শিরোনামঃ
বিআইডব্লিউটিএ শ্রমিক দলের কমিটি ঘিরে পদায়ন ও পদ বাণিজ্যের অভিযোগ মহানগর নাট্যমঞ্চ এখন অপরাধীদের অভয়ারণ্য পিবিআই এর এস আই সৈয়দ দেলোয়ার হোসেন এর একতরফা ও মনগড়া তদন্ত রিপোর্ট সংস্থার কার্যক্রমকে করছে প্রশ্নবিদ্ধ গুলশানের মিছিলে নেতৃত্বে দেওয়া ধর্ষণের আসামি গ্রেপ্তার জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষাবৃত্তি ও ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড পেলেন মতলবের ঝর্ণা অপরাধমুক্ত সমাজ গঠনে ইমাম-মসজিদের ভূমিকা অপরিসীম: জাতীয় ইমাম সম্মেলনে পানি সম্পদ মন্ত্রী মামলা হলেও গ্রেপ্তার নেই: টুঙ্গিপাড়ায় বৃদ্ধার গাছ কেটে বসতভিটা দখলের অভিযোগ পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রায়না চক্রের জুলুম মামলা-কারাবরণ পেরিয়ে ১০ নং পূর্ব ফতেহপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী তোফায়েল পাটোয়ারী নুরুন্নবী দুর্নীতির মহাকবি

শেষ মুহূর্তে গোল হজম  করে জয় বঞ্চিত ফ্রান্স

#
news image

ফ্রান্সের সর্বশেষ ম্যাচটা ছিল দুঃস্বপ্নের। এগিয়ে গিয়েও ২-১ গোলে হেরে শুরু করেছে নেশন্স লিগ। ফলে টানা ম্যাচের ক্লান্তি থেকে খেলোয়াড়দের বিশ্রাম দিতে আর হতাশাকে পেছনে ফেলতে গতকাল ১০টি পরিবর্তন এনেছিলেন ফরাসি কোচ। কিন্তু ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের জয় নিয়ে মাঠ ছাড়তে দেয়নি ক্রোয়েশিয়া। ম্যাচটা ড্র হয়েছে ১-১ গোলে।
শুক্রবার বাবার মৃত্যুর কারণে ডাগআউটে ছিলেন না দিদিয়ের দেশম। ফরাসি কোচ এই ম্যাচে ফিরে দলকে জয়ের ধারায় ফেরাতে চেয়েছিলেন। তাই বেঞ্চে বসান কিলিয়ান এমবাপ্পে ও করিম বেনজিমাকেও।   
তার পরেও জয় নিয়ে মাঠ ছাড়ার বার্তা দিচ্ছিল বিশ্বচ্যাম্পিয়নরা। ৫৩ মিনিটে কুল ফিনিশিংয়ে ফ্রান্সকে এগিয়ে দেন আদ্রিয়েঁ রাবিও। তারও আগে প্রথমার্ধে একটি গোল বাতিল হয়েছে অফসাইডে।
ফ্রান্স দীর্ঘ সময় ধরে অগ্রগামিতা ধরে রেখেছিল। শেষ দিকে নিজেদের ভুলে গোল হজম করে বসে তারা। আন্দ্রেই ক্রামারিচ ফাউলের শিকার হলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। মূহূর্তে জাল কাঁপিয়ে স্কোর লাইন ১-১ করেন ডেনমার্ক ফরোয়ার্ড।
এর ফলে দুটি ম্যাচে এমন ঘটলো লিড পেয়েও ফরাসিরা তা ধরে রাখতে পারেনি। প্রতিপক্ষ ক্রোয়েশিয়ারও জয়ের সুযোগ ছিল। নিকোলা ভ্লাসিকের শট রুখে দেন গোলকিপার। গোলের সুযোগ নষ্ট করেন লুকা সুচিচও। ক্রোয়েশিয়ার হয়ে ১৫০তম ম্যাচ খেলতে নামা লুকা মদ্রিচও চেষ্টা করেছিলেন। কিন্তু ৭১ মিনিটে তার শট ঠেকিয়ে দেন ফরাসি গোলরক্ষক।
ম্যাচের পর ফরাসি কোচ দেশম বলেই ফেললেন। সমতা ফেরানো গোলটা তার শিষ্যরা ক্রোয়েশিয়াকে উপহার দিয়েছে, ‘পরিবর্তনের পরেও আমরা ভালো করেছি। আমরা এগিয়ে ছিলাম। ব্যবধান বাড়ানোরও সুযোগ ছিল। কিন্তু দুঃখের বিষয় আমরা ওদের সমতা ফেরানো গোলটা উপহার দিয়েছি।’  
ড্রয়ের ফলে নেশন্স লিগে পরের মৌসুমের পথটা কঠিন করে ফেলেছে ফ্রান্স। ‘এ’ লিগের ১ নম্বর গ্রুপে ২ ম্যাচে ১ পয়েন্টে  তাদের অবস্থান তিনে। সমান ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে ডেনমার্ক। ৩ পয়েন্ট নিয়ে দুইয়ে অস্ট্রিয়া। চারে থাকা ক্রোয়েশিয়ারও ১ পয়েন্ট।

প্রভাতী খবর ডেস্ক

০৮ জুন, ২০২২,  12:40 AM