শিরোনামঃ
বিআইডব্লিউটিএ শ্রমিক দলের কমিটি ঘিরে পদায়ন ও পদ বাণিজ্যের অভিযোগ মহানগর নাট্যমঞ্চ এখন অপরাধীদের অভয়ারণ্য পিবিআই এর এস আই সৈয়দ দেলোয়ার হোসেন এর একতরফা ও মনগড়া তদন্ত রিপোর্ট সংস্থার কার্যক্রমকে করছে প্রশ্নবিদ্ধ গুলশানের মিছিলে নেতৃত্বে দেওয়া ধর্ষণের আসামি গ্রেপ্তার জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষাবৃত্তি ও ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড পেলেন মতলবের ঝর্ণা অপরাধমুক্ত সমাজ গঠনে ইমাম-মসজিদের ভূমিকা অপরিসীম: জাতীয় ইমাম সম্মেলনে পানি সম্পদ মন্ত্রী মামলা হলেও গ্রেপ্তার নেই: টুঙ্গিপাড়ায় বৃদ্ধার গাছ কেটে বসতভিটা দখলের অভিযোগ পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রায়না চক্রের জুলুম মামলা-কারাবরণ পেরিয়ে ১০ নং পূর্ব ফতেহপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী তোফায়েল পাটোয়ারী নুরুন্নবী দুর্নীতির মহাকবি

বেনজেমার হাতে ব্যালন ডি’র দেখছেন মেসি

#
news image

সন্দেহ অনেকেরই নেই। সে দলে নাম লেখালেন লিওনেল মেসিও।
অথচ, এই মেসিকেই একসময় করিম বেনজেমার হার কামনা করতে হতো। এবার চ্যাম্পিয়নস লিগ শেষ ষোলোর মঞ্চেই তা করতে হয়েছে, যখন পিএসজির মুখোমুখি হলো রিয়াল মাদ্রিদ। তারও আগে মেসি যখন বার্সেলোনায় ছিলেন, তখন তো আদায়–কাঁচকলায় সম্পর্ক দেখেছেন দুই চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাবের। 
স্বাভাবিকভাবেই তখন রিয়াল এবং ক্লাবটির খেলোয়াড়দের সঙ্গে সম্পর্ক আর যা–ই হোক খুব ভালো ছিল না মেসির। কিন্তু পিএসজিতে যোগ দেওয়ার পর সে ধারায় ছেদ পড়েছে। এখন রিয়ালের কেউ ভালো করলে মন খুলে তাঁর প্রশংসা করতে মেসি কুণ্ঠিত হন না। এই তো আজ আর্জেন্টাইন সংবাদমাধ্যম ‘টিওয়াইসি স্পোর্টস’কে দেওয়া সাক্ষাৎকারে বেনজেমার ভূয়সী প্রশংসা করলেন মেসি।
এমন নয় যে বার্সেলোনায় থাকতে মেসি কখনো বেনজেমার প্রশংসা করেননি। কিন্তু চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাব হওয়ায় তখন একটু রাখঢাক রেখে কথা বলতে হতো। এখন তো আর সেই বাধা নেই। মেসি তাই বলতে কুণ্ঠা করেননি, এবার ব্যালন ডি’অর যে বেনজেমাই জিতছেন তা নিয়ে তাঁর মনে ‘কোনো সন্দেহ নেই।’
চ্যাম্পিয়নস লিগে রিয়ালের শিরোপা জয়ের পথে মোট ১৫ গোল করেছেন বেনজেমা। শেষ ষোলো থেকে ফাইনালে ওঠার আগ পর্যন্ত পিএসজি, চেলসি ও ম্যানচেস্টার সিটির বিপক্ষে রিয়াল জয়সূচক গোল পেয়েছে বেনজেমার কাছ থেকে। এ ছাড়া লা লিগায় সর্বোচ্চ ২৭ গোল করেছেন ফরাসি তারকা। রিয়ালও জিতেছে লিগ শিরোপা।
সব মিলিয়ে এ মৌসুমের পারফরম্যান্স বিচারে ব্যালন ডি’অর জয়ে বেনজেমাকে এগিয়ে রাখছেন মেসি, ‘ব্যালন ডি’অর যে বেনজেমাই জিতবে, তা নিয়ে কোনো সন্দেহ নেই। বছরটা দারুণ কেটেছে বেনজেমার। চ্যাম্পিয়নস লিগ জিতেছে এবং শেষ ষোলো থেকে দলের জন্য খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল। তাই আমার মনে হয় এ বছর তাকে নিয়ে কোনো সন্দেহ নেই।’
গত বছর বার্সেলোনা ছেড়ে পিএসজিতে যোগ দেন মেসি। এ মৌসুমে ৩৪ ম্যাচে ১১ গোল করা মেসি আগের মতো খেলতে পারেননি। বয়সও হয়েছে ৩৪ বছর।
চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলো থেকে ছিটকে পড়ার পর লিগ ম্যাচে দুয়ো শুনেছেন ভক্তদের কাছে। সে অভিজ্ঞতাও সাক্ষাৎকারে ভাগ করে নেন মেসি, ‘এটা আমার জন্য নতুন অভিজ্ঞতা ছিল। একদম ভিন্ন পরিস্থিতি। বার্সেলোনায় এটা কখনো হয়নি। বরং উল্টোটা হয়েছে। তবে ভক্তদের ক্ষোভটা আমরা বুঝি। চ্যাম্পিয়নস লিগ জয় ছাড়াই তো আরেকটি মৌসুম চলে গেল।’

প্রভাতী খবর ডেস্ক

০১ জুন, ২০২২,  12:12 AM