন্যয়ার। তবে আদালতের রায় নিজেদের পক্ষে এলে পরের ম্যাচের স্পেনের বিপক্ষে ওয়ান লাভ আর্মব্যান্ড পরবেন বলে জানিয়েছেন জার্মান অধিনায়ক।

এর আগে ওয়ান লাভ আর্মব্যান্ড ইস্যুতে মুখোমুখি অবস্থানে ছিল ফিফা এবং ইংল্যান্ড-ওয়েলস-জার্মানি-নেদারল্যান্ডসসহ ইউরোপের বেশ কয়েকটি ফুটবল দল। ফিফার শাস্তির হুমকির পর পিছু হটে দেশগুলো।

মূলত সমকামী-বিদ্বেষ ও বিদেশি শ্রমিকদের দুর্দশা নিয়ে কাতারের সমালোচনায় মুখর ছিল ইউরোপীয় দেশগুলো। প্রতিবাদের অংশ হিসেবে ইংলিশ অধিনায়ক হ্যারি কেইন, ওয়েলস অধিনায়ক গ্যারেথ বেলসহ মোট ৭টি দলের অধিনায়কের ‘ওয়ান লাভ’ লেখা আর্মব্যান্ড পরে কাতার বিশ্বকাপে মাঠে নামবেন বলে সিদ্ধান্ত নিয়েছিলেন। এতে বাধা হয়ে দাঁড়ায় ফিফা আইন। ফলে ফিফা শাস্তির ঘোষণা দিলে পিছু হটে দেশগুলো।   

কাতারে সমকামী প্রেম অপরাধ হিসেবে গণ্য হয়। বিশ্বকাপ শুরুর আগে থেকে বেশ কয়েকটি এলজিবিটিকিউ সংস্থার বিরুদ্ধে প্রতিবাদ হচ্ছে। এতে অংশ নেয় ইউরোপের বেশ কয়েকটি দেশ। তবে এই প্রথম কোনো দেশ ফিফাকে আদালতে নিয়ে যাচ্ছে।

অনলাইন ডেস্ক

২৪ নভেম্বর, ২০২২,  12:32 AM