শিরোনামঃ
বিআইডব্লিউটিএ শ্রমিক দলের কমিটি ঘিরে পদায়ন ও পদ বাণিজ্যের অভিযোগ মহানগর নাট্যমঞ্চ এখন অপরাধীদের অভয়ারণ্য পিবিআই এর এস আই সৈয়দ দেলোয়ার হোসেন এর একতরফা ও মনগড়া তদন্ত রিপোর্ট সংস্থার কার্যক্রমকে করছে প্রশ্নবিদ্ধ গুলশানের মিছিলে নেতৃত্বে দেওয়া ধর্ষণের আসামি গ্রেপ্তার জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষাবৃত্তি ও ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড পেলেন মতলবের ঝর্ণা অপরাধমুক্ত সমাজ গঠনে ইমাম-মসজিদের ভূমিকা অপরিসীম: জাতীয় ইমাম সম্মেলনে পানি সম্পদ মন্ত্রী মামলা হলেও গ্রেপ্তার নেই: টুঙ্গিপাড়ায় বৃদ্ধার গাছ কেটে বসতভিটা দখলের অভিযোগ পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রায়না চক্রের জুলুম মামলা-কারাবরণ পেরিয়ে ১০ নং পূর্ব ফতেহপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী তোফায়েল পাটোয়ারী নুরুন্নবী দুর্নীতির মহাকবি

ঘানার বিপক্ষে ম্যাচ শেষে লাল কার্ড পেলেন দক্ষিণ কোরিয়ান কোচ বেনটো

#
news image

ঘানার বিরুদ্ধে সোমবার –এইচ গ্রুপে   ৩-২ গোলের পরাজয়ের ম্যাচটিতে শেষ বাঁশি বাজার সাথে সাথে প্রতিবাদ করায় রেফারি এন্থনি টেইলর দক্ষিণ কোরিয়ান কোচ পাওলো বেনটোকে লাল কার্ড দেখিয়েছেন। দ্বিতীয়ার্ধে ইনজুরি টাইম হিসেবে ১০ মিনিট খেলানো হয়েছে। এই পরাজয়ে দক্ষিণ কোরিয়ার আশা অবশ্য এখনো শেষ হয়ে যায়নি। পুরো ম্যাচে এশিয়ান পরাশক্তিরাই দাপটের সাথে খেলেছে। অতিরিক্ত সময়ে একেবারে শেষ মুহূর্তে একটি কর্ণারও পেয়েছিল দক্ষিণ কোরিয়া। কিন্তু কর্ণার নোবার আগেই খেলা শেষের বাঁশি বাজান টেইলর। 

দক্ষিণ কোরিয়া মনে করেছিল কর্ণার থেকে শেষ সুযোগটি হয়তো তারা কাজে লাগাতে পারবে। শেষ বাঁশি বাজার সাথে সাথে ডাগ আউট থেকে কোচসহ পুরো দক্ষিণ কোরিয়ার দল দৌঁড়ে এসে টেইলরের সাথে বিতর্কে লিপ্ত হয়। বেনটো সরাসির টেইলরের দিকে তেড়ে গিয়ে প্রতিবাদ করতে থাকে। যা ইংলিশ রেফারির দৃষ্টিতে ভাল মনে হয়নি। সাথে সাথে তিনি বেনটোকে লাল কার্ড দেখান। এই কার্ডের কারনে আগামী ২ ডিসেম্বর পর্তুগালের বিরুদ্ধে গ্রুপের শেষ ম্যাচে ডাগ আউটে থাকতে পারবেন  না বেনটো। উরুগুয়ের বিপক্ষে প্রথম ম্যাচেই বেনটো হলুদ কার্ড দেখেছিলেন। 

দক্ষিণ কোরিয়ান দলের কোচের দায়িত্ব নেবার আগে পাওলো বেনটো ২০১৪ সালে ব্রাজিল বিশ^কাপে নিজ দেশ পর্তুগালের কোচ হিসেবে কাজ করেছেন। স্পোর্টিং সিপি ও পর্তুগালের সাবেক মিডফিল্ডার বেনটো ২০১৮ সালের আগস্টে দক্ষিণ কোরিয়ার কোচ হিসেকে নিয়োগ পান। মাত্র ৩৫ বছর বয়সে তিনি স্পোর্টিং সিপির দায়িত্ব নিয়ে কোচিং ক্যারিয়ার শুরু করেন। ২০০৫-০৬ মৌসুমে তার অধীনে পর্তুগীজ ক্লাবটি ঘরোয়া লিগে পোর্তোর পরে দ্বিতীয় স্থানে থেকে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে খেলার যোগ্যতা অর্জন করেছিল। 

প্রভাতী খবর ডেস্ক

২৯ নভেম্বর, ২০২২,  10:22 PM