শিরোনামঃ
বিআইডব্লিউটিএ শ্রমিক দলের কমিটি ঘিরে পদায়ন ও পদ বাণিজ্যের অভিযোগ মহানগর নাট্যমঞ্চ এখন অপরাধীদের অভয়ারণ্য পিবিআই এর এস আই সৈয়দ দেলোয়ার হোসেন এর একতরফা ও মনগড়া তদন্ত রিপোর্ট সংস্থার কার্যক্রমকে করছে প্রশ্নবিদ্ধ গুলশানের মিছিলে নেতৃত্বে দেওয়া ধর্ষণের আসামি গ্রেপ্তার জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষাবৃত্তি ও ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড পেলেন মতলবের ঝর্ণা অপরাধমুক্ত সমাজ গঠনে ইমাম-মসজিদের ভূমিকা অপরিসীম: জাতীয় ইমাম সম্মেলনে পানি সম্পদ মন্ত্রী মামলা হলেও গ্রেপ্তার নেই: টুঙ্গিপাড়ায় বৃদ্ধার গাছ কেটে বসতভিটা দখলের অভিযোগ পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রায়না চক্রের জুলুম মামলা-কারাবরণ পেরিয়ে ১০ নং পূর্ব ফতেহপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী তোফায়েল পাটোয়ারী নুরুন্নবী দুর্নীতির মহাকবি

ব্রাজিলের অনন্য রেকর্ড

#
news image

কাতার বিশ্বকাপের গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে সার্বিয়াকে ২-০’র পর নিজেদের দ্বিতীয় ম্যাচে সুইজারল্যান্ডকে ১-০ ব্যবধানে হারিয়ে এক ম্যাচ বাকী রেখেই এবারের বিশ্বকাপের শেষ ষোলো নিশ্চিত করেছে ব্রাজিল। সুইজারল্যান্ডের বিপক্ষে জয়ের সাথে-সাথে রেকর্ড বইয়ে নাম তুলেছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। বিশ্বকাপের গ্রুপ পর্বে এ নিয়ে টানা ১৭ ম্যাচ অপরাজিত থাকলো তারা। এই রেকর্ড গড়ার পথে জার্মানিকে পেছনে ফেলেছে ব্রাজিল। ১৯৯০ থেকে ২০১০ সাল পর্যন্ত বিশ্বকাপের গ্রুপ পর্বে টানা ১৬ ম্যাচে অপরাজিত ছিলো জার্মানরা।

১৯৯৮ সালে সর্বশেষ নরওয়ের কাছে ২-১ গোলে বিশ্বকাপের গ্রুপ পর্বে হেরেছিলো ব্রাজিল। এরপর ২০০২, ২০০৬, ২০১০, ২০১৪, ২০১৮ বিশ্বকাপে গ্রুপপর্বে টানা ১৫ ম্যাচে অপরাজিত থাকে ব্র্রাজিল। ১৯৮২ সালের বিশ্বকাপ থেকে হিসেব করলে গ্রুপ পর্বে এ পর্যন্ত ৩৯ ম্যাচের মধ্যে মাত্র একটিতে হেরেছে ব্রাজিল। সেটি ঐ নওয়ের বিপক্ষেই। সুইজারল্যান্ডের ম্যাচ শেষে আরও একটি রেকর্ড করেছে ব্রাজিল। প্রথম ম্যাচে ব্রাজিলের গোলমুখে কোন শট নিতে পারেনি সার্বিয়া। ব্রাজিলের গোলমুখে কোন শট নিতে পারেনি সুইজারল্যান্ডও। বিশ^কাপ মঞ্চে দ্বিতীয় দল হিসেবে কোন আসরে নিজেদের প্রথম দুই ম্যাচে প্রতিপক্ষকে গোলমুখে শট নিতে দেয়নি ব্রাজিল। প্রথম দল হিসেবে এই কীর্তি গড়েছিলো ফ্রান্স।

১৯৯৮ সালের বিশ্বকাপে নিজেদের প্রথম দুই ম্যাচে দক্ষিণ আফ্রিকা ও সৌদি আরবের বিপক্ষে খেলতে নেমেছিলো ফ্রান্স। ঐ ম্যাচে ফ্রান্সের গোলমুখে কোন শট নিতে পারেনি দক্ষিণ আফ্রিকা ও সৌদি আরব।

প্রভাতী খবর ডেস্ক

২৯ নভেম্বর, ২০২২,  10:19 PM