শিরোনামঃ
বিআইডব্লিউটিএ শ্রমিক দলের কমিটি ঘিরে পদায়ন ও পদ বাণিজ্যের অভিযোগ মহানগর নাট্যমঞ্চ এখন অপরাধীদের অভয়ারণ্য পিবিআই এর এস আই সৈয়দ দেলোয়ার হোসেন এর একতরফা ও মনগড়া তদন্ত রিপোর্ট সংস্থার কার্যক্রমকে করছে প্রশ্নবিদ্ধ গুলশানের মিছিলে নেতৃত্বে দেওয়া ধর্ষণের আসামি গ্রেপ্তার জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষাবৃত্তি ও ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড পেলেন মতলবের ঝর্ণা অপরাধমুক্ত সমাজ গঠনে ইমাম-মসজিদের ভূমিকা অপরিসীম: জাতীয় ইমাম সম্মেলনে পানি সম্পদ মন্ত্রী মামলা হলেও গ্রেপ্তার নেই: টুঙ্গিপাড়ায় বৃদ্ধার গাছ কেটে বসতভিটা দখলের অভিযোগ পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রায়না চক্রের জুলুম মামলা-কারাবরণ পেরিয়ে ১০ নং পূর্ব ফতেহপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী তোফায়েল পাটোয়ারী নুরুন্নবী দুর্নীতির মহাকবি

স্পেনের সবচেয়ে কম বয়সী খেলোয়াড় হিসেবে বিশ্বকাপে গোল করলেন গাভি

#
news image

বিশ্বকাপে স্পেনের হয়ে সবচেয়ে কম বয়সী খেলোয়াড় হিসেবে গোল করার কৃতিত্ব দেখিয়েছেন টিনএজার স্ট্রাইকার গাভি। ১৮ বছর ১১০ দিন বয়সে তিনি গতকাল আল থুমামা স্টেডিয়ামে কোস্টা রিকার বিপক্ষে গোল করে নতুন এই রেকর্ড গড়েন। স্পেনের হয়ে ৭-০ ব্যবধানের  বড় জয়ের এই ম্যাচটিতে ৭৪ মিনিটে পঞ্চম গোলটি করেছেন গাভি। ১৯৫৮ সালের ফাইনালে সুইডেনের বিপক্ষে মাত্র ১৭ বছর ২৪৯ দিন বয়সে গোল করে বিশ^কাপে সবচেয়ে কনিষ্ট খেলোয়াড় হিসেবে গোল করার তালিকায় শীর্ষস্থান দখল করে আছেন ব্রাজিলের কিংবদন্তী পেলে। ১৯৩০ সালে ১৮ বছর ৯৩ দিন বয়সে আর্জেন্টিনার বিপক্ষে গোল করে এই তালিকায় দ্বিতীয় স্থানে আছেন মেক্সিকোর ম্যানুয়েল রোসাস। গত বছর ১৭ বছর ৬২ দিন বয়সে উয়েফা নেশন্স লিগের  মিফাইনালে ইতালির বিপক্ষে খেলতে নেমে সবচেয়ে কম বয়সী স্প্যানিশ খেলোয়াড় হিসেবে আন্তর্জাতিক অভিষেক হয়েছিল গাভির। ঐ সময় তিনি এ্যাঞ্জেল জুবিয়েটাকে (১৭ বছর ১৮৪ দিন) পিছনে ফেলেছিলেন। 

প্রভাতী খবর ডেস্ক

২৪ নভেম্বর, ২০২২,  10:36 PM