শিরোনামঃ
দুর্নীতির সংবাদ প্রকাশের জেরে ১০ সাংবাদিকের বিরুদ্ধে মামলা, হয়রানির অভিযোগ অনিয়ম ও দুর্নীতির পাহাড়, , রয়েল ইউনিভার্সিটি ঢাকা দেখার কেউ নেই,,,, ​বিয়ানীবাজারে পথরোধ করে হামলা: কুরবানির গরু কেনার টাকাসহ লাখ টাকার মালামাল ছিনতাই, থানায় মামলা উন্নয়নের কফিনে কোটি টাকার লাশ: এলজিইডিতে "ভূতুড়ে প্রকল্প" সাম্রাজ্যের নেপথ্যে শেখ মোহাম্মদ নুরুল ইসলাম! পাবনা সিভিল সার্জন অফিসের টেন্ডারে অনিয়মের অভিযোগ, তদন্ত দাবি ফরিদগঞ্জ সরকারি ডিগ্রি কলেজে অনিয়মের অভিযোগে আলোচনায় অধ্যাপক শাহ মোঃ মাছুম মিয়া আন্তর্জাতিক মানের ল্যাব ছাড়া নির্ভরযোগ্য স্বাস্থ্যসেবা সম্ভব নয়: বিএবি কর্মশালা প্রতিমন্ত্রী হতে পারে মাওলানা শামীম সকলের সময়ের নির্বাহী সম্পাদককে হত্যার হুমকি রায়পুরায় মেঘনা গ্রুপের থাবায় ফসলি, অকৃষি, সরকারি খাস জমি ও কাঁকন নদী

নেইমারকে দ্রুত সুস্থ করতে নাসার প্রযুক্তি ব্যবহার

#
news image

কাতার বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে সার্বিয়ার মুখোমুখি হয়েছিলো পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন নেইমার। ২-০ ব্যবধানে ম্যাচ জয়ের পর দুঃসংবাদ শুনতে হয়েছিলো ব্রাজিল। সার্বিয়ার বিপক্ষে ম্যাচে গোঁড়ালির লিগামেন্টের ইনজুরির কারনে গ্রুপ পর্বের বাকী দু’ম্যাচে খেলতে পারবেন না ব্রাজিলের তারকা দুই ফুটবলার নেইমার ও ডানিলো। দলের সেরা তারকা নেইমারকে দ্রুত সাড়িয়ে তুলতে মরিয়া হয়ে আছে ব্রাজিল শিবির। এজন্য অভিনব এক পথ বেছে নিয়েছে তারা। নেইমারকে দ্রুত সুস্থ করে তুলতে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল অ্যারোনটিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশনের (নাসা) একটি বিশেষ প্রযুক্তি ব্যবহার করছে ব্রাজিল। যার নাম ‘কমপ্রেশন বুট’।

সামাজিক যোগাযোগমাধ্যমে ‘কমপ্রেশন বুট’ নামের এই প্রযুক্তির ছবি নেইমার নিজেই দিয়েছেন। ইনজুরিতে পড়ার তার গোঁড়ালি ফুলে গিয়েছিলো। প্রযুক্তিটি ব্যবহারের পর নেইমার যে ছবি দিয়েছেন তাতে দেখা যাচ্ছে, তার ইনজুরি আক্রান্ত জায়গায় একেবাবে স্বাভাবিক হয়ে গেছে। প্রযুক্তিটি পুরোটাই ফিজিওথেরাপির মতই। এটি দেখতে অনেকটা প্যান্টের মত। এটির ভেতরে পা ঢুকিয়ে দিতে হয়। এই প্রযুক্তিতে ব্যথা কমানো, ফুলে যাওয়া স্থান স্বাভাবিক করা, রক্ত চলাচল স্বাভাবিক করা ও ক্র্যাম্প থেকে দ্রুত সুস্থ হবার কাজ করে। ব্রাজিলিয়ান গণমাধ্যম বলছে, নাসার প্রযুক্তি ব্যবহারের পর গোড়ালির ইনজুরি থেকে সুস্থ হয়ে উঠছেন নেইমার। ইতোমধ্যে হাঁটতেও শুরু করেছেন তিনি।

ইনজুরি নিয়ে ইনস্টাগ্রামে নেইমার বলেছেন, ‘জাতীয় দলের জার্সি পরে আমি যে গর্ব অনুভব করি, তা ভাষায় প্রকাশ করতে পারবো না। সৃষ্টিকর্তা আমাকে আরও একবার জন্ম নেওয়ার সুযোগ দিলে ব্রাজিলেই জন্ম নিতাম।’ তিনি আরও বলেন, ‘আমার জীবনে কিছুই সহজ বা কঠিন নয়। সবসময়ই নিজের স্বপ্ন পূরণ চেষ্টা করেছি। কখনও কারও খারাপ চাইনি। প্রয়োজনে সহায়তা করেছি। এখন আমার ক্যারিয়ারে অন্যতম কঠিন সময়। বিশ্বকাপে ইনজুরিতে পড়েছি আমি। দ্রুত ফেরার ব্যাপারে আমি আত্মবিশ^াসী। দেশের মানুষকে, দলের সতীর্থদের ও নিজের জন্য আমি সেরাটা দেয়ার চেষ্টা করবো।’ আজ সুইজারল্যান্ডের বিপক্ষে গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ও ২ ডিসেম্বর ক্যামেরুনের বিপক্ষে গ্রুপের শেষ ম্যাচ খেলবে ব্রাজিল।

প্রভাতী খবর ডেস্ক

২৯ নভেম্বর, ২০২২,  12:12 AM