শিরোনামঃ
বিআইডব্লিউটিএ শ্রমিক দলের কমিটি ঘিরে পদায়ন ও পদ বাণিজ্যের অভিযোগ মহানগর নাট্যমঞ্চ এখন অপরাধীদের অভয়ারণ্য পিবিআই এর এস আই সৈয়দ দেলোয়ার হোসেন এর একতরফা ও মনগড়া তদন্ত রিপোর্ট সংস্থার কার্যক্রমকে করছে প্রশ্নবিদ্ধ গুলশানের মিছিলে নেতৃত্বে দেওয়া ধর্ষণের আসামি গ্রেপ্তার জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষাবৃত্তি ও ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড পেলেন মতলবের ঝর্ণা অপরাধমুক্ত সমাজ গঠনে ইমাম-মসজিদের ভূমিকা অপরিসীম: জাতীয় ইমাম সম্মেলনে পানি সম্পদ মন্ত্রী মামলা হলেও গ্রেপ্তার নেই: টুঙ্গিপাড়ায় বৃদ্ধার গাছ কেটে বসতভিটা দখলের অভিযোগ পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রায়না চক্রের জুলুম মামলা-কারাবরণ পেরিয়ে ১০ নং পূর্ব ফতেহপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী তোফায়েল পাটোয়ারী নুরুন্নবী দুর্নীতির মহাকবি

চলতি পথে হঠাৎ অচেতন হলে কী করবেন?

#
news image

চলতি পথে, কর্মস্থলে, বাড়িতে হঠাৎ কাউকে অচেতন হয়ে পড়তে দেখলে আপনি কী করবেন? অসুস্থ ব্যক্তির সহায়তায় এগিয়ে যাওয়া কর্তব্য। এমন পরিস্থিতিতে ঘাবড়ে না গিয়ে প্রাথমিক কিছুু পদক্ষেপ নিলে হয়তো মানুষটির জীবন রক্ষা পাবে।

আসুন, জেনে নিই হঠাৎ কেউ অজ্ঞান হয়ে গেলে কী করবেনÑ

♦ প্রথমে একটি অ্যাম্বুল্যান্স ডাকতে হবে। রোগীর নাম ধরে ডাকুন আর নাম জানা না থাকলে কিছুু একটা বলে সম্বোধন করুন।
♦ রোগীকে সোজা করে শুইয়ে দিন। এ সময় রোগীকে অবশ্যই কাত করে রাখতে হবে। চিত বা উপুড় করে রাখলে রোগীর শ্বাসকষ্ট হতে পারে।
♦ রোগীর নাকের কাছাকাছি একটি হাত দিয়ে অনুভব করতে চেষ্টা করুন শ্বাস-প্রশ্বাস চলছে কি না। শ্বাস-প্রশ্বাস চলার ব্যাপারটি বুকের ওঠানামা দেখে এবং নিঃশ্বাসের শব্দ শুনেও বুঝতে পারা যায়।
♦ গায়ে শক্তভাবে আটকানো কোনো পোশাক থাকলে তা ঢিলা করে দিন। শক্ত করে আটকানো বেল্টের জন্য রোগীর শ্বাসকষ্ট হতে পারে। কোনোভাবেই উঠিয়ে বসানো যাবে না। এ অবস্থায় কোনো খাবার দেওয়া নিষেধ।
♦ আঙুলে রুমাল জড়িয়ে রোগীর মুখে জমে থাকা লালা বের করে দিতে হবে। মাথা পেছনের দিকে কাত করে থুঁতনি একটু উঁচু করে ধরুন।
♦ এ সময় খিঁচুনিও থাকতে পারে। খিঁচুনি হলে হাত-পায়ের কাছ থেকে আঘাত লাগতে পারেÑএমন সব কিছু সরিয়ে নিন। খিঁচুনির রোগীকে জোর করে ধরে রাখার চেষ্টা করবেন না। দ্রুত এক পাশ ফিরিয়ে শুইয়ে দিন। পাশাপাশি রোগীকে যত দ্রুত সম্ভব নিরাপদ জায়গায় সরিয়ে আনুন।
♦ যদি জানা থাকে রোগী ডায়াবেটিসে আক্রান্ত, তাহলে দেরি না করে মিষ্টি কিছু খাইয়ে দিন। গ্লুুকোজ বা চিনির পানি খাওয়ানোই উত্তম।
♦ রক্তচাপ কম থাকলে পায়ের দিক উঁচু করে দিন। প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর আক্রান্ত ব্যক্তিকে দ্রুত কাছের হাসপাতালে স্থানান্তর করুন।

(পরামর্শ দিয়েছেন ডা. অদিতি সরকার রেসিডেন্ট চিকিৎসক, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়, ঢাকা)

প্রভাতী খবর ডেস্ক

৩০ মে, ২০২২,  9:35 PM