শিরোনামঃ
মহানগর নাট্যমঞ্চ এখন অপরাধীদের অভয়ারণ্য পিবিআই এর এস আই সৈয়দ দেলোয়ার হোসেন এর একতরফা ও মনগড়া তদন্ত রিপোর্ট সংস্থার কার্যক্রমকে করছে প্রশ্নবিদ্ধ গুলশানের মিছিলে নেতৃত্বে দেওয়া ধর্ষণের আসামি গ্রেপ্তার জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষাবৃত্তি ও ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড পেলেন মতলবের ঝর্ণা অপরাধমুক্ত সমাজ গঠনে ইমাম-মসজিদের ভূমিকা অপরিসীম: জাতীয় ইমাম সম্মেলনে পানি সম্পদ মন্ত্রী মামলা হলেও গ্রেপ্তার নেই: টুঙ্গিপাড়ায় বৃদ্ধার গাছ কেটে বসতভিটা দখলের অভিযোগ পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রায়না চক্রের জুলুম মামলা-কারাবরণ পেরিয়ে ১০ নং পূর্ব ফতেহপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী তোফায়েল পাটোয়ারী নুরুন্নবী দুর্নীতির মহাকবি রয়েল বিশ্ববিদ্যালয় অব ঢাকা ছাত্রদল কর্তৃক আয়োজিত বৃক্ষরোপণ ও খেলার সামগ্রী বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত

পাঁচ হাজার টন মসুর ডাল কিনবে টিসিবি

#
news image

সাবনাম ভেজিটেবল ওয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেড থেকে ৫ হাজার টন মসুর ডাল কিনবে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। এ লক্ষ্যে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটিতে একটি প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।
গতকাল বৃহস্পতিবার অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির এবং সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভা শেষে এ তথ্য জানানো হয়। সভায় সভাপতিত্ব করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। সভা শেষে অর্থমন্ত্রী ও মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব জিল্লুর রহমান যৌথভাসে ভার্চুয়ালি সংবাদ সম্মেলন করেন।
মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব জিল্লুর রহামান বলেন, বাণিজ্য মন্ত্রণালয়ের আওতাধীন ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) মাধ্যমে ৫ হাজার মেট্রিক টন মসুর ডাল কেনা হবে। সাবনাম ভেজিটেবল ওয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেড থেকে এই মসুর ডাল কেনা হবে। ১০৭.৫০ টাকা প্রতি কেজি দরে মসুর ডাল কিনবে টিসিবি। এই ৫ হাজার মেট্রিক টন মসুর ডাল কিনতে মোট ৫৩ কোটি ৭৫ লাখ টাকা ব্যয় হবে।
সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটিতে সাতটি প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। এই প্রস্তাবগুলো বাস্তবায়নে মোট ব্যয় হবে এক হাজার ৮৫৪ কোটি ৬৪ লাখ টাকা। এর মধ্যে সরকারি তহবিল থেকে ১ হাজার ৬৮০ কোটি টাকা এবং দেশীয় ব্যাংক থেকে ঋণ হিসেবে পাওয়া যাবে ১৭৪ কোটি ৬২ লাখ টাকা।
সংবাদ সম্মেলনে জানানো হয়, অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির অনুমোদনের জন্য (টেবিলে ১টি প্রস্তাবসহ) ২টি এবং ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির অনুমোদনের জন্য ৭টি প্রস্তাব উপস্থাপন করা হয়। এই সাতটি প্রস্তাবই অনুমোদন দেওয়া হয়েছে। ক্রয় কমিটির প্রস্তাবনাগুলোর মধ্যে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের ২টি, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের ১টি, শিল্প মন্ত্রণালয়ের ১টি, প্রধানমন্ত্রীর কার্যালয়ের ১টি, স্থানীয় সরকার বিভাগের ১টি এবং বাণিজ্য মন্ত্রণালয়ের ১টি প্রস্তাবনা ছিল।

নিজস্ব প্রতিবেদক

২৭ মে, ২০২২,  1:02 AM